শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

একের পর এক মামলা, ‘চিন্তিত নয়’ আওয়ামী লীগ নেতারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকার পতনের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগ নেতাদের একটি বড় অংশ। আবার অনেকেই এখনও রয়েছেন দেশে। দেশে-বিদেশে অবস্থানরত এসব নেতাকে আসামি করে কয়েকশ মামলা এরইমধ্যে করা হয়েছে। একদিকে থানা, আরেকদিকে আদালতে করা হচ্ছে একের পর এক মামলা। এ কার্যক্রম এখনও চলমান রয়েছে। তবে তাতে খুব একটা ভ্রুক্ষেপ নেই আওয়ামী লীগের অনেক নেতাদেরই।


গত ৫ আগস্ট সরকার পতনের পর কেন্দ্র থেকে তৃণমূল— সব স্তরের আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দেয়। অনেক খুঁজেও তাদের দেখা মেলেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে জানা গেছে, কেউ বৈধ, কেউবা অবৈধ পথে দেশ ছেড়েছেন। আবার দেশ ছাড়তে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরাও পড়েছেন অনেকে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই এরইমধ্যে দেশ ছাড়তে পেরেছেন৷ বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও দেশে নেই। স্থানীয় নেতা, জনপ্রতিনিধিদেরও অনেকেই প্রবাসে।


দেশে এবং বিদেশে অবস্থান করা এসব নেতার বেশিরভাগকেই শেখ হাসিনা সরকারের পতনের পর করা বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে। স্থানীয় পর্যায়ের নেতাদের অনেকেই ডজন খানেক মামলায়ও আসামি হয়েছেন।


আলাপকালে আওয়ামী লীগের কয়েকজন নেতা এসব ‘মামলা টিকবে না’ বলে মন্তব্য করেছেন।


যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের একজন নেতা বলেন, মামলা তো দিয়েছে, দিচ্ছে৷ এসব মামলায় গড়পড়তা সবাইকে আসামি করা হচ্ছে৷ এসব মামলা টিকবে না, এটা সবাই জানে। এগুলো হচ্ছে আমাদেরকে মাঠ থেকে দূরে রাখার একটা কৌশল।


একই ধারণা পোষণ করেছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত আওয়ামী লীগের একজন জনপ্রতিনিধি।


তিনি বলেন, কিছু মামলার কাগজ তো দেখেছি। যে যেখানে ছিল না, সেখানেও তাকে আসামি করা হয়েছে। একেক মামলায় আসামি করা হয়েছে ৭০-৮০ জনকে৷ টপ-টু-বটম সবাই আসামি। এগুলো যে উদ্দেশ্যপ্রণোদিত মামলা তা সবার কাছেই স্পষ্ট। টার্গেট করে এসব মামলা সাজানো হচ্ছে— এটাও সবাই বুঝে। আমরা তাদের এই মামলার রাজনীতি নিয়ে চিন্তিত না।


৫ আগস্টের পর দেশের সীমানা পেরিয়ে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সহযোগী এক সংগঠনের মহানগর পর্যায়ের এক নেতা। আলাপকালে তিনি বলেন, এখন মামলা হচ্ছে, হবে, এটা স্বাভাবিক। তারা চাচ্ছে, আমাদেরকে মামলার ভয় দেখিয়ে দূরে রাখা। এতে আমরা চিন্তিত না।


এদিকে দেশে অবস্থান করা নেতাদের অনেকেই মামলা ও গ্রেফতার আতঙ্কে রয়েছেন।


ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিস্ক্রিয় থাকার দায়ে বেশকিছু কমিটি বাতিল করে আওয়ামী লীগ। সেই পদ হারানো নেতাদেরও অনেকে মামলার আসামি।


সম্পৃক্ত না থেকেও মামলার আসামি হয়ে বিরক্তি প্রকাশ করেছেন এক নেতা। তিনি বলেন, আন্দোলনের আগে আমি ও আমার নেতারা নিস্ক্রিয় ছিল। কমিটি ভেঙে দিল। যখন কমিটি নাই, তখন আমরা মাঠে থাকব কেন? ছিলাম না। তারপরও আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে৷ এখন নিজের বাসায় থাকতে পারি না।


আরও খবর




কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া