
মাসুম পারভেজ, স্টাফ রিপোর্টার,পাটগ্রাম, লালমনিরহাট। বুড়িমারী স্থলবন্দরে গত বুধবার(২১ আগস্ট) সি.এন্ড.এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।
এবং গত বৃহস্পতিবার(২২ আগস্ট) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন মো: আবু রাইয়ান আশয়ারী রছি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: আনিসুর রহমান প্রধান রাজু।মানবতার ফেরিওলা খ্যাত সাবেক চেয়ারম্যান মো: আবু সাঈদ নেওয়াজ নিশাত, উক্ত দুই কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের কিছু প্রত্যাশার কথা তুলে ধরেছেন।
বুড়িমারী স্থল বন্দরটিকে আধুনিকরণ, ব্যবসায় তরুণদের অগ্রাধিকার, আমদানিকারকদের মধ্যে যেন কোন বৈষম্য না থাকে, সেদিকে লক্ষ রাখা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।উল্লেখ্য মো: আবু সাঈদ নেওয়াজ নিশাত ছিলেন একজন সফল সাবেক চেয়ারম্যান।
তিনি ছিলেন হাজারো তরুণদের আইডল ও মানবতার ফেরিওয়ালা।
বর্তমানে তিনি বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও বুড়িমারী স্থল বন্দরের সি.এন্ড.এফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বও পালন করেছেন।




























