শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২১ এপ্রিল রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে ১২ বছরের এক কিশোরের বিরুদ্ধে। দুই দিন আগে ১৯ এপ্রিল রাজধানীর মিরপুরে ১১ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে তিন কিশোরের বিরুদ্ধে, যাদের সবার বয়স ১২ থেকে ১৪ বছর। অভিযুক্ত তিন কিশোরকেই গ্রেফতার করা হলে তারা আদালতে দায় স্বীকার করে। পরে আদালত তাদের পাঠায় কিশোর উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার)।


সম্প্রতি শিশু ধর্ষণের বেশ কয়েকটি মামলায় দেখা যায়, অভিযুক্তদের বয়স ১৮ বছরের নিচে। যে কিশোরদের মাঠে খেলাধুলা করার কথা, যাদের হাতে থাকবে বই-পুস্তক, যারা স্কুল কলেজে হৈ-হুল্লোরে মেতে থাকবে, তারা কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে‌?


বিশেষজ্ঞদের মতে, পর্নোগ্রাফির সহজলভ্যতা কিশোরদের এ ধরনের অপরাধে জড়ানো প্রধান কারণ। তবে কোনও অপরাধের পেছনে শুধু একটি কারণ দায়ী থাকবে তা নয়। একের অধিক কারণও থাকতে পারে এবং সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।


আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এ বছরের গত তিন মাসের (জানুয়ারি থেকে মার্চ) তথ্য বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১৮ বছরের নিচে অন্তত ৫০টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ছয় জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুই জনকে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে একজন। এছাড়াও ১০টি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।


২০২২ সালে প্রকাশিত মানুষের জন্য ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা ইনসিডিন বাংলাদেশ ‘বাংলাদেশে শিশুর প্রতি সহিংসতা পরিস্থিতি’ শীর্ষক একটি জরিপ প্রকাশ করে। ঢাকাসহ মোট ১১টি জেলায় ৫ হাজার ৭৪টি শিশুর ওপর ২০২০ সালের জুন থেকে মে ২০২১ পর্যন্ত জরিপ চালানো হয়। জরিপে বলা হয়, ৫৫ শতাংশ শিশু পরিবারের ভেতরেই যৌন হয়রানির শিকার হয়েছে। জরিপে উঠে আসে, শতকরা ৩৪টি শিশু বিভিন্নভাবে পর্নোগ্রাফি দেখেছে। এর চেয়েও ভয়াবহ ব্যাপার হচ্ছে শতকরা ৭৫ দশমিক ১টি শিশু মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি দেখছে।


বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক কারণে পারিবারিক মূল্যবোধ হ্রাস পাচ্ছে। যার কারণে উঠতি বয়সের কিশোরদের মধ্যে বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে। তবে কিশোরদের মধ্যে যৌন নির্যাতনমূলক অপরাধ বৃদ্ধির প্রধান কারণ প্রযুক্তি ও ইনটারনেটের অপব্যবহার। শিশু-কিশোররা মাঠে শারীরিক চর্চার বিপরীতে ডিভাইসের বিভিন্ন সেক্সুয়াল গেমসে আশক্ত হচ্ছে। ফলে তাদের মধ্যে এ ধরনের অপরাধ সৃষ্টি হচ্ছে।


প্রযুক্তির নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে সালমা আলী বলেন, অনলাইনে বিভিন্ন গেমসের নামে যে অশ্লীলতা ছড়াচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। কিশোরদের খেলার মাঠগুলোকে বন্ধ করে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে। এরফলে কিশোররা ডিভাইসমুখী হয়ে এমন অপরাধের দিকে ঝুঁকছে। এটা প্রতিরোধ করতে হবে। 


মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রাহেনুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের কাছে পর্নোগ্রাফির সহজলভ্যতা তাদের এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ার একটি বড় কারণ। কিশোররা ডিভাইসের অপব্যবহার করে অনলাইনে বিভিন্ন অশ্লীল গেমসে আশক্ত হয়ে পড়ছে। যার কারণে তারা অল্প বয়সেই যৌন বিষয়ে আগ্রহী হচ্ছে।


তিনি আরও বলেন, শহরের শিশু-কিশোরদের প্রকৃতির সঙ্গে পরিচয় নেই বললেই চলে। একদিকে ডিভাইসনির্ভর কৈশোর, অন্যদিকে দৈনন্দিন সামাজিক জীবন না থাকার কারণে তাদের বেড়ে ওঠাটা ভিন্ন। এই সুযোগে তারা যেন অপরাধপ্রবণ হয়ে না ওঠে সেজন্য করণীয় নির্ধারণ করতে হবে।


বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, কিশোর অপরাধ নির্মূলে ও শনাক্তকরণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। পাশাপাশি থানা, বিট ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায় সচেতনতামূলক কাজ করা হচ্ছে যাতে গোড়া থেকেই অপরাধ নির্মূল করা যায়।


এই কর্মকর্তা আরও বলেন, পুলিশের সাইবার টিম প্রতিনিয়ত সাইবার পেট্রলিংয়ের মাধ্যমে সাইবার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণে কাজ করছে। সংশ্লিষ্টদের সমন্বয়ে অপরাধমূলত সাইটগুলোর কান্ট্রিলকসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে। সন্তান কী করছে, কোথায় যাচ্ছে তাদের গতিবিধি লক্ষ রাখতে হবে। অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।


তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ তথ্য দিয়ে সহায়তা চাওয়ার অনুরোধ জানান অভিভাবকদের প্রতি। প্রয়োজনে পরিচয় গোপন রাখা হবে বলেও এই কর্মকর্তা উল্লেখ করেন।  


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন