শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

দাবি আদায়ে অনড় শিক্ষকরা, অচল ক্যাম্পাস

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৮ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৮ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার ও শিক্ষকদের জন্য উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে টানা অষ্টম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।


আন্দোলনের অংশ হিসেবে সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা৷ দাবি মানা না হলে কর্মবিরতি আরও দীর্ঘ হবে বলে জানান তারা। শিক্ষকদের আন্দোলনের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে দেশের উচ্চ শিক্ষালয়গুলোতে।



ঢাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘স্টেকহোল্ডার হিসেবে তো আমাদেরকেও রাখা উচিত ছিল। কিন্তু কোনো অপশক্তি, যারা কোনো আলোচনা ছাড়াই এই স্কিম প্রবর্তন করে। তারা চায় সরকার ও শিক্ষকদের মুখোমুখি করতে।’


উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিস বিভাগের শিক্ষক সানজিদা আক্তার বলেন, ‘এমন একটা দিনের জন্য আমরা এখানে সমবেত হচ্ছি, ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রী যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন তারা কি আর আসবেন এখানে? আমাদের বন্ধুরা অনেকে বিসিএস ছেড়ে এখানে এসেছেন শিক্ষকতা করতে। প্রত্যয় স্কিম চালু হলে কি এটি আর থাকবে? কেউ কি আসবে?’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘অত্যন্ত বেদনা নিয়ে আমরা এখানে উপস্থিত হচ্ছি। সামাজিক ও অর্থনৈতিকভাবে আমরা বৈষম্যের শিকার৷ ‘প্রত্যয় স্কিমের’ মতো একটি বৈষম্য আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। দিনে দিনে আমাদের তরুণ শিক্ষকদের উপস্থিতি বাড়ছে এটি আশার দিক। অষ্টম দিনেও আমরা সরকার থেকে ডাক পাইনি। পেলেই আমরা তাদের সঙ্গে বসব। তারা যদি এটি বুঝেন তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। তারা না বুঝলে এই আন্দোলন দীর্ঘ হবে। দলমত নির্বিশেষে চলা এই আন্দোলন কখনো ব্যর্থ হওয়ার নয়।



চলমান এই আন্দোলনকে কেবল প্রত্যয় স্কিম বাতিলের নামে অভিহিত করা হলেও তাদের দাবি তিনটি। প্রত্যয় স্কিম বাতিল করা, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। ২০১৫ সালের শিক্ষক আন্দোলনেও এই দাবি ছিল। তবে তখন শিক্ষকরা দীর্ঘ আন্দোলনের পর ক্লাসে ফিরলেও আদায় হয়নি সেবারের দাবি। ৯ বছর পর প্রত্যয় স্কিম ইস্যুতে এবার ফের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।


উল্লেখ্য, গত ১৩ মার্চ সরকার সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় স্কিম ঘোষণা করে। এর প্রতিবাদে ২০ শে মার্চ শিক্ষকরা সংবাদ সম্মেলন করে। পরে ২৮ মার্চ দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এরপর ২৫ থেকে ২৭ জুন আধাবেলা কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। দাবি না মানলে ৩০ জুনের পর সর্বাত্মক ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই থেকে টানা কর্মবিরতি পালন করছেন তারা।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা