শিরোনাম
রাজশাহী সিটিতে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা মুরাদনগরে পৃথক অভিযানে ২ মাদকসম্রাট সহ তিনজন গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতা জাফরের বিরুদ্ধে দুই গ্রামবাসীর মানববন্ধন লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন লালমোহনের ইকবাল শেরপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রূপগঞ্জে বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্বের নামে পুনঃনামকরন করার প্রস্তাব নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ
সোমবার ০৪ মে ২০২৬
সোমবার ০৪ মে ২০২৬

ঈদের পর ঢাকার সব থানা ও ওয়ার্ড ইউনিটে কমিটি দেবে আ.লীগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বছরখানেক আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। মেয়াদ পার হওয়ার পরও ঢাকার থানা, ওয়ার্ড কমিটি দিতে পারেনি মহানগরের দুই ইউনিট। দীর্ঘদিন কমিটি না থাকায় এর প্রভাব পড়েছে রাজনৈতিক কর্মসূচিতে। এখন আর আগের মতো নেতাকর্মী জড়ো করতে পারছে দলটি।



সংগঠনকে চাঙা করতে মহানগর দক্ষিণ ইতোমধ্যে থানা ও ওয়ার্ড কমিটির তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। আর মহানগর উত্তর থানা ও ওয়ার্ড কমিটি তালিকা প্রস্তুত করলে এখনো তা জমা দেয়নি। তবে ঈদের পর মহানগরের সকল থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।


জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ২০১৯ সালের ৩০ নভেম্বর সবশেষ সম্মেলন হয়েছিল। সেদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের নাম ঘোষণা করা হয়। সেই কমিটি ২০২০ সালের ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি দেয়। ২০২২ সালের নভেম্বরে সম্মেলন হওয়ার কথা থাকলেও তা এখন পর্যন্ত হয়নি।



রাজনীতিতে ঢাকাকে হৃদপিণ্ড বলা হয়ে থাকে। ঢাকা যার দখলে থাকে, দেশও সেই রাজনৈতিক দলের হাতে থাকে। বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধীরা বড় ধরনের কর্মসূচি দিলে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে নেতা-কর্মী নিয়ে আসতে হয়েছে বিগত কর্মসূচিতে। বিরোধী দলের হামলা-মামলা প্রতিহত করতে থানা ও ওয়ার্ডগুলোকে সক্রিয় করতে হবে। কমিটি দেবেন দেবেন বলে নেতাকর্মীদের ঘোরাবেন আর বার বার কর্মসূচি দেবেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করবে কে? কর্মীদের এক সঙ্গে করে প্রোগ্রামে নিয়ে আসতে নেতৃত্ব লাগে, আর সেই নেতৃত্ব দিতে সময় নিলে তো সংগঠন ঝিমিয়ে পড়বে।



দলীয় সূত্র মতে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীনের ২৬ থানা ও ৬৪টি ওয়ার্ড রয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধীনে ২৫ থানা ও ৭৫টি সাংগঠনিক ওয়ার্ড রয়েছে। প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ। কোনো কোনো ওয়ার্ড কমিটির বয়স ১০ বছরের অধিক। দীর্ঘদিনের ব্যর্থতা কারণে থানা ও ওয়ার্ড কমিটি দিতে না পারলেও ঈদের পরই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সকল থানা ও ওয়ার্ড ইউনিটের কমিটি দিতে চায় দলটি।


জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আমরা কমিটিগুলোর তালিকা এখনো জমা দিইনি। তবে কমিটিগুলো করে রেখেছি, বললেই দিয়ে দেব। রোজার পরে কমিটি ঘোষণা করা হবে। আমাদের সকল থানা ও ওয়ার্ড কমিটি করা আছে। থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ নয়, শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। এই কমিটি ঘোষণার পরে যারা দায়িত্ব পাবেন তারা বসে পূর্ণাঙ্গ কমিটি করবেন। যারা সভাপতি-সাধারণ সম্পাদক হবেন তাদেরও তো একটা চয়েস থাকবে।


তিনি আরও বলেন, আমাদের ইউনিটগুলো হয়ে গেছে। এখন শুধু থানা ও ওয়ার্ড কমিটি হবে। প্রেসিডেন্ট-সেক্রেটারি হয়ে গেলে পূর্ণাঙ্গ কমিটি হতে দেরি হবে না। যারা সংগঠনের মধ্যে আছেন তাদের মধ্য থেকেই কমিটি করা হয়েছে। ত্যাগীদের ভালো জায়গায় নিয়ে আসা হয়েছে। এছাড়া যেসব কর্মী নিষ্ক্রিয় আছেন, কেউ মারা গেছেন, এমন জায়গা পূরণ করা হয়েছে।


বিতর্কিত কেউ কমিটিতে আসছেন কি না, এমন প্রশ্নের জবাবে শেখ বজলুর রহমান বলেন,বিতর্ক তো হবেই। বিতর্কের বাইরে কোনোটাই নয়। এটা গণতান্ত্রিক দেশ, বিতর্কের দেশ। গণতন্ত্র থাকলে বিতর্ক থাকবে। কোনো কমিটি প্রকাশ হলেই একটা গ্রুপের বিরুদ্ধে চলে যায়। যে হতে পারেনি সে বিরুদ্ধে চলে যাবে। এটাই স্বাভাবিক।

আমরা কমিটিগুলোর তালিকা এখনো জমা দিইনি। তবে কমিটিগুলো করে রেখেছি, বললেই দিয়ে দেব। রোজার পরে কমিটি ঘোষণা করা হবে। আমাদের সকল থানা ও ওয়ার্ড কমিটি করা আছে। থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ নয়, শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। এই কমিটি ঘোষণার পরে যারা দায়িত্ব পাবেন তারা বসে পূর্ণাঙ্গ কমিটি করবেন।


দলীয় সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীনে প্রায় ৮০০টি ইউনিট রয়েছে। ইউনিট কমিটি হলেও ৬৪ ওয়ার্ড ও ২৬ থানায় সম্মেলন করেও কমিটি ঘোষণা করা হয়নি। দক্ষিণের ইউনিটগুলোতে প্রথমবারের মতো সম্মেলন করে কমিটি দেওয়া হয়েছে। তবে সম্মেলন হলেও কোনো ওয়ার্ড ও থানায় নতুন কমিটি ঘোষণা করা হয়নি। গত বছরের ৯ অক্টোবর ঢাকা মহানগর আওয়ামী লীগ তার অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড কমিটির তালিকা দলের কেন্দ্রীয় কার্যালয়, দায়িত্বপ্রাপ্ত নেতা ও সভানেত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়।


এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির  বলেন, কমিটি জমা দেওয়া হয়েছে। ঈদের পরপরই ঘোষণা করা হবে।


থানার নেতাদের ভাষ্য, দলের সাংগঠনিক গতি বাড়াতে ইউনিট থেকে সম্মেলন শুরু করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। লক্ষ্য ছিল দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে রাজধানীর সকল ওয়ার্ড ও থানা কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে গুছিয়ে আনা। সে লক্ষ্যেই ঢাকার ইউনিট-ওয়ার্ড এবং থানার সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমে ইউনিট কমিটি দেওয়া হলেও থানা ও ওয়ার্ড  কমিটি ঘোষণা করতে পারেননি মহানগরের দায়িত্বপ্রাপ্তরা। সম্মেলনের পর দীর্ঘদিনেও থানা-ওয়ার্ড কমিটি না হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ তৃণমূলের পদপ্রত্যাশীরা।


তারা আরও বলেন, রাজনীতিতে ঢাকাকে হৃদপিণ্ড বলা হয়ে থাকে। ঢাকা যার দখলে থাকে, দেশও সেই রাজনৈতিক দলের হাতে থাকে। বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধীরা বড় ধরনের কর্মসূচি দিলে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে নেতা-কর্মী নিয়ে আসতে হয়েছে বিগত কর্মসূচিতে। বিরোধী দলের হামলা-মামলা প্রতিহত করতে থানা ও ওয়ার্ডগুলোকে সক্রিয় করতে হবে। কমিটি দেবেন দেবেন বলে নেতাকর্মীদের ঘোরাবেন আর বার বার কর্মসূচি দেবেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করবে কে? কর্মীদের এক সঙ্গে করে প্রোগ্রামে নিয়ে আসতে নেতৃত্ব লাগে, আর সেই নেতৃত্ব দিতে সময় নিলে তো সংগঠন ঝিমিয়ে পড়বে।




সূত্র আরও জানায়, আসন্ন ঈদুল ফিতরের পরে মহানগরের থানা ও ওয়ার্ড কমিটিগুলো দেওয়া হবে। সে কারণে থানা ও ওয়ার্ডের পদপ্রত্যার্শীরা জোর লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। মহানগর থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং করছেন। কেউ কেউ ইফতারের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা দিচ্ছেন, খোশগল্পে নিজের প্রার্থিতার খবরও সম্পাদকে শোনাচ্ছেন।


গত ১৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের যৌথ সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, সহযোগী সংগঠনসহ জেলা-উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন খুব দ্রুত করতে হবে। তবে কোথাও পকেট কমিটি করা যাবে না। যারা ত্যাগী, তাদের মূল্যায়ন করতে হবে। যাদের বিরুদ্ধে পকেট কমিটি করার অভিযোগ উঠবে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেসব জেলা-উপজেলার মেয়াদ শেষ হয়েছে, তার সম্মেলন দ্রুত করতে হবে।


এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, থানা ও ওয়ার্ড কমিটি জমা দেওয়া হয়েছে। কমিটিগুলো ঘোষণা করা দরকার। কমিটি না হলে মিছিল-মিটিংয়ে লোকজন কম হয়। বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীর উপস্থিতি কম হয়। কমিটি না হওয়ার কারণে অনেকেই প্রোগ্রামে আসতে চায় না। নেতাকর্মীরা হতাশ হয়ে গেছে।


আরও খবর




রাজশাহী সিটিতে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা

মুরাদনগরে পৃথক অভিযানে ২ মাদকসম্রাট সহ তিনজন গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে এসএসসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতা জাফরের বিরুদ্ধে দুই গ্রামবাসীর মানববন্ধন

রামপালে তুচ্ছ ঘটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নন্দীগ্রাম ধুন্দার বাজার বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন এমপি মোশারফ

ফুলপুরে জলাতঙ্ক প্রতিরোধে কুকুর-বিড়ালের ভ্যাকসিন প্রদান

ছাতকে তামান্নাহ্ আশার আলো (ভাই ভাই) সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন লালমোহনের ইকবাল

শেরপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর

কার ছায়ায় আটকে গোপাল বাবু মোড়? প্রশ্নের মুখে লামার উন্নয়ন

হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন, কৃষকের স্বপ্নভঙ্গ

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই : ডিএসসিসি প্রশাসক

শুক্রবার ঢাকায় শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম

ভূগর্ভস্থের উপর চাপ কমাতে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানোর আহ্বান ফখরুলের

বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে যুবদলের মানববন্ধন ও স্মারকলিপি

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

হাসিনার এমপির মাধ্যমে ৫০০ কোটি টাকা অফার দেওয়া হয়েছিল: রিফাত রশিদ

প্রশ্নপত্র বিতরণে সরকারের জিরো টলারেন্স নীতি, অপপ্রচার রোধে সচেতনতা জরুরি: মাহদী আমিন