শিরোনাম
মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা,ভিডিও ভাইরাল দলিল নিবন্ধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে নাঙ্গলকোটে ছাত্র হিযবুল্লাহ'র কাউন্সিল সম্পন্ন,সভাপতি মাওলানা ইফতেখার,সম্পাদক শামীম হোসাইন রূপগঞ্জে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতি,নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট তীব্র গরমে কদর বেড়েছে তালশাঁসের কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ'র সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬
ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট

হেসেখেলে সিরিজ জয় ভারতের

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ইংল্যান্ড লড়াই করেছে ঠিকই, কিন্তু ভারতের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ১৯২ রানের লক্ষ্যে চতুর্থ দিনে বিপাকে পড়েছিল রোহিত শর্মারা। ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ডুবতে বসেছিল। কিন্তু ধ্রুব জুরেল এবং শুভমান গিলের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় স্কাই ব্লুরা। তাতে ৫ উইকেটে জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকেরা। একই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবার সিরিজ হারলেন বেন স্টোকস।


চতুর্থদিনে দলীয় ৮৪ রানে ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। ১৮তম ওভারের তৃতীয় বলে জো রুটকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান যশস্বী জয়সওয়াল। থার্ডম্যানে ডাইভ দিয়ে তার ক্যাচটি লুফে দেন জেমস অ্যান্ডারসন। ৪৪ বলে ৫ চারে  তিনি ৩৭ রান করেন। জয়সওয়ালের আফসোস থাকলেও ঠিকই ১৭তম টেস্ট ফিফটি তুলে নেন রোহিত শর্মা।  ইংল্যান্ড উইকেটরক্ষক বেন ফোকস স্টাম্পিংয়ের শিকার হন ভারতের অধিনায়ক। ৮১ বলে ৫ চার ও ১ ছক্কায় তিনি ৫৫ রান করেন।  এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামা রজত পতিদার ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তাকে ফেরান শোয়েব বশির।


পতিদার ফেরার পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে ধৈর্যের পরীক্ষা দেন শুভমান গিল। চতুর্থ উইকেটে ৭১ বলে ২০ রানের জুটি গড়েন দুজন। এখানেও বাধা হয়ে দাঁড়ান বশির। ৩৯তম ওভারের প্রথম বলে বশিরের ফুলটস বল সোজা মিডউইকেটে জনি বেয়ারস্টোর হাতে তুলে দেন জাদেজা। পরের বলে সরফরাজ খানকে ফেরান বশির।


দ্রুত উইকেট হারিয়ে ভারত যখন দিশেহারা তখন একপ্রান্ত আগলে রাখেন গিল। ধ্রুব জুরেলকে নিয়ে দেখেশুনে এগোতে থাকেন দুজন। এ জুটিতে শেষ পর্যন্ত ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এ সময়ে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন গিল। তাদের জুটি থেকে আসে ১৩৬ বলে ৭২ রান। প্রথম ইনিংসে ৯০ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯* রান করে ম্যাচসেরা হয়েছেন জুরেল।


চতুর্থ টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ৩৫৩ রান তুলে ইংল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসে ৩০৭ রানে অলআউট হয়। ভারতীয় বোলারদের ঘূর্ণিতে বেন স্টোকসরা তাদের দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে অলআউট হয়ে যায়। স্বাগতিকরা লক্ষ্য পায় ১৯২। জুরেল-গিলে হেসে খেলে সব বাধা টপকে ৫ উইকেটে জয় পায় ভারত।


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড: ৩৫৩ ও ১৪৫ 


ভারত: ৩০৭ ও ৬১ ওভারে ১৯২/৫ (রোহিত ৫৫, জয়সোয়াল ৩৭, গিল ৫২*,জুরেল ৩৯*; রুট ১/২৬, হার্টলি ১/৭০, বশির ৩/৭৯, অ্যান্ডারসন ০/১২))


ফল: ভারত ৫ উইকেটে জয়ী 


সিরিজ: ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে 



আরও খবর




গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাজিপুরে মুরগির শেডে দুর্বৃত্তদের আগুন ৪ লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন

মনপুরা গড়ার প্রত্যয়ে সবুজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা,ভিডিও ভাইরাল

দলিল নিবন্ধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে

নাঙ্গলকোটে ছাত্র হিযবুল্লাহ'র কাউন্সিল সম্পন্ন,সভাপতি মাওলানা ইফতেখার,সম্পাদক শামীম হোসাইন

রূপগঞ্জে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতি,নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট

চিরিরবন্দরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ছাতকের রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলভী কবির আহমদকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি মিজ কাউসার আজিজ

রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সরকারের নির্বাচনী অঙ্গীকার রাঙ্গাবালীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ