শিরোনাম
শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

জুমার নামাজকে ঘিরে বাড়তি সতর্কতা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতাপর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা কারফিউয়ের মধ্যে শুক্রবারের (২৬ জুলাই) জুমার নামাজকে ঘিরে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, আজ জুমার নামাজের পর আন্দোলনকারীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলসহ নাশকতা করতে পারে শঙ্কা রয়েছে। এজন্য রাজধানী ঢাকাসহ সারা দেশের মসজিদগুলোর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আজ জুমার নামাজের সময় বায়তুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের কথা বলে দুস্কৃতিকারীরা সেখানে জড়ো হতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে। কোটা আন্দোলনের নামে আর কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না। কেউ রাস্তায় অরাজকতা তৈরির চেষ্টা করলেই শক্ত হাতে প্রতিহত করা হবে।


সংশ্লিষ্টরা জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহের শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকারম এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্ষোভ হয়। তবে আন্দোলনে শিক্ষার্থীদের চেয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিল বেশি। এজন্য এই শুক্রবারও জুমার নামাজের পর বিক্ষোভ বা ঝটিকা মিছিল হতে করতে পারে শঙ্কা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, দুস্কৃতিকারীরা জুমার নামাজ পড়ার নাম করে এক হতে পারে। এজন্য শুধু বায়তুল মোকারম নয়, ঢাকাসহ বিভিন্ন এলাকার বড় বড় মসজিদগুলোর আশেপাশে পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।


ডিএমপি সূত্র জানিয়েছে, গত সপ্তাহের আন্দোলনে রাজধানী ঢাকায় বিক্ষোভকারীদের দমন ও নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীকে। এজন্য ঢাকার বাইরে যেসব জেলায় তুলনামূলক অস্থিরতা কম হয়, সেসব জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঢাকায় এনে রিজার্ভ ফোর্স হিসেবে রাখার সিদ্ধান্ত হয়েছে।


পুলিশ কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় যারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিলেন ভিডিও দেখে তাদের তালিকা করা হচ্ছে। প্রতিদিন রাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে অভিযান। উসকানিদাতা হিসেবে ইতোমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, তারা ইতোমধ্যে ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় যারা অগ্নিসংযোগ করেছে, তাদের অনেককেই চিহ্নিত করেছেন। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া বাড্ডা এলাকায় একজন ব্যবসায়ী আন্দোলনকারীদের অর্থ দিয়ে সহায়তা করেছেন বলে তথ্য পেয়েছেন। তাকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একইসঙ্গে যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের চিহ্নিত করার কাজ চলছে।


কোটা আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় গত বৃহস্পতিবার (১৮ জুলাই)। এরপর টানা দুই দিন সারা দেশে বিক্ষোভ ও সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছে সহস্রাধিক ব্যক্তি। আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়ে মারা গেছেন তিন পুলিশ সদস্য। পুলিশেরও শতাধিক সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার থেকে সারা দেশে কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়।


আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, সাম্প্রতিক এই সহিংস ঘটনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে দেড় শতাধিক মামলা দায়েরের পাশাপাশি দুই সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাও রয়েছেন।


আরও খবর




১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন