শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

এপ্রিলে জাতীয় নির্বাচন: বিরূপ আবহাওয়া ও পরীক্ষা নিয়ে সংশয়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণ হিসেবে আবহাওয়ার বৈরিতা, রমজান, এসএসসি পরীক্ষা এবং রাজনৈতিক বাস্তবতাকে সামনে আনছেন রাজনীতিক ও বিশ্লেষকেরা।


বিশিষ্ট রাজনীতিকদের মতে, ফেব্রুয়ারি-মার্চে রমজান ও পরীক্ষা থাকায় জনসংযোগ কার্যক্রম ব্যাহত হতে পারে। আর এপ্রিল মাসের বৈরী আবহাওয়া নির্বাচনের জন্য উপযুক্ত নয়। এসব বিবেচনায় জাতীয় নির্বাচন দুই-তিন মাস আগে-পরে হতেই পারে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিছুটা ছাড় দিতে হবে রাজনৈতিক দল বা সরকারকে।



মার্চ থেকে বজ্রপাতের মৌসুম শুরু হলেও এপ্রিলে হয় শক্তিশালী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিলে গড়ে সাড়ে ছয় লাখ বজ্রপাত হয়। গড়ে মৃত্যু হয় ১৬ জনের। বজ্রঝড় বা কালবৈশাখীর পাশাপাশি এপ্রিলে বৃষ্টিও বাড়ে। এ মাসে সিলেটে গড়ে ১৬ দিন আর ঢাকায় ১২ দিন বৃষ্টি হয়।


এপ্রিলের আরও এক সংকট তাপপ্রবাহ। ২০২৪ সালের এপ্রিল-মে মাসে টানা ৩৫ দিন তাপপ্রবাহের মধ্য দিয়ে গেছে দেশ। তখন তাপমাত্রা ৩৬ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।


জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘চরমভাবাপন্ন তাপমাত্রা থাকে বাংলাদেশে। এদিকে, সূর্য কিরণের স্থায়িত্ব বেশি থাকায় তাপমাত্রাও বেশি থাকে, পাশাপাশি জলীয়বাষ্পের পরিমাণ গড়ে ৭৫ শতাংশ। সুতরাং আমরা তাপমাত্রা যতই রেকর্ড করি না কেন, অনুভূত তাপমাত্রা ৬ ডিগ্রি সেলিসয়াস বেশি থাকে।’


এপ্রিলের বৈরী আবহাওয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রেকর্ড নেই। ৫৪ বছরে নির্বাচন হয়েছে ১২টি। ১৯৭৩ সালে ভোট হয় মার্চে, এরপর থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতীয় নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি থেকে মে'র মধ্যে। ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয় জুনে, এরপর ২০২৪ সাল পর্যন্ত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে অক্টোবর, ডিসেম্বর ও জানুয়ারিতে।


ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিলে। ঐ সময়ে থাকবে বৈরী আবহাওয়ার চ্যালেঞ্জ। এসএসসি পরীক্ষা ও রমজান মাসের চাপও থাকবে। তাই বিরোধীতা করছে কয়েকটি রাজনৈতিক দল।


নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর একমত হতে হবে, দেশের জন্য রাজনৈতিক দলগুলোর ছাড় দিয়ে আসতে হবে। সবাই যদি সবার পয়েন্টে থাকে তাহলে আসলে কোনো সমাধান বের হবে না। জুন মাসে প্রচণ্ড গরম। এপ্রিলের চেয়ে মার্চে গরম একটু কম থাকে।’


তিনি আরও জানান, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে বেশ কিছু নতুন ভোটার ভোট দেবার সুযোগ পাবেন। যার সংখ্যা প্রায় ৪০ লাখ।


এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজন আবহাওয়াগত ও প্রাতিষ্ঠানিকভাবে চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। তবে সময়সূচি নির্ধারণে সবার অংশগ্রহণ ও সমঝোতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা।


আরও খবর




কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া