শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

কৌশলে দল বদলাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দলবদলের খেলায় মেতেছে সুবিধাবাদীরা। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নানা কর্মকাণ্ডে বিক্ষুব্ধ জনসাধারণ। ফলে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীদের নানা কৌশলে দল বদলাতে দেখা যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দলবদলের জন্য প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।


অপরাধ বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রলীগের পদধারী নেতাকর্মীরা বর্তমানে ‘চুপিসারে’ ছাত্রশিবিরের সঙ্গে মিশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুবিধাবাদীদের এমন দলবদল অদূর ভবিষ্যতে দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। তাদের মতে, দেশে পটপরিবর্তনের পর ছাত্রশিবির যেহেতু ছাত্ররাজনীতির মূলধারায় উন্মুক্তভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছে, সেক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীদের নিজ দলে অন্তর্ভুক্তি তাদের জন্য বিপদ বয়ে আনতে পারে। ফলে ছাত্রশিবির নিয়ে বিতর্ক বাড়বে।


জানা গেছে, ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যেই অনেক প্রশ্ন-বিভ্রান্তি রয়েছে। এ ছাড়া বর্তমানে তাদের মূল রাজনৈতিক দল আওয়ামী লীগ ছন্নছাড়া অবস্থায় রয়েছে। যে কারণে ছাত্রলীগের এসব নেতাকর্মী শিবির বেশে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।


ইতোমধ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে ইসলামী ছাত্রশিবিরে ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্তি নিয়ে  আলোচনা চলছে। গুঞ্জন উঠেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সারা দেশের কমিটিগুলোর মধ্যে শিবিরের অনেক নেতাকর্মীর অস্তিত্ব রয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে গত রোববার প্রকাশ্যে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের পরিচয়। ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীমউদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এ ছাড়া এস এম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি।


খোঁজ নিয়ে জানা গেছে, ফরহাদ ছাত্রলীগের কমিটিতে পদধারী নেতা ছিলেন। ২০২২ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান তিনি। এছাড়া ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঙ্গে ফরহাদের একাধিক ছবি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক দেখা গেছে।


তবে ছাত্রলীগে নিজের পদ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাবি শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ। গতকাল সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কবি জসীমউদদীন হল এবং সমাজকল্যাণ ইনস্টিটিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার (এস এম ফরহাদ) কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবির জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দিইনি। কখনো আমি নিজেকে ছাত্রলীগ হিসেবে কোনো মাধ্যমে পরিচয়ও দিইনি।


তিনি আরও বলেন, হল বা ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে? যেখানে আমি তাদের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অতীতের সব আন্দোলন-সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানোর বিষয়টিকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট করার একটি অপচেষ্টা বলে আমি মনে করি।


এর আগে, গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।


জানা যায়, সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব গুরুত্বপূর্ণ সময়ে সম্মুখ সারিতে ছিলেন। ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি সংস্কারে সব ছাত্র নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি ঢাবি ক্যাম্পাসে ঢাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্ররাজনীতি চর্চার কথা বলেন।


এই ঘটনার পরে সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় বইতে থাকে। কেউ কেউ বলতে থাকেন ‘তিনি সমন্বয়কদের সমন্বয়ক’, আবার কেউ বা মজা করে বলতে থাকেন, ‘মানুষ মাত্রই শিবির’। আবার কেউ বিদ্রূপ করে বলেন, ‘নিজেদের সুবিধা নিতেই এই সময় তিনি নিজেকে প্রকাশ করেছেন’।


এর আগেই দেখা গেছে, আদর্শের দিক থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করলেও শিবির ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা পক্ষ বদলে ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ দিয়েছেন। শুধু ছাত্রলীগ নয়, মূল দল আওয়ামী লীগের বিভিন্ন পদেও জামায়াত-বিএনপির নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় যোগ দিয়েছিলেন বলে সারা দেশ থেকে খবর পাওয়া যায়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ থেকে জামায়াত। আবার কেউ ছাত্রলীগ থেকে শিবিরে প্রবেশ করার চেষ্টা করছে। যার কারণে উভয় দলের নেতাকর্মীদের ভবিষ্যতে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে।

শিবির কিংবা ছাত্রলীগ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক বছর ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে বিস্তর আলোচনা-সমালোচনা হলেও বিষয়টি এখন আর কানাঘুষা কিংবা সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। ঘটনার সত্যতাও মিলছে সরকারের পদত্যাগের আন্দোলনের পর।


এদিকে সরকার পতনের পর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমানের বিরুদ্ধেও দলবদলের অভিযোগ উঠেছে। এমনকি ৫ জানুয়ারির নির্বাচন ইস্যুতে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষের সময়ও আব্দুর রহমান শক্ত ভূমিকা পালন করেন। সেই রহমান এখন নিজেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা হিসেবে দাবি করছেন।


রহমানের মতো অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মীরা এখন দল পরিবর্তন করে শিবিরের পদধারী নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। শুধু শিবিরে নয়, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করছেন।


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপউপাচার্য  বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রশিবিরের লোকজন আওয়ামী লীগ বা ছাত্রলীগে প্রবেশ করেছে। ঠিক একইভাবে এখন শোনা যাচ্ছে শিবিরের কমিটিতে ছাত্রলীগ প্রবেশ করছে বা করতে পারে। এর কারণ হলো ব্যালেন্স রাজনীতি এদেশে আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ শিবিরের কমিটিতে বা ছাত্রদলের কমিটিতে প্রবেশ করে এখন কিছু করবে না। ধীরে ধীরে এরা বলয় বাড়াবে এবং ভিতরে ভিতরে ক্ষতি করবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক  বলেন, সুবিধাবাদীরা সব সময় সুযোগ নেয়। শিবির, ছাত্রলীগে প্রবেশ করেছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হলে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়ে প্রতিটি দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে। 



আরও খবর




কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া