শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

গাজীপুর মহানগরে ড্রেন বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত:রবিবার ০৪ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৪ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



শফিকুল স্টাফ রিপোর্টারঃগাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চতর এলাকায় একটি ড্রেনের স্ল্যাব বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দুই সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। নূর বাগ মসজিদ সংলগ্ন এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন আকস্মিকভাবে ড্রেনের ভেতরের গ্যাস থেকে আগুনের ফুলকিসহ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে (ব্লাস্ট)। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে আগুনে ঝলসে যান এবং গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (ঢাকা বার্ন ইউনিট) ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়া শেষে এক শিক্ষার্থী সম্প্রতি মেসে ফিরে এলেও অপর শিক্ষার্থীর অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। আহত দুজনেই শিক্ষার্থী হওয়ায় এবং তাদের চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবার দুটি চরম আর্থিক ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে। মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে এই দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। নূর বাগ মসজিদ সংলগ্ন ওই এলাকার সুয়ারেজ ড্রেন এবং ভূগর্ভস্থ গ্যাস বা বর্জ্যের লাইন অবিলম্বে পরিদর্শন করে ড্রেনটি সংস্কার ও নিরাপদ করার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর পক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দুটি মূল দাবি জানানো হয়েছে— প্রথমত, দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন নিরপরাধ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক বিবেচনায় তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করা এবং দ্বিতীয়ত, পরবর্তী বড় কোনো দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ওই ড্রেন ও গ্যাস লাইন সংস্কার করে এলাকাটিকে জননিরাপদ করা।

জনস্বার্থে এলাকাটিকে নিরাপদ করতে এবং ফুটন্ত দুই তরুণের জীবন বাঁচাতে গাজীপুর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।পরবর্তী পর্বে আরো বিস্তারিত।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"