শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৪ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রায় পুরো এপ্রিল মাস ধরেই সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠেছে প্রকৃতি। মানুষ ও প্রকৃতি দুইই যেন অপেক্ষা করছে বৃষ্টির। এদিকে দীর্ঘদিনের খরা নার্সারি ব্যবসায়ীদের ওপর যেমন প্রভাব ফেলেছে একইসঙ্গে গাছপ্রেমীদের ওপরও। তাই গরমের পর বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছেন নার্সারি ব্যবসায়ী ও গাছপ্রেমীরা।


নার্সারি ব্যবসায়ীরা জানান, গরমের তীব্রতা বৃদ্ধির ফলে গাছের চারা বিক্রি কমে গেছে। আবার বৃষ্টি হলে নতুন করে গাছ লাগানোর জন্য চাহিদা বাড়বে বলে আশা করছেন তারা। অপরদিকে গাছপ্রেমীরাও অপেক্ষায় রয়েছেন বৃষ্টির। বৃষ্টি হলে তারা বাগানে নতুন গাছ লাগাবেন, চলছে তাদের সেই প্রস্তুতিও।


রাজধানীর ইস্কাটন ও দোয়েল চত্বর এলাকার নার্সারিগুলোতে সরেজমিন ঘুরে জানা যায়, নার্সারি ব্যবসায়ী ও গাছপ্রেমীদের বর্তমান পরিস্থিতি।



‘আল্লাহর দান’ নামে এক নার্সারির বিক্রেতা তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের নার্সারিতে প্রায় ৫০ রকমের গাছ আছে। ইনডোর-আউটডোর সব ধরনের গাছ আছে। নার্সারি ব্যবসার সিজন মূলত শীতকালে। ওই সময় প্রচুর ফুল ফোটে। মানুষ ফুল গাছ বেশি কিনে তাই শীতকালে আমাদের বেচাকেনা বেশি থাকে।’


চলমান তাপপ্রবাহে গাছের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা বেচাকেনা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘বেশি গরমে গাছের সমস্যা হয় যদি পর্যাপ্ত পানি না পায়। আমার যেহেতু ব্যবসা তাই নিয়মিত পানি দেই। আমাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেচাকেনা কম, কারণ গরমে মানুষ আসে না। গরম কমলে, বৃষ্টি হলে বেচাকেনা বাড়বে আশা করি।’



আরেক গাছ বিক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘নার্সারি ব্যবসার সিজন শীতকাল হলেও বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে ভালো সময়। তাই বর্ষাকাল এলে আমাদের বিক্রি কিছুটা বাড়বে।’


সিফাত জিম নার্সারির বিক্রেতা নাদিরা আক্তার বলেন, ‘ইনডোর আউটডোর মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ রকমের গাছ আমার কাছে আছে। তবে এখন ফুল গাছের পরিমাণ কম। পাতাবাহার জাতীয় গাছ বেশি।’


তিনি আরও বলেন, ‘আমার কাছে শুধু গাছ না, বিভিন্ন রকমের সার, সার মেশানো মাটি, ফুলের টব, গাছের বিভিন্ন ওষুধও আছে।’


ব্যবসার অবস্থা নিয়ে তিনি বলেন, ‘ব্যবসা আমার ভালোই চলে। তবে গরমের কারণে কিছুটা ভাটা পড়েছে। গরম কমলেই আবার ঠিক হয়ে যাবে।’



গাছ বিক্রি তেমন না থাকলেও সার, মাটি এগুলো বিক্রি হচ্ছে। আর বিকালে রোদ কমলে কেউ কেউ এসে গাছ কিনে নিয়ে যায়। এমনটা বলছিলেন এক নার্সারির বিক্রেতা মঞ্জু।


গরমে গাছের কিংবা ব্যবসার ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে মঞ্জু বলেন, ‘গাছের কোনও ক্ষতি হয়নি। কারণ নিয়মিত যত্ন নিই। তবে গরমে বেচাকেনা কমে ক্ষতি হয়েছে। বৃষ্টি হলে সেটা কমে আসবে আশা করি।’



এ সময় নার্সারিতে গাছ কিনতে এসেছিলেন মাহমুদা আক্তার। তিনি বলেন, ‘ছাদে গাছ লাগানো আমার শখ। আমার ছাদে অনেক রকমের ফুল গাছ আছে। কয়েকটি ফল গাছও আছে। আজ বেলি ফুল আর জিনিয়া ফুল গাছ কিনেছি। আগে বেলি ফুল গাছ ছিল, গরমে মরে গিয়েছে বলে আজ আবার কিনলাম।’


আলতাফ হোসেন নামের এক ক্রেতা এসেছিলেন নার্সারিতে। তিনি কোনও গাছ কিনেননি। তিনি বলেন, ‘আমার বাসার ছাদে গাছ লাগাই। সেগুলোর জন্য সার মিশ্রিত মাটি কিনতে এসেছিলাম। কয়েকদিনের মধ্যে নাকি বৃষ্টি হবে, এখনই নতুন সার মাটি দিয়ে রাখলে গাছগুলো আরও ভালোভাবে বড় হবে।’


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন