শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

এমপি-মন্ত্রী হয়েই ব্যস্ততা বেড়েছে আওয়ামী লীগ নেতাদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

একাদশ জাতীয় সংসদকালে সংসদ সদস্য (এমপি) ছিলেন না জাহাঙ্গীর কবির নানক। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নেতা। আওয়ামী লীগের অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্ব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের টিকিট পান। ভোটের মাঠে দূর্বল প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে সহজ জয় পেয়েছেন তিনি।


ঢাকা-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য হওয়ার পর বাড়তি দায়িত্ব পেয়েছেন যুবলীগের সাবেক এই চেয়ারম্যান। তাকে দেওয়া হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব।


সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেই ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগরে নিয়মিত হয়েছেন তিনি।


একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে মন্ত্রণালয় কেন্দ্রীক। এরইমধ্যে মন্ত্রী হিসেবে বিদেশ সফর করেও এসেছেন তিনি।


পরিচয় প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক সহযোগী সংগঠনের একজন নেতা বলেন, ভাই খুবই ব্যস্ত। মন্ত্রণালয়ে তো কাজ কম না। তবে তিনি কাউকে এড়িয়ে যান না। আমরাও তার ব্যস্ততা বুঝি।


একাদশ সংসদে এমপিও নন, দ্বাদশে সংসদ সদস্য হওয়ার পাশাপাশি পূর্ণ মন্ত্রী হয়েছেন আরও একজন। তিনিও ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। 



ফরিদপুর-১ আসন থেকে এবার দলীয় মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন তিনি। শ ম রেজাউল করিমের জায়গায় তিনি পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব। ফরিদপুরের আলফাডাঙ্গা-বোয়ালমারির মানুষের প্রতিনিধিত্ব করার পাশাপাশি মন্ত্রণালয় সামলাতে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে দলীয় বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিচ্ছেন এই নেতা।


নানক-আব্দুর রহমানের মতো গত সংসদে এমপি ছিলেন না আ ফ ম বাহাউদ্দীন নাছিম। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক এবার ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।


দায়িত্ব পাওয়ার পরেই নিজ সংসদীয় আসনে যাতায়াত বাড়িয়েছেন এই নেতা। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এমপি হওয়ার পর ঢাকা-৮ আসনের অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। একই সঙ্গে সংগঠনিক দায়িত্ব পালনেও সক্রিয় স্বেচ্ছাসেবক লীগের এই প্রতিষ্ঠাকালীন সভাপতি।



এবার খুলনা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এস এম কামাল হোসেন। তিনি আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক। 


সংগঠনের রাজশাহী বিভাগের এই দায়িত্ব প্রাপ্ত নেতা নিয়োমিত সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। সেখানে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় - যোগাযোগ করেন। দেন সাংগঠনিক নানা নির্দেশনা। 


ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে কামাল হোসেন জানান, সংসদ সদস্য হলেও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি নিয়মিত। একই সঙ্গে নিজ সংসদীয় আসনের মানুষের খোজ-খবর রাখা, তাদের জন্য করণীয় সব কিছুই করে যাচ্ছেন তিনি। শীতে স্থানীয় আওয়ামী লীগের মাধ্যমে বেশ কয়েকটি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন এই আওয়ামী লীগ নেতা।


খুলনা-৩ আসনের মানুষের জন্য সরকারের সব ধরণের উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্যও তিনি কাজ করে যাচ্ছেন বলেও জানান এস এম কামাল হোসেন।


সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখা ব্যারিস্টার সায়েদুল হক সুমনও এবার সংসদ সদস্য হয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়েন তিনি। হন বিজয়ী। উন্নয়ন ও সমাজ সংস্কারমূলক কাজে ব্যস্ত সুমনের ব্যস্ততাও যেনো বেড়ে গেছে। পেশাগত কাজের পাশাপাশি সামাজিক কাজ, তার সঙ্গে এবার নতুন করে যোগ হয়েছে জনপ্রতিনিধির দায়িত্ব। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সকল বয়সী মানুষের কাছে জনপ্রিয় এই ব্যক্তিত্ব।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত। একাদশ সংসদকালে উপ-নির্বাচনে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হন তিনি। 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন পান। এমপি হন একই আসন থেকে। নতুন এই সংসদ সদস্য পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। 


বর্তমানে মন্ত্রণালয়ের কাজে রয়েছেন দেশের বাইরে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। 


আরও খবর




কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া