শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন: জামায়াত আমির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ‘জুলাই বিপ্লব’ ইতিহাসের ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লব ইতিহাসের একটি ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে আল্লাহ উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জমিনে আমরা কী চাষ করব, কীভাবে চাষ করব- তা আমাদের ওপর নির্ভর করবে।


সোমবার রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



জন-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, মানুষ দোয়া করছে ও চাচ্ছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতেই আসে। লোকেরা বলছেন যে তারা অপেক্ষা করছেন।


ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে।


দলের নেতাদের শহীদ করার কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, হাজার হাজার ষড়যন্ত্র আছে, থাকবে। দুনিয়া যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে। কোনো সময়ই এই ধরনের ষড়যন্ত্রের বাইরে ছিল না। হযরত আদম (আ.)-এর বিরুদ্ধেও শয়তান ষড়যন্ত্র করেছিল। এজন্য মানুষ শয়তান ও জ্বিন শয়তান থেকে বাঁচার জন্য কোরআনে একটি সূরাও নাযিল করেছেন আল্লাহ তায়ালা।


আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তাক্বওয়া ও তাওয়াক্কুল অর্জনের কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন তিনি।


জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরেট কোনো রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠনও নয়, আবার শুধু দাওয়াহ সংগঠনও নয়- দ্বীনের একটি পূর্ণাঙ্গ সংগঠন। এখানে সমস্ত উপাদান আছে- কোনো কিছু বাদ নেই।


ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এই জায়গা যেন নষ্ট না হয়, যেন যত্ন নেওয়া হয়- নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।


শফিকুর রহমান বলেন, আমরা যদি মানুষের ভালোবাসাগুলোর যত্ন নিতে পারি-তাহলে দ্বীন কায়েমের আমাদের ক্ষুধা ও পিপাসা আল্লাহ পূর্ণ করে দেবেন। আমরা আমাদের জন্য দ্বীনের বিজয় চাচ্ছি না, আমাদের মিল্লাতের জন্য চাচ্ছি। মিল্লাত বিজয় পেলে আমরাও তার অংশীদার হব ইনশাআল্লাহ।


জামায়াত আমির বলেন, ক্ষমতায় গিয়ে আমরা হাবভাব দেখাব, স্বাদ নেব আল্লাহ যেন এই নাপাক চিন্তা থেকে আমাদের মনকে মুক্ত রাখেন। অতীতের মুরব্বিরা (সাবেক দায়িত্বশীলরা) অনেক উদাহরণ সৃষ্টি করে গেছেন। ওইটাকে সামনে রেখে আরও সুন্দর সুন্দর উদাহরণ সৃষ্টি করব আমরা। তাহলেই তারা সার্থক হবেন। গোটা জাতিকে (মিল্লাতকে) আমাদের ধারণ করতে হবে।


সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, নতুন বিপ্লবে ঢাকা মহানগরী উত্তরের থানা সভাপতি ও আমিরদের নতুনত্বের সঙ্গে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী একটি সামগ্রিক আন্দোলনের নাম। একটি পূর্ণাঙ্গ সংগঠন এবং পরিপূর্ণ ইসলামী আন্দোলন।


সংগঠনকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে নেতৃত্ব বাছাইয়ে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করার পাশাপাশি প্রয়োজনে তরুণদের এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মহানগরী আমির।


কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও মাওলানা ইয়াসিন আরাফাত। দারসুল কোরআন পেশ করেন অধ্যাপক আবুল ইহসান।


সমাবেশে ২০২৫-২০২৬ সেশনের জন্য রুকনদের ভোটে নির্বাচিত থানা আমিরদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উদ্দিন।


আরও খবর




২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

গ্যাস সংকটে নাকাল জনজীবন

কোনো শিশুই পিছিয়ে থাকবে না: শিক্ষাপ্রতিমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ

খাবারের পেছনেই মানুষের আয়ের ৬০ শতাংশ ব্যয়, কারসাজিতে সিন্ডিকেট

‘মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার’

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা