শিরোনাম
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

ঢাকা-৯: মাঠে সরব বিএনপি, ভিন্ন কৌশলে তাসনিম জারা ও এনসিপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রচার-প্রচারণায় বিএনপির সরব উপস্থিতি থাকলেও ভিন্ন কৌশল বেছে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। পোস্টার লাগানো, লাউডস্পিকার বাজানো কিংবা শোডাউনের মতো প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন। অন্যদিকে, জয়ের ব্যাপারে আশাবাদী ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়াও। তবে সাধারণ ভোটারদের মতে, মাঠের দৃশ্যমান দৌড়ে এখন পর্যন্ত বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এগিয়ে।


গত শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ত্রিমোহিনী বাসস্ট্যান্ডের অদূরে নুরুল আমিনের চা দোকানে গিয়ে নির্বাচনে প্রার্থীদের প্রচারণা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'কেউ তো আসে না।' দোকানে দেখা গেল কয়েকটা নির্বাচনী লিফলেট রাখা। এগুলোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু বিএনপির কয়েকজন এসেছিল। তারাই এগুলো দিয়ে গেছে। আর কেউ আসে নাই।’


নুরুল আমিনের মতো আবদুস সালামের কাছেও বিএনপি বাদে যায়নি আর কোনো প্রার্থী। ত্রিমোহিনীর লায়নহাটির বাসিন্দা সালাম বলেন, ‘অনেক প্রার্থীর ব্যানার দেখি, তাঁদের ছবি দেখি। কিন্তু এখন পর্যন্ত সামনাসামনি দেখি নাই। নির্বাচনের আরও সময় আছে, এর আগে তাঁরা আসবেন হয়তো।’ তবে প্রার্থীরা জানিয়েছেন, তাঁরা নিজেদের মতো প্রচার চালাচ্ছেন এবং ভোটাররা তাতে সাড়া দিচ্ছেন।


ঢাকা-৯ এর হালচাল

রাজধানীর সবুজবাগ, মতিঝিল, ডেমরা ও মান্ডা থানা নিয়ে গঠিত হয়েছে ঢাকা-৯ আসন। এর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৫ জন। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৫ হাজার ৯৫৪ জন।


আসন্ন নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। সরেজমিনে দেখা গেছে, নির্বাচনী প্রচারে সাঁটানো হয়েছে প্রচুর ব্যানার-ফেস্টুন। বিএনপি বাদেও ঝুলছে এনসিপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যানার।


নাগরিক ভোগান্তি ও ভোটারদের দাবি

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-৯ আসনজুড়ে গ্যাস সংকট, গণপরিবহনের অভাব এবং বর্ষায় জলাবদ্ধতা প্রধান সমস্যা। এছাড়া যানজট, ট্রাফিক অব্যবস্থাপনা, পানির নিম্নমান, খাল দখল ও দূষণের কথা জানিয়েছেন বাসিন্দারা। মাদক ও সন্ত্রাসের বিস্তার নিয়েও উদ্বেগ রয়েছে তাঁদের।


নুরুল আমিন বলেন, ‘ত্রিমোহিনীর এই রাস্তাটাই দেখেন। প্রায় দুই বছর ধরে ভেঙে পড়ে আছে। রামপুরা থেকে তারাবো বিশ্বরোড পর্যন্ত ব্যস্ত এই সড়কটা কেউ ঠিক করার কথা ভাবছেও না। ভাঙা সড়ক থেকে ধুলা ছড়াচ্ছে, যা আমাদের সহ্য করতে হচ্ছে।’


আবদুস সালাম বলেন, 'বিভিন্ন সময়ে অনেক নেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে ত্রিমোহিনী খাল খনন করা হবে। কিন্তু সেসব বাস্তবায়ন হয়নি। বরং খালটা দিন দিন আরও দূষিত ও দখল হয়ে নালায় রূপ নিয়েছে।'


গোড়ানের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'রাজধানীতে থাকি কিন্তু তেমন কোনো সুযোগ-সুবিধা পাই না। বিরাট এলাকায় কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই। ফলে ছোট ছোট প্রচুর গাড়ি নামছে রাস্তায় আর জট লেগে থাকছে। এবার এমন একজন প্রার্থীর জয়ী হওয়া প্রয়োজন, যিনি এই সমস্যাগুলোকে নিজের মনে করে সমাধান করবেন।'


প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীরা

ঢাকা-৯ এর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন—বিএনপির হাবিবুর রশিদ হাবিব, এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া (জাবেদ রাসিন), জাতীয় পার্টির (জাপা) কাজী আবুল খায়ের, সিপিবি’র মো. মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রমুখ।


বিএনপির হাবিবুর রশিদ হাবিব বলেন, 'ঢাকা-৯ একটি নাগরিক সুবিধাবঞ্চিত আসন। এখানে চিকিৎসা, জলাবদ্ধতা ও গ্যাসের সমস্যা প্রকট। তরুণদের জন্য খেলার মাঠ বা শরীরচর্চার ব্যবস্থা নেই। আমরা জয়ী হলে এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করব।'


এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া (শাপলা কলি প্রতীক) বলেন, ‘ভোটারদের কাছ থেকে গ্যাস, পানি ও রাস্তাঘাটের সমস্যার কথা বেশি শুনেছি। আমার ইশতেহার আমি সেভাবেই প্রণয়ন করেছি যা আসলেই বাস্তবায়নযোগ্য।’


ফুটবল প্রতীকে লড়া স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেন, 'ঢাকা-৯ খুবই অবহেলিত। মানুষ নিয়মিত ট্যাক্স এবং বিল দিলেও সেবা পাচ্ছে না। স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা নিয়ে মানুষের মনে সংশয় আছে। কর্মসংস্থান ও মাদকের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।'


জয়ের ব্যাপারে আশাবাদী সবাই

আলোচিত প্রার্থীদের সবাই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। হাবিবুর রশিদ হাবিব বলেন, 'আমি এই এলাকার সন্তান। ৩৮ বছর ধরে এই এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ত। ভোটাররা আমাদের সানন্দে গ্রহণ করছেন।'


এনসিপির জাবেদ মিয়া বলেন, 'অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার প্রচার কৌশল অন্যদের চেয়ে আলাদা বলে দিন দিন সমর্থন বৃদ্ধি পাচ্ছে।'


তাসনিম জারা তাঁর ভিন্নধর্মী প্রচারণা প্রসঙ্গে বলেন, ‘আমরা মাইকিং বা শোডাউন করছি না। আমরা অলি-গলি, পাড়া-মহল্লা ও মানুষের উঠানে গিয়ে কথা বলছি। তাঁরা খুব সাদরে আমাদের গ্রহণ করছেন এবং সমস্যাগুলোর কথা বলছেন। তাঁরা আমাকে নিজের মেয়ের মতো বা বোনের মতো আপন করে নিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’


আরও খবর




নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

‘মুখ দেখে বিচার নয়’—ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার

গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ

ভোলার কাচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দিনার মাহমুদ

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা