শিরোনাম
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন অসহায় মানুষের পাশে পিএমকে: ধানমন্ডিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

জি এম কাদের এখন কি করবেন?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১০ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আজ রওশন এরশাদপন্থিদের নিয়ে জাতীয় পার্টির একাংশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী ফিরোজ রশীদ। এছাড়াও সন্মেলনে দলের আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান এবং সৈয়দ আবু হোসেন বাবলাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। পাশাপাশি পাচঁজন কো-চেয়ারম্যান এর নাম ঘোষণা করা হয়েছে। এরা হলেন সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, আল মাহগির শাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়। এর ফলে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


উল্লেখ্য যে, জাতীয় পার্টির এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশা থেকেই রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে জাপায় এই দ্বন্দ্ব শুরু হয়েছে। 


২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর জ্যেষ্ঠ নেতাদের মধ্যস্থতায় সমঝোতা হয়। বিরোধী দলের নেতার পদ পেয়ে জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে মেনে নেন রওশন। তিন বছর পর সমঝোতা ভেঙে যায়। জি এম কাদেরকে নেতৃত্ব থেকে সরাতে ২০২২ সালের আগস্টে কাউন্সিলের ডাক দেন রওশন। পাল্টা ব্যবস্থা হিসেবে রওশনকে বিরোধী দলের নেতার পদ থেকে সরাতে চেষ্টা করেন জি এম কাদের। ২০২৩ সালের জানুয়ারিতে সরকারের মধ্যস্থতায় সমঝোতা হয় জাপা চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশনের। তবে কয়েক মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তা ভেঙে যায়। এ নির্বাচনে মাত্র ১১ আসন পেয়েছে জাপা। ভোটের পর দলটিতে ফের অস্থিরতা শুরু হয়। লাঙলের পরাজিত প্রার্থীরা সভা করে অভিযোগ তোলেন, জি এম কাদের ভোটে গিয়ে টাকা পেলেও অন্যদের দেননি। আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় না পাওয়া, ছাড় পেয়েও হেরে যাওয়া নেতারা জি এম কাদেরের সমালোচনায় মুখর হন। এর পরিপ্রক্ষিতে জি এম কাদের দলের একাধিক শীর্ষ নেতাকে অব্যাহতি দেন। যারা প্রত্যেকে রওশনপন্থি হিসেবে পরিচিত। 


আজ রওশনপন্থিদের নিয়ে জাতীয় পার্টির একাংশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। যদিও সংসদে রয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। কিন্তু সাংগঠনিক দিক থেকে রওশনপন্থিরা এগিয়ে যাচ্ছেন বলে অনেকে মনে করছেন। কারণ রাজধানীতে জাতীয় পার্টির যেকোনো সভা-সমাবেশে লোকবল দিয়ে থাকেন দলের কো-চেয়ারম্যান আবুল হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ এবং প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। এ তিনজন এখন রওশন এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন। 


এদিকে আগামী ১২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দশম জাতীয় সম্মেলন ডেকেছে জি এম কাদেরপন্থি জাপা। 


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সারা দেশে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা আগে থেকেই দুর্বল। দ্বাদশ সংসদ নির্বাচনে যা আরও স্পষ্ট হয়েছে। জি এম কাদেরের সঙ্গে থাকলেও অনেক নেতাকর্মীই আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন। অনেকে আবার এখন রওশন এরশাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ফলে দলের মূল নেতৃত্বে এবং সংসদে জি এম কাদের থাকলেও সাংগঠনিকভাবে তিনি যে ক্রমেই আরও দুর্বল হয়ে পড়বেন তা বলাই বাহুল্য। এ রকম অবস্থায় জি এম কাদের এখন কি করবেন সেটা একটি বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে। তিনি কি রওশন এরশাদের সাথে সমঝোতা করবেন নাকি তার নেতৃত্বে জাপার একাংশকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে তুলবেন সেটাই এখন দেখার বিষয়।


আরও খবর




গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ

ভোলার কাচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দিনার মাহমুদ

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ

এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা