শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

দেশের ৩৪ শতাংশ মানুষ নিশ্চিত নন কাকে ভোট দেবেন: জরিপ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের ৩৪ শতাংশ মানুষ এখনো নিশ্চিত নন আগামী নির্বাচনে তারা কাকে ভোট দেবেন। মাঠপর্যায়ে পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। অনলাইনেও ভোটারদের আগ্রহ জানতে জরিপ চালানো হয়েছে।


এতে দেখা গেছে, মাঠপর্যায়ে জরিপে অংশগ্রহণকারী ১১ শতাংশ উত্তরদাতা ছাত্র-সমর্থিত দলকে ভোট দিতে চান। অন্যদিকে অনলাইন জরিপের ৩৫ শতাংশ উত্তরদাতা ছাত্র-সমর্থিত দলকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।



এছাড়া অনলাইন জরিপে উঠে এসেছে, ১১ শতাংশ নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন। তবে দুই ধরনের জরিপেই মূলধারার রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জনমতে ভোটের হিসাব: অনলাইন বনাম মাঠ জরিপের ফলাফল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং এ অনুষ্ঠানের আয়োজন করে।



অনুষ্ঠানে জানানো হয়, মাঠপর্যায়ে ৫ হাজার ১১৫ জনের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, তাদের ৩৪ শতাংশ এখনো নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন। তাদের ২১ শতাংশ বিএনপিকে ভোট দিতে চান। জামায়াত ইসলামীকে ভোট দিতে চান ১৪ শতাংশ। এছাড়া তাদের মধ্যে ১০ শতাংশ ছাত্র-সমর্থিত নতুন দলকে, ৫ শতাংশ আওয়ামী লীগ, ৩ শতাংশ স্বতন্ত্র ও ৩ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।


অনলাইনে জরিপে অংশগ্রহণকারী ৩ হাজার ৫৮১ জনের ফলাফল যাচাই করে দেখা যায়, ছাত্র-সমর্থিত নতুন দলকে ৩৫ শতাংশ, জামায়াতে ইসলামীকে ২৫ শতাংশ, আওয়ামী লীগকে ১০ শতাংশ, বিএনপিকে ১০ শতাংশ, স্বতন্ত্র ৩ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ১ শতাংশ মানুষ ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের ১০ শতাংশ এখনো নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন। এছাড়া তাদের কেউ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানাননি। পাশাপাশি অন্যান্য দলকে ১ শতাংশ ও কাউকেই ভোট না দেওয়ার কথা জানিয়েছেন ৩ শতাংশ মানুষ।



মাঠপর্যায়ে জরিপের ফলাফলে দেখা যায়, কৃষক ও শ্রমিক এবং ব্যবসায়ীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এগিয়ে রয়েছে। কিন্তু শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীদের কাছে বিএনপি ও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা প্রায় কাছাকাছি। তবে অনলাইন জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থী, বেকার ও বেসরকারি চাকরিজীবীর কাছে জনপ্রিয়তায় জামায়াত এগিয়ে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করার প্রবণতা স্পষ্ট। জেন-জি ও মিলেনিয়ালস প্রজন্মের সঙ্গে জ্যেষ্ঠ প্রজন্মের মতামতে ভেদাভেদ, নারী ও পুরুষের মধ্যে মতামতের ভিন্নতা এবং অনলাইন মতামতের সঙ্গে মাঠপর্যায়ের মতামতের পার্থক্য পর্যালোচনা ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি তৈরিতে সহায়ক হবে।


অনুষ্ঠানে তথ্য উপস্থাপনা ও মূল প্রবন্ধ তুলে ধরে ইনোভিশন কনসাল্টিয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সরওয়ার বলেন, জেন-জি প্রজন্মের বেশিরভাগই রাজনৈতিক প্রক্রিয়ায় কখনো অংশ নেয়নি। অথচ তাদের নেতৃত্বেই হয়েছে জুলাই বিপ্লব। ঠিক এই পরিস্থিতিতে, নির্বাচন হলে জনগণের অভিমত কেমন হতে পারে? এই প্রশ্নের উত্তর আমাদের টেকসই রাজনৈতিক সংস্কারের একটা রূপরেখা দিতে পারে বলে আমরা বিশ্বাস করি।



গত ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে প্রাপ্ত দেশের ৫০টি জেলার ৫ হাজার ১১৫টি নমুনা ও অনলাইন জরিপের ৬৪টি জেলার ৩ হাজার ৫৮১টি নমুনার তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, মাঠপর্যায়ে জরিপ ও অনলাইন জরিপে তথ্যদাতাদের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে। মাঠপর্যায়ে জরিপে দরিদ্র ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে জরিপে নারীদের অংশগ্রহণ জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও মাঠপর্যায়ে জরিপে জেন-এক্স, বুমারস ও বয়সে জ্যেষ্ঠ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের ৯২ শতাংশই জেন-জি এবং মিলেনিয়ালস।


সাধারণভাবে ধরে নেওয়া যেতে পারে, জেন-জি এবং মিলেনিয়ালসের অধিকাংশই ছাত্র-সমর্থিত নতুন দলকে ভোট দিতে চায়। অন্যদিকে, স্বল্প আয়ের দরিদ্র জনগোষ্ঠী ও অনলাইনে সক্রিয় নন এমন বয়সভিত্তিক, লিঙ্গভিত্তিক, ও পেশাভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে এক-তৃতীয়াংশই এখনো নিশ্চিত নন যে তারা কাকে ভোট দেবেন।


তিনি বলেন, অনলাইন জরিপ ও মাঠপর্যায়ের জরিপের ফলাফলের যৌথ পর্যালোচনা থেকে বোঝা যায়, জনগণের মতামতের সুস্পষ্ট ধারণা পেতে বয়সভিত্তিক, লিঙ্গভিত্তিক, পেশাভিত্তিক, এলাকাভিত্তিক নমুনায়ন অত্যন্ত জরুরি। এছাড়াও স্বল্প আয় ও দরিদ্র জনগোষ্ঠীর এবং বিভিন্ন পেশা, লিঙ্গ, ও বয়সভিত্তিক নমুনায়নের জন্য অনলাইন জরিপের পাশাপাশি মাঠপর্যায়েও জরিপ পরিচালনা করা প্রয়োজন।


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬