শিরোনাম
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

গল্প : মনুর ঈদ যাপন

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৫ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৫ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
মনুর ঈদ যাপন
কনক কুমার প্রামানিক

 

মনু একজন পথশিশু। যদিও আজকাল এ শব্দটি বেশীরভাগ মানুষই ব্যবহার করেনা। ওদেরকে টোকাই বলেই ডাকে। রাস্তায় ওদের সবকিছু। রাস্তায় বাড়িঘর, রাস্তায় কাজের জায়গা। দিনের বেলা মনু ডাস্টবিনের মধ্যে পরিত্যক্ত বোতল, প্লাস্টিক আর ভাঙাচোরা এটা-সেটা খুঁজে বেড়ায়। আর রাত হলে ওর মতো আর কয়েকজন ঠোকাই একসঙ্গে রাস্তার পাশে, বাসস্টপেজ আবার কখনো রেল স্টেশনে ঘুমায়। ঘুম ঠিক নয়। মাথাগুজে পড়ে থাকে। সবসময়ই  ওদের মাঝে আতঙ্ক বিরাজ করে। কখনো রাস্তার পাশে বেপরোয়া গাড়িগুলো ওদের উপরে উঠে আসে আবার কখনো পুলিশের ঠ্যাঙানি। তাছাড়া ঝড়-বৃষ্টি তো আছেই। তীব্র শীতে ওরা ঠক ঠক করে কাঁপে। কেউ ওদের দিকে ফিরে তাকায় না। অবাঞ্ছিত যেন উটকো ঝামেলা। মনুর সঙ্গে আছে বুলেট, কালা, আজিম, হোচেন, বাবু, হাচান, নয়ন, হাবু, লজেন আর মনু। ওদের মধ্যে মনু সবচেয়ে ছোট। দশ বারো বছরের হবে। ওদের ধর্ম কী? কবে, কখন কোথায় থেকে ওরা এসেছে তা ওরা কেউ জানে না। যারা এখানে বড়, শক্তি সামর্থ্য বেশী তাদের দাপটও এখানে বেশী। বেশ কিছুদিন হলো খুব গরম বেড়েছে। দিনের বেলা রাস্তাঘাটে চলা যেমন দূর্দায় রাতেও তেমনি একটাও গাছের পাতা নড়ে না। গরমে দম বেরিয়ে যাবার অবস্থা। তাই আজকাল ওরা ঠাঁই নিয়েছে বড় বস্তিটার ওপারে যেখানে একটা বড় মাঠ আছে। মাঠে কিছু বড় বড় সাইজের পাইপ রাখা আছে সেখানে। রাতে ওরা সে পাইপগুলোর মধ্যে ঘুমায়। রাজধানীতে আজকাল পথশিশুদের আনাগোনা বেজায় বেড়েছে। মানুষের লাথি-গুতা, অবহেলা অবজ্ঞায় ওদের দিন কাটে। সমাজে কেউ ওদের ভালো নজরে দেখে না। ওরা যেন সমাজের কীট ভাসমান শ্যাওলা আর্বজনা। ইদানিং মানুষের মূল্যবোধের বড় অবক্ষয় হয়েছে। মানুষের মাঝে আন্তরিকতার বড় অভাব। যার ফল স্বরুপ পথশিশু বা টোকাইদের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছেছে। ওরা বেশ কিছু গ্যাং তৈরি করেছে। দিনের বেলা এখানে সেখানে ঘুরে বেড়ায়। রাত হলে সংঘবদ্ধ হয়ে চুরি ছিনতাই করে। এদের জ্বালায় সন্ধ্যার পরে সাধারণ মানুষজনের চলাফেরা দূর্দায় হয়ে পড়েছে। খুন-জখম বেড়েছে। রাজধানীতে এই গ্যাং গুলো অত্যন্ত সক্রিয়। মনুদের দলের বুলেটের নেতৃত্ব এ রকম একটি সক্রিয় গ্যাং রয়েছে। ওরা চুরি, ছিনতাইসহ নানা রকম অপকর্ম করে বেড়ায়। দিনকে দিন অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠেছে ওরা। খুব দূর্ধষ। মনু ওদের দলে যোগ দিয়ে এসব অপকর্ম করতে চায় না। সেজন্য দলের অন্য সদস্যদের হাতে প্রায়শঃ মার খেতে হয় তাকে। সন্ধ্যার সময়টাতে পালিয়ে পালিয়ে বেড়ায় মনু। ওসব করতে ওর একদম ভালো লাগে না। ঈদের আর সপ্তাহখানেক বাকী আছে। এ সময় রাস্তাঘাটে লোকজনের চলাচল বেশী থাকে। রাতে একটা জরুরী মিটিং ডাকে বুলেট। ঈদটা ভালোভাবে কাটাতে ওদের কার্যক্রম বাড়াতে হবে। সবাই তার কথায় সম্মতি দেয়। মনু আপত্তি জানায়। তাই ওকে দল থেকে বের করে দেয়া হয়। কাল থেকে সে আর এখানে ওদের সাথে থাকতে পারবে না। কাল দিনের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে মনুকে। দূঃচিন্তায় নির্ঘুম কাটে রাতটা। কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। সকালবেলা ওঠে অনিশ্চিত গন্তব্যের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে কমলাপুর রেল স্টেশনে চলে আসে সে। জায়গাটা এখন লোকে লোকারণ্য। পা ফেলার জায়গা নাই। ট্রেনের ছাদে অনেক লোক বাড়ি যাচ্ছে। ঈদের ছুটিতে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য। মনু কোন চিন্তা ভাবনা না করে একটা ট্রেনে উঠে পড়ে। উত্তরবঙ্গগামী ট্রেন। যেতে যেতে একটা সময় ঘুমিয়ে পড়ে সে। ঘুম ভাঙতেই সে দেখে সমস্ত ট্রেন ফাঁকা। কোন লোকজন নাই। সবাই নেমে পড়েছে। শেষ স্টেশন ছিল ওটা। হুমমুড় করে ট্রেন থেকে নেমে পড়ে সে। স্টেশনের একটা বেঞ্চিতে বসে খুব মন খারাপ করে কাঁদতে থাকে। তার যে আর কোথাও যাবার উপায় নাই। পৃথিবীতে তার কেউ নাই। সে একা। বড় একা। হঠাৎ মনু পিঠে একটা হাতের ছোঁয়া অনুভব করে। স্টেশনের ফেরিওয়ালা কফিল মিয়া। সারাদিন স্টেশনে ফেরি করে এটা সেটা বিক্রি করেন। মনুকে এ অবস্থায় দেখে তার পাশে এগিয়ে আসেন। তার মুখ থেকে সব কথা শোনেন। খুব মায়া হয় মনুর প্রতি। স্টেশনের পাশেই কফিল মিয়ার বাড়ি। সঙ্গে করে নিয়ে আসেন মনুকে। মনু সম্পর্কে সব কিছু শোনার পর কফিল মিয়ার স্ত্রী বুকে জড়িয়ে ধরে তাকে। খুশিতে তিন জনের চোখে জল আসে। কফিল মিয়ার ষোল বছরের সংসারে যে কোন ছেলে মেয়ে নাই। মনুকে পেয়ে খুব খুশি হয় নিঃসন্তান এ দম্পতি। মনুও খুব খুশি। পূনজন্ম হয়েছে যেন তার। মনুকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছে কফিল মিয়া। পিতার জায়গায় তার ও মাতার জায়গায় তার স্ত্রীর নাম দিয়েছে। বিকেলে ঈদের কেনাকাটা করতে যায় ওরা। মনুকে অনেকগুলো জামাকাপড় কিনে দেন কফিল মিয়া ও তার স্ত্রী। সাথে সুন্দর একটা পাঞ্জাবী। রাতে এসে একসঙ্গে খেতে বসে তিনজন। পরম মমতায় মাছের মাথাটা মনুর পাতে তুলে দেয় কফিল মিয়ার স্ত্রী। খুশিতে দু'চোখ চিকচিক করে ওঠে মনুর। কোনদিন এতো আদর করে ভালোমন্দ খাবার কেউ তাকে খাওয়াইনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে কফিল মিয়া ও মনু নতুন পাঞ্জাবী পড়ে ঈদের নামাজ পড়তে যায়।


আরও খবর




নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

লালপুরে ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ