শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

ফেনীর পর কুমিল্লা ও চট্টগ্রামের বন্যা পরিস্থিতিও ভয়াবহ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভয়াবহ বন্যায় ভাসছে কুমিল্লার ১৪ উপজেলার অন্তত ১২ লাখ মানুষ। বন্যার কারণে এ পর্যন্ত কুমিল্লায় সর্বোচ্চ ৬ জনসহ ১১ জেলায় প্রাণ গেছে অন্তত ১৬ জনের। অন্যদিকে, চট্টগ্রামের ৩ উপজেলার বন্যা পরিস্থিতি গেলো ৪০ বছরের রেকর্ড ভেঙেছে।


প্রবল বেগে ছুটছে ঢলের জল। কলকল শব্দে শঙ্কিত জনপদ। ক্ষুধার্ত বন্যা গ্রাস করছে নতুন নতুন এলাকা। জনবসতি ছেড়ে জীবন রক্ষার যাত্রা জলমগ্ন পথে পথে। শরণার্থী উদ্বাস্তুর মতো প্রতিটি প্রাণের চোখে মুখে উদ্বেগ-উৎকণ্ঠা। উদ্ধার তৎপরতায় ব্যস্ত সেনাবাহিনীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক দল।


বন্যাদুর্গতরা বলেন, ‘আজকে সকালে মেয়ে বলে ভাই আমরা ছাদের উপর তাড়াতাড়ি উদ্ধার করতে আয়। এখন তো ছেলেরেও দেখিনা মেয়েকেও দেখিনা।’


আরো দুইজন বলেন, ‘বয়স্ক এবং গর্ভবতী মহিলারা এখানে আসতে পারছেন না। এখন বৃষ্টি নেই কিন্তু পানি তারপরও বাড়ছে। মাছ শস্য যা ছিল সব তলিয়ে গেছে।’


ফেনীর পর ভয়াবহ বন্যার সাক্ষী কুমিল্লার গোমতী ঘেঁষা বুড়িচংসহ ব্রাহ্মণপাড়া উপজেলা। বুড়বুড়িয়া বেড়িবাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। আক্রান্ত ১৪ উপজেলার বেশিরভাগ এলাকা বন্যা কবলিত। নারী-শিশুসহ পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে নানা বয়সী মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতেও নেই পর্যাপ্ত খাবার।


স্বেচ্ছাসেবীরা বলেন, ‘পানির স্রোত এতটাই বেড়ে গেছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। শুকনা খাবার ছাড়াও জামা কাপড়ও নিয়ে এসেছি।’


অন্যদিকে, ৪০ বছরের রেকর্ড ভেঙেছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি। হালদার বাঁধ ভেঙে পরিস্থিতি আরও ভয়াবহ। নৌকা ও ভেলায় ভেসে আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ। ঘরবসতি থেকে শুরু করে হাট-বাজার ও দোকানপাট ডুবেছে বানের জলে। হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও মীরসরাইসহ পানিবন্দি জেলার অন্তত ২ লাখ মানুষ।


চট্টগ্রামের বন্যাদুর্গতরা বলেন, ‘পানিবন্দি হাজার হাজার মানুষ এখানে। ১তলা ২ তলা সব ডুবে গেছে।’


স্বেচ্ছাসেবীরা বলেন, ‘লাইফ জ্যাকেট নিয়ে আসছি যেটা দিয়ে উদ্ধার কাজ চালাতে পারবো। প্রায় ১০ হাজার মানুষের জন্য শুকনো ও ভেজা খাবার আনা হয়েছে।’


দুর্গত এলাকায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ ও মুঠোফোনের সংযোগ সুবিধা। ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতা।এতে বাড়ছে বিপর্যয়ের মাত্রা।


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ