শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

দখল-চাঁদাবাজির ‘হাতবদলে’ রেহাই পাচ্ছে না বিএনপির লোকজনও

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগ সরকারের আমলে কোটি টাকার মাছসহ ঘের হারান বিএনপির মনোনয়ন নিয়ে স্থানীয় নির্বাচন করা সালে আকরাম তসলিম। আগস্টের শুরুতে শেখ হাসিনার পতনের দিন দখলদাররা পালিয়ে গেলে নিজের ঘেরে ফিরে আসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম। কিন্তু মাত্র পাঁচদিনের মাথায় তাকে উচ্ছেদ করেন স্থানীয় বিএনপির এক পক্ষের লোকজন।


তসলিমের অভিযোগ, পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার লোকজন তাকে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের লোকজনকে মাছের ঘের বুঝিয়ে দিয়েছেন।



নিজ দলের নেতাকর্মীদের এমনকাণ্ডে দিশেহারা তসলিম  বলেন, ‘নিজের দলের লোকজন আমার মাছের ঘের থেকে উচ্ছেদ করে আওয়ামী লীগের লোকদের বুঝিয়ে দিয়েছে। এর চেয়ে কষ্ট আর কী হতে পারে? যার লোকজন এটা করেছে সেই রানা ভাইকে একাধিকবার বলেছি, আমাকে আশ্বাসও দিয়েছেন। কিন্তু এখনো ঘেরের কাছে যেতে পারি না।’



শুধু তাই নয়, স্থানীয় সূত্র বলছে ক্ষমতার হাতবদলের সঙ্গে সঙ্গে হাতবদল হয়েছে গফরগাঁও-পাগলায় দখল, চাঁদাবাজির নেতৃত্ব। এখানে আওয়ামী লীগে সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের সময় থেকে চলা ত্রাসের রাজত্ব এখনও চলছে। পরিবর্তন হয়েছে নেতৃত্বের। এতে আতঙ্কের মধ্যে আছেন এখানকার সাধারণ মানুষ।


ইতোমধ্যে দখল, মাদকের নিয়ন্ত্রণ, চাঁদাবাজিকে কেন্দ্র করে হত্যার ঘটনাও ঘটেছে। এরসঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে।



দুই উপজেলার নেতাদের ঢাকায় এনে জেলার নেতাদের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কারও বিরুদ্ধে অন্যায়-অপকর্মে প্রশ্রয় দেওয়ার অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।


জানা গেছে, দুই উপজেলা বিএনপি কমপক্ষে পাঁচটি গ্রুপে বিভক্ত। এসব গ্রুপের নেতৃত্বে জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলার আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ খান, গফরগাঁও উপজেলার যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।



যদিও এদের কেউ কেউ আওয়ামী লীগ পুরো আমলে এলাকামুখী ছিলেন না। কিন্তু গত ৫ আগস্টের পর নিজেদের আধিপত্য বিস্তার করার মিশনে নেমে দলকে বেকায়দায় ফেলছেন বলে অভিযোগ নেতাকর্মীদের। এক্ষেত্রে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের লোকজনকেও কাছে টেনছেন কেউ কেউ। 


এদের মধ্যে বিএসএমএমইউ’র চিকিৎসক ও পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা ও গফরগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, আওয়ামী লীগের অনুপ্রেবেশকারীদের কাছে টানা, এমনকি সাবেক এমপি বাবেলের সম্পদ পাহাড়া দেওয়ার অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের।



জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বললে তারাও এসব অভিযোগ নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে আছেন বলে জানিয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী এসব অপকর্মে ইন্ধনদাতাদের বহিষ্কার করার কথা বলেছেন তারা।


ময়মনসিংহ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু  বলেন, ‘আমরা দুই উপজেলার নেতাদের ডেকে কথা বলেছি। কয়েক জায়গায় বহিষ্কারও করা হয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে অপকর্ম বন্ধ না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’


জাকির হোসেন বলেন, ‘অনুপ্রবেশ ঘটানোসহ মোফাখখারুল ইসলাম রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তাকে সতর্ক করা হয়েছে। সে ১৫ দিনের সময় নিয়েছেন। দেখি কী পরিবর্তন ১৫ দিনে করেন। এরপর ঠিক না হলে ব্যবস্থা।’


বিএনপি নেতা বাবুল বলেন, ‘বাবেলের সম্পদ পাহারা দেওয়াসহ যেসব অভিযোগ মুশফিকুর রহমানের বিরুদ্ধে এসেছে সেটা নিয়েও কথা বলেছি। তবে এখনো প্রমাণ পাইনি। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


তবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে একাধিকবার কল করা হলেও মোফাখখারুল ইসলাম রানা ও মুশফিকুর রহমানকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে এ বিষয়ে প্রশ্ন পাঠালেও কোনো জবাব আসেনি।



মাছের ঘের বেদখল হওয়ার বিষয়ে ভুক্তভোগী সালে আকরাম তসলিম জানান, গত ১০ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি কর্মী শাহজাহান ও হাতেম আলী খানের নেতৃত্বে একদল লোক এসে ঘের দখল করে নেয়। এরা সবাই ডা. রানার গ্রুপের লোক।


অভিযোগ আছে, শাহজাহান একাধিক মাদক মামলার আসামি। বেশ কয়েকবার জেলও খেটেছেন। তার নেতৃত্বে স্থানীয় বামনখালীর বটতলা বাজারে অনিক টেলিকম ও মিষ্টির দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, পলাশ নামে স্থানীয় এক বিএনপি কর্মীর খামারের মাছ ও মুরগি বিক্রি করে দিয়েছেন শাহজাহান ও তার লোকজন। এছাড়াও বিএনপির আব্দুল হামিদ, বশির মণ্ডল, শহীদ চেয়ারম্যানের বিরুদ্ধেও চাঁদাবাজি-দখলের অভিযোগ পাওয়া গেছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিষয়ে সিরিয়াসলি পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাজগপত্র তৈরি করা আছে। অপকর্ম করলেই বহিষ্কার।



অন্যদিকে গত ৮ আগস্ট গফরগাঁওয়ে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মাদকের টাকা ভাগাভাগি নিয়ে পৃথক ঘটনায় জসিম ও সবুজ নামে দুইজন নিহত হন। এরা এলাকায় চিহ্নিত মাদক চোরাকারবারি হিসেবে পরিচিত। 


তথ্যমতে, ৫ আগস্টের পর গফরগাঁও বাজারের ব্যবসায়ী বারী প্লাজার মালিক আসাদুর রহমানের থেকে নিহত জসিম ১২ লাখ টাকা চাঁদা নেন। সেই টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।



অভিযোগ আছে, গফরগাঁও পৌর বিএনপির সদস্য জয়নাল আবেদিন চানু স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল টাকা চাঁদাবাজি করেছেন। এ নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর এলাকা ছেড়ে পালিয়েছে বিএনপি নেতা চানু।


চাঁদাবাজির অভিযোগ আছে গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের বিরুদ্ধেও। যুবলীগ নেতা তাজমুন আহম্মেদের মাদক ব্যবসা এখন নিয়ন্ত্রণ করছেন মুক্তার। অন্যদিকে পাগলা থানা বিএনপির সদস্য কবির সরকার, ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন শাওন, রফিকুল ইসলাম ওরফে কাইল্লা রফিকের নেতৃত্বে কান্দিপাড়া বাজারে দিনেদুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় আসকর আলী উচ্চ বিদ্যালয়ের মার্কেট দখল করে তালা লাগিয়ে দেয় এরা। উচ্ছেদ করা ভাড়াটিয়াদের। এই ঘটনায় ইতোমধ্যে কবির সরকার ও তার ছেলে শাওনকে বহিষ্কার করা হয়েছে।


সার্বিক বিষয় নিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিষয়ে সিরিয়াসলি পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাজগপত্র তৈরি করা আছে। অপকর্ম করলেই বহিষ্কার।’


আরও খবর




কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া