শিরোনাম
​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩ চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

কপাল পুড়ছে ঢাকার ‘বিতর্কিত’ আওয়ামী লীগ নেতাদের!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৬ জুন ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৬ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা কমিটি কেন্দ্রে জমা হয়েছে অনেকদিন আগে। একই সঙ্গে জমা হয়েছে ওয়ার্ড কমিটি। কয়েক দফা যাচাই-বাছাইও হয়েছে। এবার চূড়ান্ত অনুমোদনের পালা। কেন্দ্রীয় আওয়ামী লীগের চূড়ান্ত অনুমোদনের আগে নগর নেতাদের সঙ্গে কেন্দ্র এ বিষয়ে আবার বসবে কিনা তা চূড়ান্ত নয়। ফলে যে কোনো সময় কমিটি ঘোষণা হতে পারে এমন ধারনা করছেন পদ প্রত্যাশীরা। 



ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ২০১৯ সালের ৩০ নভেম্বর সবশেষ সম্মেলন হয়। সেদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের নাম ঘোষণা করা হয়। সেই কমিটি ২০২০ সালের ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি দেয়। ২০২২ সালের নভেম্বরে সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় দুই বছর পরেও তা হয়নি।


ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীনের ২৬ থানা ও ৬৪টি ওয়ার্ড রয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধীনে রয়েছে ২৫ থানা ও ৭৫টি সাংগঠনিক ওয়ার্ড। যার প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটিই মেয়াদোত্তীর্ণ। কোনো কোনো ওয়ার্ড কমিটির বয়স ১০ বছরের বেশি।

কমিটিতে যাদের নাম প্রস্তাব করা হয়েছে, সেটা তাদের যোগ্যতারা কারণে করা হয়েছে, তাদের ইতিবাচক সাংগঠনিক সক্ষমতার কারণে করা হয়েছে। বিতর্কিত কাউকে আমরা রাখিনি। ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া কাউকেও রাখা হয়নি।



কাল বিলম্ব হলেও এবার কমিটি আসতে যাচ্ছে। আর এই কমিটির মাধ্যমেই দুই মহানগর আরও উজ্জীবিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


এদিকে নগর আওয়ামী লীগ জানিয়েছে, নগরের প্রস্তাব করা কমিটিতে ঠাঁই হয়েছে সিটি করপোরেশনের কাউন্সিলরদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধিভুক্ত থানা কমিটির অন্তত ১৫টিতে স্থানীয় কাউন্সিলররা শীর্ষ পদে আসতে যাচ্ছেন বলে জানা গেছে।


নগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ বিষয়ে বলেন, প্রায় ১৫টি থানায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রানিং কাউন্সিলররা আসতে পারেন।


তবে বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন না তিনি। বজলুর রহমান বলেন, এখন পদ পাওয়ার জন্য তারা সবাই খুব সক্রিয়। কিন্তু পদ পাওয়ার পর তাদের সেই সক্রিয়তা থাকবে না। কারণ তারা কাউন্সিলর। সে দিকে তাদের ব্যস্ততা থাকে।




একই সঙ্গে ২৬টি সাংগঠনিক থানার প্রায় ১৫টিতেই কাউন্সিলরা শীর্ষ পদে আসার বিষয়টি অনেকটাই চোখে পড়ার মতো বলে মনে করছেন অনেকেই।


এদিকে ঢাকা উত্তরের থানা সাজাতে সাবেক ছাত্রলীগ, যুবলীগ নেতাদের রাখা হয়েছে বলে জানান শেখ বজলুর রহমান। রয়েছে নতুন ও পুরনোদের সমন্বয়।


এই নগর নেতা জানান, থানা কমিটি গঠন করতে বিতর্কিত কাউকে জায়গা দেওয়া হয়নি।



জানা গেছে, আওয়ামী লীগের শুদ্ধি অভিযানে গ্রেফতার হওয়া অনেকেই বিভিন্ন থানায় পদ পেতে জোর তদবির চালিয়েছিলেন। রাতের আঁধারে দেখা করেছেন নগরের শীর্ষ নেতাদের সঙ্গে। তবে তাদের কারও ঠাঁই হয়নি কোনো থানায়। 


বিষয়টি নিশ্চিত করে উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, যাদের নাম প্রস্তাব করা হয়েছে, সেটা তাদের যোগ্যতারা কারণে করা হয়েছে, তাদের ইতিবাচক সাংগঠনিক সক্ষমতার কারণে করা হয়েছে। বিতর্কিত কাউকে আমরা রাখিনি। ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া কাউকেও রাখা হয়নি।



উত্তরের মতো নগর দক্ষিণেও যোগ্যদের জায়গা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফি।



 তিনি বলেন, কমিটি আমরা আরও অনেক আগেই জমা দিয়েছি। আমাদেরকে পরে আবার এটা নিয়ে বসতে বলা হয়েছিল। আমরা বসেছি। এখন কেন্দ্র থেকে ঘোষণা হবে। তার আগে আমাদের সঙ্গে বসতেও পারে, নাও বসতে পারে।


মন্নাফি জানান, কমিটি গঠনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই নতুন ও পুরনোদের রাখা হয়েছে। একই সঙ্গে বিতর্কিত কাউকে রাখা হয়নি।


সিটি করপোরেশনের কাউন্সিলরদের কি ধরণের পদে রাখা হয়েছে, জানতে চাইলে এ বিষয়ে কিছু বলতে রাজী হননি তিনি।


তবে নগর দক্ষিণ সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর আগের কমিটিতেও শীর্ষ পদে ছিলেন, আসন্ন থানা কমিটিতে কাউন্সিলরদের জায়গা শক্ত থাকবে এরইমধ্যে আলোচনা উঠেছে। 


আরও খবর




​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

তাহেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল

বর্তমান রাষ্ট্রপতিকেই রেখে দিচ্ছে বিএনপি?

মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপি

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল

​রাজশাহীতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাহফুজুর রহমান রিটনের ইফতার