শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬
মতামত

কারিগরি শিক্ষা বোর্ডে যোগ্য চেয়ারম্যান চাই

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সাব্বির অভ্র: সমগ্র দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পরিচালনা, তদারিক, নিয়ন্ত্রণ এবং উন্নয়নের দায়িত্ব যে প্রতিষ্ঠানের উপর তা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। পাশাপাশি পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণদের সনদপত্রও প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত “ইস্ট পাকিস্তান বোর্ড অব এক্সামিনেশন ফর টেকনিক্যাল এডুকেশন” সময়ের পরিক্রমায় আজকের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)।

বাকাশিবোর অধীনে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক (ভোকেশনাল), ডিপ্লোমা কোর্স, বেসিক ট্রেড কোর্স, এডভান্স সার্টিফিকেট কোর্স সহ এনটিভিকিউএফ এর মাধ্যমে জাতীয় দক্ষতা সনদ প্রদান করে হয়ে থাকে। দক্ষ জনশক্তি বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য।

চলতি বছর সনদ বাণিজ্যের ঘটনা সামনে আসলে বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে মো. আলী আকবর খানকে ওএসডি করা হয়। সনদ বাণিজ্যের ঘটনা সারাদেশে ব্যপকভাবে আলোচিত হয় এবং প্রশ্নবিদ্ধ হয় কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়ে। পরবর্তীতে কারিগরি শিক্ষা বোর্ডের আইসিটি পরিচালক প্রফেসর মো. মামুন উল হককে বোর্ডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। মো. মামুন উল হক বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সভাপতি।

এখন সময় এসেছে ভারমুক্ত করে একজন যোগ্য ব্যক্তিকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া। কারিগরি শিক্ষায় শিক্ষিত, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী কেউ এই আসনে আসলে কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি নতুন করে আশার আলো সঞ্চার হতে পারে। বাংলাদেশ সরকার সব সময় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে, স্বপ্ন দেখাচ্ছে নতুন প্রজন্মকে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে এমন একজন আসুক যিনি এসব বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। সনদ বাণিজ্যের মতো যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, দুর্নীতিমুক্ত এবং ভরসার জায়গা হোক কারিগরি শিক্ষা বোর্ড। শুধুমাত্র উচ্চতর ডিগ্রী নয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন জড়িত ছিল এমন কোনো দক্ষ ও যোগ্য ব্যক্তি আসলে কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবে এমনটাই কাম্য। সবশেষ প্রত্যাশা, যোগ্য ব্যক্তির নেতৃত্বে কারিগরি শিক্ষা বোর্ড দেশের প্রকৃত জনশক্তি বিনির্মাণে ভূমিকা রাখুক।


আরও খবর




মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না: রিজভী

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন