শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফুলের রাজ্য গদখালিতে কমেছে ফুল বিক্রি, বাড়ছে প্লাস্টিক ফুলের চাহিদা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পৃথিবীর বিভিন্ন দেশ যখন ফুল রপ্তানির মাধ্যমে ভালো রাজস্ব আয় করছে সেখানে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। অনেক ব্যবসায়ী বিদেশ থেকে আমদানি করছেন প্লাস্টিকের ফুল। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় ফুলের বাজার। প্লাষ্টিকের ফুল আমদানি ও ব্যবহারের কারণে ফুলের সাম্রাজ্যখ্যাত যশোরের গদখালিতে কমেছে ফুল বিক্রি। লোকসান গুনতে হচ্ছে চাষিদের। তাই খাতটির সম্প্রসারণে নীতিমালা চান সংশ্লিষ্টরা।


দেশের ২৫টি জেলার প্রায় ২০ হাজার কৃষক সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে সরাসরি বিভিন্ন জাতের ফুল চাষ করে বছরে প্রায় এক'শ কোটি টাকার ফুল বাজারজাত করে আসছে। সম্ভাবনাময় ফুল খাত যখন সম্প্রসারিত হচ্ছে ঠিক তখনি এক শ্রেনীর সুবিধাভোগী ব্যবসায়ী বিদেশ থেকে প্লাস্টিকের ফুল আমদানি করে নষ্ট করছে দেশীয় ফুলের বাজার। ফলে তাজা ফুলের চাহিদা কমে যাচ্ছে, সাথে কমছে মূল্য।


ফুলচাষিদের মধ্য একজন জানান, প্লাস্টিকের ফুলের কারণে আমরা দাম পাচ্ছিনা। যার ফলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।


ফুল আমদানির কারণে মার্কেটে আমাদের ফুলের দাম কমে গেছে বলেও জানান আরেক চাষি।


আরো একজন চাষি বলেন, 'আজ থেকে দুই বছর আগে একটা গোলাপ ২-৩ টাকা বেচতাম এখন ৫ পয়সা করে বিক্রি করতে হচ্ছে।'


ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালির পানিসারা গ্রামের গোলাপ, গাঁদা, জারবেরা আর চন্দ্রমল্লিকার বাগানের ফুটন্ত ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ পরিষ্কার করছেন আগাছা, কেউ সংগ্রহ করছেন ফুল।


চাষিরা জানায়, বিদেশে রপ্তানি করতে পারলে আমাদের আয় আরও বেশি হত।


ফুল ব্যবসায়ীদের মধ্যে একজন জানান, এই ফুলটা যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম । তাহলে আমরা ও লাভবান হতাম এবং চাষিরাও লাভবান হতো।


বিক্রেতারা জানান, বাজারে আর্টিফেসিয়াল ফুলে ভরে গেছে। তাজা ফুলের মতো দেখতে রজনিগন্ধা, জারবেরা, গ্লাডিওলাসসহ এসব ফুল যশোর, ঢাকা ও চট্টগ্রামেরর বড় বড় ইভেন্টগুলোতে ব্যবহার হচ্ছে। এতে আমাদের বেচা-বিক্রি কম। বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান এখন কৃত্রিম ফুল দিয়েই সাজানো হয়।


দেশে দিনদিন বাড়ছে ফুলের আবাদ। বর্তমানে যার চাষ হচ্ছে সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে। যদিও সেভাবে গড়ে উঠেনি বিপণন ব্যবস্থা। তাই খাতটির সম্প্রসারণে নীতিমালা চায় বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি।


বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন, 'ফুল উৎপাদন , বাজারজাতকরণ বিভিন্ন পর্যায়ে আমরা দীর্ঘদিন দাবি করে আসছি ফুলের উপর একটি নীতিমালা প্রণয়ন করা কিন্তু আজ পর্যন্ত নীতিমালা প্রণয়ন করা হয়নি।'


ফুলচাষিরা বলছেন, প্লাস্টিকের ফুলের আমদানি বন্ধ না হলে আগামীতে ফুলচাষ বন্ধ করা ছাড়া আর কোন উপায় থাকবে না। তাই এরই মধ্যে এ জাতীয় ফুল আমদানি বন্ধের দাবি তাদের।


প্লাস্টিকের ফুল পরিবেশসহ মানবদেহের জন্য ক্ষতিকর অন্যদিকে দেশের ফুল স্টেক্টরকে রক্ষা করতে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ফুল আমদানি ও ব্যববহার বন্ধে দাবি এ পরিবেশবিদের।


গ্রীনওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আশিক মাহমুদ সবুজ বলেন, 'নানা অনুষ্ঠানে আমরা প্লাস্টিক এর ফুল ব্যবহার করছি। এক পর্যায়ে এই ফুলের কারণে মাটি তার উপজীব্যতা হারাবে। নদী, খাল-বিলের পানি দূষণ ঘটবে। পানিতে যে মাছ থাকে, জীব-বৈচিত্র্য থাকে সব ধংস হয়ে যাবে।'


সংশ্লিষ্টরা বলছেন, শুধু দেশেই নয়, দেশের বাইরেও ভালোই চাহিদা রয়েছে ফুলের। তবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকতে হলে নজর দিতে হবে প্রক্রিয়াজাতকরণের ওপর। ফুলের জাতের ভেরিয়েশন আনতে পারলে ঘুরে দাঁড়াবে এ সেক্টর।


যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ পরিচালক ড. সুশান্ত তরফদার বলেন, 'প্রাকৃতিক ফুল ব্যবহারে উৎসাহিতকরণ এবং প্লাস্টিক ফুল বর্জন করার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।'


দেশের মোট চাহিদার ৭০ ভাগ ফুল সরবরাহ করেন গদখালি ফুলচাষীরা। এ অঞ্চলে প্রায় ৬ হাজার কৃষক বাণিজ্যিকভাবে ১২শ' হেক্টার জমিতে ১১ ধরনের ফুল চাষ করেন। এ থেকে প্রতি বছর পনের থেকে ১৬শ' কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা থাকে।


দেশে বর্তমানে উৎপাদন হচ্ছে ৩২ হাজার টনেরও বেশি ফুল। অভ্যান্তরিন বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা গেলে এটি হতে পারে বৈদেশিক মূদ্রা অর্জনের অন্যতম খাত। 


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক