শিরোনাম
বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

বৃষ্টির দিনে জামা-কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাব দূর করবেন যেভাবে

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৃষ্টির দিনগুলো মজাদার মনে হলেও এই সময় নানান সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। স্বাস্থ্য সমস্যা তো আছেই, সঙ্গে মশা-মাছির উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠে অনেকে। শুধু তাই নয়, এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘরে যেমন বাজে গন্ধ হয়, তেমনই ভেজা জামা কাপড় থেকেও দুর্গন্ধ বের হয়। বর্ষাকালে সূর্যের আলোর অভাবে কাপড় ঠিকমতো শুকায় না। তাই এই সমস্যা আরও বাড়ে।


সঠিকভাবে শুকানো এবং রক্ষণাবেক্ষণের অভাবে, কখনো কখনো বৃষ্টিতে কাপড় নষ্টও হতে শুরু করে। কখনো কখনো আর্দ্রতার কারণে কাপড়ের রং বিবর্ণ হয়ে যায়। এমতাবস্থায় জামাকাপড়ের সঠিক পরিচর্যা করে নিরাপদ রাখা জরুরি। যদি আপনার জামাকাপড় থেকে স্যাঁতসেঁতে গন্ধ হয় বা আর্দ্রতার কারণে কাপড় শুকিয়ে না যায়, তবে চিন্তা করবেন না। এমন কিছু উপায় আছে, যা বর্ষাকালে আপনার জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে সঙ্গে রংও ধরে রাখবে। আসুন বিস্তারিত জেনে নিই:


লেবুর রস ব্যবহার করুন



আমরা সবাই জানি, লেবুর সুগন্ধ সতেজতার অনুভূতি দেয়। বিশেষ করে গ্রীষ্মের দিনগুলোতে এই লেবুর গন্ধ আরও সতেজতা জোগায়। তবে বর্ষায় আপনি যে বালতিতে কাপড় ভিজিয়ে রাখছেন, তাতে একটু লেবুর রস দিন। এতে আপনার জামাকাপড় ভেজা গন্ধ হবে না। শুধু তাই নয়, বৃষ্টির কারণে আলমারিতে হওয়া স্যাঁতসেঁতে গন্ধও কাপড়ে উঠবে না।


বাইরের বাতাসে কাপড় শুকানো এড়ান



বর্ষাকালে আপনার কাপড় বাইরের বাতাসে শুকানো এড়িয়ে চলুন। আপনি যেকোনো রুমে একটি কাপড়ের স্ট্যান্ড রাখুন, এটি শুকানোর জন্য কাপড় রাখুন এবং ফ্যান চালিয়ে দিন। জামাকাপড় ফ্যানের হাওয়ায় ১০০ শতাংশ শুকিয়ে যাবে এবং বর্ষার আর্দ্রতা ধরে রাখবে না।


ভিনেগার ও বেকিং সোডার ব্যবহার


লেবুর মতই জামাকাপড় ধোয়ার সময় একটু ভিনেগার বা বেকিং সোডা মেশান। এতে আপনার জামাকাপড়ের বর্ষাকালের বাজে গন্ধ হবে না। আগের মতোই সুগন্ধি দিতে শুরু করবে।


সঠিকভাবে পরিষ্কার করুন


অনেক সময় অল্প টাকা বাঁচানোর লোভে আমরা বাড়িতেই সব কাপড় ধোয়ার ভুল করে থাকি। কিন্তু এই কাজ করা একেবারেই ঠিক নয়। বাড়িতে নির্দিষ্ট কাপড় ধুতে জানতে হবে। জরি কাজের কাপড় ড্রাই ক্লিন করতে দিন। বাড়িতে জরির কাপড় ইস্ত্রি করতে চাইলে তার ওপর একটি সুতির কাপড় বিছিয়ে ইস্ত্রি করুন।


এছাড়া, বৃষ্টির সময় সিল্ক, শিফন, জর্জেট, ক্রেপ জাতিয় শাড়িগুলি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে লবঙ্গ বা কর্পূর পিষে কাপড়ের ব্যাগে রাখুন। আর্দ্রতা ও বাতাসের সংস্পর্শে সিল্কের শাড়ি কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাড়িতে এসব কাপড় ধোয়ার সময় জলে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে ধুয়ে ফেলুন। সিল্কের কাপড় বালিশের কভারে বা সুতির কাপড়ে মুড়িয়ে রাখলে অনেক ঋতু পর্যন্ত নিরাপদ থাকে।


আরও খবর




বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে

ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে

দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক

নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা

ফতুল্লায় ঋণের কিস্তির টাকা নিয়ে অভিমানে তরুণীর মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ, জীবিত উদ্ধার ৮

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

শরণখোলায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

রাণীনগরে অনৈতিক কর্মকান্ডে ৬ নারী-পুরুষ আটক

মৃত্যুর মুখোমুখি চার বছরের ফাতেহা: এতিম মেয়েকে বাঁচাতে আকুল মায়ের করুণ আর্তনাদ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি