শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

ঢাকার প্রবেশমুখে যানজট, ভেতরের সড়কে স্বস্তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে এখনো গ্রাম থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এতে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের।


তবে পুরোদমে অফিস-আদালত চললেও ঢাকার ভেতরের সড়কে এখনো তুলনামূলক কিছুটা স্বস্তিতে যাতায়াত করছেন যাত্রীরা। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কে ব্যক্তিগত গাড়ির চাপও কম। তবে অনেক এলাকায় গণপরিবহন সংকটে রাস্তায় দীর্ঘক্ষণ ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অফিসগামীদের।


রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, রামপুরা, বাড্ডা, নতুনবাজার, গুলশান, মহাখালী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।



যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটি গত সপ্তাহে শেষ হলেও অনেকের পরিবারের সদস্যরা দেরিতে ফিরছেন। ফলে এখনো ছুটি কাটিয়ে গ্রাম থেকে ঢাকায় ফিরছেন অনেকে। এজন্য দূরপাল্লার বাসে যাত্রীর চাপ রয়েছে।


সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম অঞ্চল থেকে আসা দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহনের চাপ রয়েছে ঢাকার প্রবেশমুখে। এতে কাজলা থেকে শনির আখড়া পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়েছে। তবে যাত্রাবাড়ী দিয়ে ঢাকার ভেতরে প্রবেশের পর সড়কের অবস্থা স্বাভাবিক। কোথাও তেমন যানজট নেই।



এদিকে, পদ্মা সেতু হয়ে খুলনা, বরিশাল, যশোর, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর থেকে আসা দূরপাল্লার বাস যাত্রাবাড়ী ও সায়েদাবাদে আসার পর ধীরগতিতে চলছে।


এদিকে, রাজধানীর অভ্যন্তরীণ রুটে গণপরিবহন সংকট রয়েছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেকে গন্তব্যে যেতে বাসের দেখা পাচ্ছেন না। এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।



অন্যদিকে, রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়কে সবসময় যানজট লেগে থাকলে আজ সকালের চিত্র কিছুটা ভিন্ন। সকাল সাড়ে ৯টার দিকে এ সড়কে কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলাচল করলেও তুলনামূলক কম ভোগান্তিতে চলাচল করতে পারছেন অফিসগামী মানুষ। তবে এটির উল্টো সড়কে অর্থাৎ কুড়িল থেকে রামপুরা যাওয়ার রাস্তায় সকাল সাড়ে ৮টা থেকেই তীব্র যানজট।


এছাড়া গুলশান-১ থেকে মহাখালী, আগারগাঁও, শিশুমেলা, শ্যামলী যাওয়ার সড়কে তেমন যানজট নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে গণপরিবহনসহ অন্যান্য গাড়ি। ফলে স্বস্তিতে কর্মক্ষেত্রে যেতে পারছেন যাত্রীরা।


গুলশান-বাড্ডা লিংক রোড থেকে আগারগাঁও যেতে সকালে আলিফ পরিবহনে ওঠেন পলাশ দাস। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন মধ্যবাড্ডায়। দীর্ঘদিন এ রুটে গণপরিবহনে চলাচল করছেন।



বাসে বসেই পলাশ দাস বলেন, ‘ঈদের ছুটির পর আজ পর্যন্ত স্বস্তিতেই যাতায়াত করতে পারছি। আগে গুলশান-১ চত্বরে দীর্ঘসময় সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হতো। কয়েকদিন হলো ১-২ মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে না। মহাখালীতে ঢুকে টিবি গেট থেকে আমতলী পর্যন্তও জ্যামে পড়তাম। আজ সেটাও দেখলাম নেই। রাস্তা এমন ফাঁকা থাকলে তো ভালোই হয়।’


গুলশান-বাড্ডা লিংক রোডে দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্ট আনসার উদ্দিন  বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না থাকায় সড়কে এখনো তেমন যানজট নেই। শিক্ষার্থীরা চলাচল করলে তাদের সঙ্গে অভিভাবকরাও রাস্তায় বের হন। অনেকে ব্যক্তিগত গাড়িতে সন্তানদের স্কুলে পাঠান। তখন রাস্তায় চাপ বাড়ে।’



তিনি আরও বলেন, ‘ঢাকার বেশিরভাগ স্কুলই সড়কঘেঁষা। শিক্ষার্থীরা যখন স্কুলে প্রবেশ করে এবং বের হয়, তখন ওই এলাকায় যানজট লেগে যায়। শিশুরা না বুঝে এলোমেলো রাস্তা পারাপার হয়। এটাও যানজটের অন্যতম কারণ।’


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন