শিরোনাম
মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬ বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ইন্টারনেট বন্ধের দায় সরকার, এনটিএমসি ও বিটিআরসিকেই নিতে হবে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ইন্টারনেট বন্ধের দায় সরকার, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসিকে (বিএসসিপিএলসি) নিতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। 



আজ (মঙ্গলবার) বেলা ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) আয়োজিত ‘ইন্টারনেট বন্ধের কারণ ও বিটিআরসি দুর্নীতি-অনিয়ম’ সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়েছে।


সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গতমাসের ১৬ এবং ১৭ জুলাই রাজধানীর কিছু অঞ্চলে সীমিত পরিসরে মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ১৮ জুলাই থেকে সারা দেশে একযোগে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। মোবাইলের ভয়েস কল ও মেসেজ সচল থাকলেও আন্তর্জাতিক কোনো মেসেজ দেওয়া যায়নি। আর ইন্টারনেট বন্ধের যুক্তি হিসেবে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিভ্রান্তিমূলক ও হাস্যকর বক্তব্য দিয়ে জাতির সঙ্গে পরিহাস করেছেন। এমনকি আইএসপিএবি অ্যাসোসিয়েশনের সভাপতিও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।




তিনি বলেন, আমরা গত ১৯ জুলাই  প্রতিমন্ত্রীকে ইন্টারনেট চালু করার জন্য অনুরোধ করে ফোন করেছিলাম। তিনি আমার কথা না শুনেই ফোন রেখে দেন। পরে ২৭ জুলাই আমাদের একটি টিম খাজা টাওয়ার পরিদর্শন করে দেখতে পায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আসলে খাজা টাওয়ারের ডাটা সেন্টারকে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাশ সার্ভার লকার হিসেবে ব্যবহার করা হয়। এখান থেকে কোনো ইন্টারনেট সরবরাহ করা হয় না। তবে এখানে অবস্থিত কয়েকটি আইআইজি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যান্ডউইথ সরবরাহ করে।




তিনি বলেন, দেশে ইন্টারনেটের জোগান দিতে বেসরকারি প্রতিষ্ঠান আইটিসি (ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল ক্যাবল) ভারত থেকে স্থল পথ দিয়ে ২৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করে। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসিপিএলসি সমুদ্রের তলদেশ দিয়ে সিমিইউ-৪ এবং সিমিইউ-৫ দিয়ে আরও ২৫০০ থেকে ৩০০০ এর মত জিবিপিএস আমদানি করে থাকে। ইন্টারনেট সেবার জন্য এই ব্যান্ডউইথ এবং ক্যাশ দুটিই গুরুত্বপূর্ণ।


ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে তিনি বলেন, সেসময় সরকারের নির্দেশে এনটিএমসির দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া ব্যান্ডউইথ সরবরাহের মূল জায়গাটি বন্ধ করে দেন। অন্যদিকে মোবাইল অপারেটর এবং আইএসপি প্রতিষ্ঠানগুলিকে ক্যাশ সার্ভার বন্ধ করে রাখার জন্য চিঠি দেওয়া হয়। ফলে মোবাইল অপারেটর, আইআইজি, আইএসপি সবাই নিরুপায় হয়ে যায়। দেশের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই সব ঘটনা জানে। তারাও ইন্টারনেট বন্ধ করে রাখার জন্য সহযোগিতা করেছে। এমনকি মোবাইলে অপারেটর আইআইজি আইএসপিকে চিঠি দেওয়া হয়েছে বিটিআরসি থেকে। এমনকি মোবাইল অপারেটরদেরকে বিভিন্ন ধরনের ভীতিকর খুদেবার্তা গ্রাহকদের পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়। পরে বাধ্য হয়ে একমাত্র গ্রামীণফোন দেশের কয়েকটি অঞ্চলের গ্রাহকদের এসব খুদে বার্তা পাঠালেও রবি এবং বাংলালিংক খুদে বার্তা পাঠানো থেকে বিরত থাকে। সেজন্য ইন্টারনেট বন্ধ করে রাখার দায় তৎকালীন সরকার, এনটিএমসি, বিটিআরসি এবং বিএসসিপিএলসিকে নিতে হবে।


সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিটিআরসি একটি ব্যর্থ এবং দলীয় কমিশনে পরিণত হয়েছে। এখানে দলীয় পরিচয় এর ভিত্তিতেই চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।


এ সময় তিনি বেশকিছু দাবিও তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে —


◑ কোনো অবস্থা বা কোনো পরিস্থিতিতেই আর ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেটকে মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা করতে হবে।


◑ ইন্টারনেটের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে।


◑ সাইবার সিকিউরিটি আইন বাতিল করতে হবে।


◑ বিটিআরসির চেয়ারম্যান এবং কমিশনারদের আইনের আওতায় আনতে হবে। সিন্ডিকেট, দুষ্টুচক্র এবং দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদেরকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনতে হবে।


◑ বিটিআরসিকে একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠা হিসেবে কাজ করতে দিতে হবে। এতে মন্ত্রণালয় কোনোভাবেই হস্তক্ষেপের করতে পারবে না।


সংবাদ সম্মেলনে সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।


আরও খবর




মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন