শিরোনাম
শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে চোরাগোপ্তা হামলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই বিষয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই। এই আন্দোলন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ছদ্মবেশে এই আন্দোলনে প্রবেশ করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আগামী দিনে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টার্গেট করে চোরাগোপ্তা হামলা করতে পারে।




ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার সোমবার (২৯ জুলাই) বিকালে সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদের আন্দোলনে বিএনপি-জামায়াতের লোকজন ঢুকে নাশকতা করছে। তারা আরও নাশকতা করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হাতে দেশবিরোধী এই চক্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাস্তায় নেমে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।’


সংশ্লিষ্ট সূত্র জানায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭, ১৮ ও ১৯ জুলাই রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালানো হয়। রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় ‘কেপিআই’ভুক্ত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ একাধিক স্থাপনায় হামলা-ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়।


গোয়েন্দা-সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঢুকে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালান। ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি ও ২০ জুলাই সকাল থেকে সেনা মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।


তারা আরও জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এখন চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় চোরাগোপ্তা হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনাও রয়েছে তাদের।


পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সম্প্রতি কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় হতাহত পুলিশ সদস্যদের মধ্যে বেশির ভাগই কর্মক্ষেত্র থেকে বাসায় যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন। পুলিশ সদস্যদের আটক করে শরীর তল্লাশি করে পরিচয়পত্র পেয়ে তারপর মারধর করা হয়েছে। এ জন্য সাধারণ পুলিশ সদস্যদের মনেও কিছুটা ভীতির সঞ্চার হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও একা একা পুলিশ সদস্যদের চলাফেরা করতে নিরুৎসাহিত করেছেন।


ডিএমপিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কনস্টেবল এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, তার মোটরসাইকেলে আগে পুলিশ লেখা স্টিকার ছিল। সম্প্রতি তিনি সেই স্টিকার তুলে ফেলেছেন, যাতে বাসায় যাতায়াতের সময় কোনও ঝামেলায় পড়তে না হয়।


ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, সোমবারের (২৯ জুলাই) কর্মসূচিতেও সাধারণ শিক্ষার্থীদের চেয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নিজেদের পরিচয় লুকাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড বানিয়ে গলায় ঝুলিয়ে রাস্তায় নামে। অনেকে মুখে মাস্ক পরিহিত অবস্থায় রাস্তায় নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করে।


ওই কর্মকর্তা জানান, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, সড়ক থেকে সেনাবাহিনীর সদস্যদের উঠিয়ে নেওয়া হলেই আবারও পরিকল্পিতভাবে রাস্তায় নেমে বিশৃঙ্খলার চেষ্টা করবে। এ ছাড়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে নতুন করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হবে।



সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় দায়ের হওয়া মামলায় পলাতক জামায়াত-বিএনপির নেতাকর্মীরা রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় পলাতক থেকে বিভিন্ন কল-কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তারা ইন্টারনেটে নিজস্ব যোগাযোগব্যবস্থা তৈরি করে যোগাযোগ করে থাকেন। তারাই পরিকল্পিতভাবে ঢাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারেন।


পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পাঁচ শতাধিক মামলা করা হয়েছে। এসব মামলায় অন্তত ৯ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এখনও প্রতি রাতেই বিভিন্ন এলাকা ‘ব্লক রেইড’ দিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে। রাজধানী ঢাকার মেসবাড়িগুলোতেও তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের কলেজ-বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত গ্রামের বাড়িতে গিয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হচ্ছে।


কোটা আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় গত ১৮ জুলাই। এরপর টানা দুই দিন ১৯ ও ২০ জুলাই সারা দেশে বিক্ষোভ ও সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছে সহস্রাধিক ব্যক্তি। আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়ে মারা গেছেন পুলিশের তিন সদস্য, আহত হয়েছেন শতাধিক সদস্য।


গত ১৯ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়।


আরও খবর




শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন