শিরোনাম
শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২ মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

গ্রহণযোগ্য নির্বাচনে অনড় থাকবে ইসি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উপজেলা নির্বাচনকে ঘিরে সংঘাত-সহিংসতার শঙ্কা থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অনড় থাকবে নির্বাচন কমিশন। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন। এছাড়া ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ এলাকায় ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি।


বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দলের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ কারণে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারাও এবারে প্রার্থী হওয়ার সুযোগ হাত ছাড়া করতে চাইছেন না; সহযোগী সংগঠনগুলোর তৃণমূল নেতারা প্রার্থী হতে দৌড়ঝাঁপ করছেন। প্রার্থীর ছড়াছড়ি দেখা যাচ্ছে উপজেলা নির্বাচনে। রয়েছে দলীয় কোন্দল দেখা দেওয়ার শঙ্কাও। 


এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব বলেন, এবারে চার ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। ৮ মে প্রথম ধাপের নির্বাচন হবে। উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অনড় থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনাররা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছে। আমি খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আগামী সপ্তাহের মধ্যেই বৈঠক শেষ করব। 


তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী যে হোক; নির্বাচনি আইনকানুন শতভাগ মেনে চলতে হবে। নির্বাচনি আচররণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেবে কমিশন। পূর্বের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচন আরও ভালো হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে কমিশন সব ধরনের পদক্ষেপ নেবে। এবারেই প্রথম সব প্রার্থীর জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে কেউ কাউকে প্রার্থী হতে বাধা দিতে পারবে না এবং জোড়পূর্বক প্রার্থিতা প্রত্যাহার করাতেও পারবে না। এ কারণে উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। 


এই নির্বাচন কমিশনার বলেন, উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দে আগেই প্রার্থীরা ডিজিটাল প্রচারণার সুযোগ পাচ্ছেন। আশা করছি- নির্বাচন নিয়ে কেউ কোনো ধরনের সংঘাত-সহিংসতায় জড়াবেন না। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক অ্যাকশনে যাবে কমিশন।


বিভিন্ন উপজেলায় সরেজমিন গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা উপজেলা পরিষদের তিন পদেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে পোস্টার-বিল বোর্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই পদেও অনেক নেতারাই নির্বাচনের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির দলীয়ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম; তবে স্থানীয় নেতারা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। 


অনেক নেতাই বলছেন, স্বতন্ত্র প্রার্থী হলে দলের বহিষ্কারের আদেশ আসলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। অনেক উপজেলায় বিএনপি-জামায়াতের নেতারা শুভেচ্ছা বিনিময়ের পোস্টার টাঙিয়েছেন।


আগামী ৮ মে প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের তারিখ রেখে তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে। এ ধাপে ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে; বাকি ১৩০টি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করবে ইসি। ঘোষিত তাফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ৮ মে। 


বিশ্লেষকরা বলছেন, বেশ কিছু কারণে এবারের উপজেলা নির্বাচনে তিন পদে প্রার্থীর ছড়াছড়ি হবে। একদিকে দলীয় প্রতীক না থাকায় স্থানীয় রাজনৈতিক নেতারা সবাই প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছেন। অনেক সময় বিরোধীরা মনোনয়নপত্র দাখিলে বাধা দেন; এবারে সেই বাধা দেওয়ার সুুযোগ নেই। কেননা সব প্রার্থীকেই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তাই কেউ চাইলেও প্রার্থী হতে বাধা দিতে পারবে না। এছাড়া শিথিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধান। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তালিকা জমা দেওয়ার বিধান বাদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 


এর আগে বেশ কিছু সংশোধন এনে ‘উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণবিধি’ জারি করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে তৃতীয় ধাপের ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন হবে। এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ষষ্ঠ উপজেলা পরিষদের এ সাধারণ নির্বাচন হবে। 


১৫২টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলো- কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ। বাকি ১৩০টি উপজেলার ভোট হবে কাগজে ব্যালটে।


প্রসঙ্গত, মে মাসে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি।


আরও খবর




শরণখোলায় বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় রেপিড রেসপন্স বিডি ও উপমা'র যৌথ উদ্যোগে অনষ্টিত হল " হিট ওয়েবে করণীয়" শির্ষক উঠান বৈঠক ও লিফেলট বিতরণ

সমতা ও পরিবেশ সুরক্ষায় অধ্যক্ষের ব্যতিক্রমী উপহার

উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে জোরপূর্বক ভূমি জবরদখল চেষ্টার অভিযোগ

দীর্ঘ বিরতির পর দায়িত্বে ফিরলেন মধ্যনগরের দুই ইউপি চেয়ারম্যান

গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা