শিরোনাম
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা পোরশায় কম্পিউটার দোকানদারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, আসামি পলাতক ধুনটে ইসলামি আলোচনায় অনিচ্ছাকৃত ভুল বক্তব্যে,ক্ষমা চাইলেন জাকারিয়া চিশতি রাঙ্গুনিয়ায় পল্লী মঙ্গল কর্মসূচির দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

বিভক্ত জাপা, দেবরকে ‘চাপে’ রাখতে ভাবির সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সম্প্রতি তিনি নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন। কয়েকবার বিভক্ত হওয়া জাতীয় পার্টির সম্মেলনও করতে যাচ্ছেন তিনি। রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেও জিএম কাদেরকে দল থেকে অব্যাহতি দেননি। আবার নির্বাচন কমিশনের নিবন্ধন অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ফলে দলীয় অবস্থান থেকে রওশন এরশাদ সম্মেলন করতে পারেন না বলে দাবি জিএম কাদেরপন্থি নেতাদের। মূলত জিএম কাদেরকে চাপে রাখতেই এই সম্মেলনের আয়োজন বলে জানান তারা।


অন্যদিকে রওশন এরশাদের সঙ্গে রয়েছেন জিএম কাদেরের কাছ থেকে অব্যাহতি পাওয়া একাধিক হেভিওয়েট নেতা। আগামী( ৯ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ অনুষ্ঠেয় সম্মেলনে নতুন করে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। এতে জিএম কাদেরের ক্ষমতা কমবে বলে মনে করছেন রওশনপন্থিরা। সম্মেলনে চমক আসার কথাও বলছেন কেউ কেউ।


তবে জিএম কাদেরপন্থিদের দাবি, এই সম্মেলন হালে পানি পাবে না। আবার সম্মেলনকে কেন্দ্র করে দূরে সরে গেছেন রওশন এরশাদের ঘনিষ্ঠ কয়েকজন নেতা।


সম্মেলন আয়োজনের সঙ্গে জড়িত নেতারা বলছেন, জাপার দশম জাতীয় সম্মেলন করতে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে সাঁটানো হচ্ছে পোস্টার। সারাদেশ থেকে তাদের কয়েক হাজার নেতাকর্মী ওইদিন ঢাকায় আসবেন। সম্মেলনের পর তারা নির্বাচন কমিশনে (ইসি) কার্যবিবরণী জমা দেবেন।


রওশনপন্থি অংশের মুখপাত্র সুনীল শুভ রায় জাগো নিউজকে বলেন, ‘সম্মেলন ভালো হবে। সারাদেশ থেকে কয়েক হাজার কাউন্সিলর থাকবেন। কেন্দ্রীয় নেতৃত্ব গঠিত হবে। আমরা ইসিকে জানিয়ে দিয়েছি, রওশন এরশাদ আমাদের নেতা। এটা নিয়ে কোনো সংশয় নেই।’


জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে দলে তার প্রথম স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জিএম কাদেরের বিরোধ ও টানাপোড়েন চলে আসছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে এ বিরোধ আরও প্রকট হয়। নির্বাচনে অংশ নেননি রওশন ও তার ছেলে শাদ এরশাদ। সমঝোতায় ২৬টি আসন পেয়েও নির্বাচনে জাপার ভরাডুবি হয়। এর জেরে গত ২৮ জানুয়ারি রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জাপার চেয়ারম্যান পদ থেকে জিএম কাদের ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। এর আগেও রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।


অন্যদিকে রওশনের পক্ষ নেওয়ায় জিএম কাদের একাধিক সিনিয়র নেতাকে অব্যাহতি দেন। অব্যাহতি পাওয়া এই শীর্ষ নেতারা ভিড়েছেন রওশনের দলে। গুঞ্জন রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় পার্টির ১১ সংসদ সদস্যের মধ্যে দু-তিনজন রওশনের সম্মেলনে অংশ নিতে পারেন। এ প্রসঙ্গে জিএম কাদেরের কাছ থেকে অব্যাহতি পাওয়া নেতা সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘দেখতে থাকেন। অনেক কিছুই হতে পারে।’


সম্মেলনের বিষয়ে জাপার স্বঘোষিত চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘সম্মেলনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে। সম্মেলন সফল করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের অনুমতিও পেয়েছি। ৯ মার্চ কাউন্সিলর ও ডেলিগেটদের নিয়ে উপস্থিত হবেন।’


এ বিষয়ে জাপার বহিষ্কৃত কো-চেয়ারম্যান ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সম্মেলনটা জাতীয় পার্টির ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হবে। এর মাধ্যমে পার্টি ঘুরে দাঁড়াবে। ভোটে আমাদের যে বিরাট ক্ষতি হয়েছে, সেটা কাটিয়ে নতুন পরিকল্পনায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সারাদেশে থেকে সাড়া পাচ্ছি।’ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো দল টিকে থাকতে পারে না জানিয়ে তিনি বলেন, ‘কারও কাছ থেকে কোনো বাধা আসবে না। সম্মেলন বর্ণিল হবে।’


যদিও একাধিক নেতাকর্মী জানিয়েছেন, জাতীয় পার্টিতে জিএম কাদের স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। এই সম্মেলনের মাধ্যমে তিনি কিছুটা চাপে পড়বেন এটা নিশ্চিত। এরই মধ্যে জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টিতেও সংকট আছে।’ সম্মেলনপরবর্তী চাপ জিএম কাদের কীভাবে সামলান সেটাই এখন দেখার বিষয়।


জিএম কাদেরপন্থি এক নেতা বলেন, ‘সরকারের নির্দেশে জাপাকে চাপে রাখতেই এই সম্মেলন হচ্ছে। তবে এসব হালে পানি পাবে না। রওশনপন্থিদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে।’ এদিকে সম্মেলনকে কেন্দ্র করে রওশন এরশাদের কাছ থেকে সরে গেছেন তার ঘনিষ্ঠ কয়েকজন নেতা। যার মধ্যে উল্লেখ্যযোগ্য রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, ইকবাল হোসের রাজু। রওশন এরশাদের সাম্প্রতিক অনুষ্ঠানে তাদের দেখা যায়নি।


ইকবাল হোসের রাজুর দাবি, সম্মেলনে তারা নেই। তিনি বলেন, ‘আমরা এই সম্মেলনে নেই। এমন কী ঘটনা ঘটলো যে রওশন ম্যাডাম চেয়ারম্যান হলেন? মামুনের কী ব্যাকগ্রাউন্ড আছে তাকে মহাসচিব করা হলো? রওশন এরশাদ বললেই জিএম কাদের বাদ হয়ে যাবেন? এই কাউন্সিল আগে কেন করা হলো না? ভোটের আগে কাউন্সিল করলে জিএম কাদের চাপে থাকতেন।’


তিনি আরও বলেন, ‘রওশনের সঙ্গে যারা আসছেন, তাদের জিএম কাদের সিট দিতে পারেননি। তাই রওশনের সঙ্গে তারা আসছেন। ডুবন্ত জাহাজে কিছু ডুবন্ত নেতা উঠেছেন। কাউন্সিল হলেও কোনো লাভ হবে না। রোজায় একটা ইফতার পার্টি হবে। কোরবানির আগেই এই কাউন্সিলে যেটা জন্ম নেবে সেটার কোরবানিও হয়ে যাবে।’


এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘যখন তাদের (রওশনের) দলে কেউ যাবে, তখন দেখা যাবে। জাতীয় পার্টির নাম নিয়ে আরও ১০টি দল হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কাউন্সিল হলেও তাদের নিবন্ধন পাওয়ার কোনো সুযোগ নেই।’


আরও খবর




মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা

প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা

নারায়ণগঞ্জ ডিসির মানবিক সহায়তা পেলেন ‘ফুটবল ম্যান’ মাসুদ রানা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির