শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

জাতিসংঘ যুব উপদেষ্টা পর্ষদে ছাত্রদল কর্মী রিফাদ মাহমুদ

প্রকাশিত:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাতিসংঘ বাংলাদেশের যুব উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন নাটোরের ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এক বছরের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। বর্তমানে তিনি সরকার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের হয়ে কাজ করছেন।

শেখ রিফাদ মাহমুদ বলেন, জাতিসংঘ যুব উপদেষ্টা পর্ষদে কাজ করার মাধ্যমে দেশের তরুণদের পক্ষে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে যুব সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আমার লক্ষ্য।

ছাত্রদল কর্মী হিসেবে রাজনীতিতে সক্রিয় রিফাদ বর্তমানে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এডুকেশন রিলেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নের যুব প্যানেল মেম্বার এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অধীনস্থ ওয়ার্ল্ড ফুড ফোরামের যুব পর্যবেক্ষক হিসেবেও যুক্ত রয়েছেন।

এর আগে রিফাদ ব্রাসেলসভিত্তিক গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা পর্ষদের সদস্য ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তার একক উদ্যোগে ১৩৫টি দেশের সংহতি বিবৃতি আদায় করেছেন।

২০২৩ সালে তিনি দ্য কুইন’স কমনওয়েলথ এসে (রচনা) কম্পিটিশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা হিসেবে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়।

সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান রিফাদ ছোটবেলা থেকেই সামাজিক ও রাজনৈতিক কাজে সক্রিয়। নাটোরে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে তিনি সামাজিক সংগঠনের মাধ্যমে মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কাজ চালিয়ে আসছেন ২০১৬ সাল থেকে। ২০১৮ সালে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র কেবিনেট নির্বাচনে সর্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি। সামাজিক কাজের প্রেক্ষিতে ২০২১ সালে তিনি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পান এবং একই বছর নেপাল সরকারের উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ সামিটে ‘বিশ্ব যুবনেতা’ হিসেবে সম্মানিত হন।


আরও খবর




প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া