শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন : মির্জা ফখরুল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘খুব শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে যেহেতু বাংলাদেশের সব (কর্মী) এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন— আমি আপনাদেরকে জানাতে চাই, খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন।



বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে... পারবেন তো? সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।




মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাই।



তিনি বলেন, এখন সংগ্রাম ও লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয় লাভ করার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে, যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।


মির্জা ফখরুল বলেন, একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব... এ কথাটা খুব জোরেসোরে মনে রাখবেন। আজকে আমি পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তাঁরা? ঔদ্ধত্য দেখান তাঁরা?


তিনি বলেন, আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব এখানে বলেছেন যে, পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কি না? আরেক ফ্যাসিবাদ অন্যদিক থেকে আমাদের ওপরে চেপে বসতে চাইছে কি না? আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কি না? সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।


তিনি আরও বলেন, আজকে এখানে যেসব আলোচনা হবে, শুধু শুনবেন আর নোট নিলেই হবে না। এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে... যে আমরা এই কাজগুলো করতে চাই। এটাই যদি আপনারা করেন, তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে; আপনাদের জনগণকে উইন ওভার করতে হবে।


একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব।


‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির