শিরোনাম
বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

কটিয়াদীতে এক শ্রমিকের বিষপানে মৃত্যু; পরিবারের দাবি পুত্রবধুর সাথে অভিমানে এ ঘটনা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে হিমেল (২৪) নামে এক মহেন্দ্র ট্রাক্টর চালকের বিষ জাতীয় পদার্থ পানে মৃত্যু হয়েছে। ২৩ মার্চ (সোমবার) উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত হিমেল আচমিতা ইউনিয়নের গণেরগাঁও গ্রামের মোঃ মঈন উদ্দিন ওরফে মনু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের দাবি পুত্রবধূ মায়মুনার সাথে অভিমান করে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে জনৈক মান্নানের ভাড়া বাসায় বিষ জাতীয় পদার্থ পান করে আত্মহত্যা করে হিমেল। এতে নিহতের পিতা মইনুদ্দিন ওরফে মনু মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানান সংবাদকর্মীদের। তবে নিহত শ্রমিকের স্ত্রী মায়মুনার দাবি আত্মহত্যার প্রকৃত কারণ এখনো সে জানে না। জানা যায়, মায়মুনা ও হিমেলের পাঁচ বছরের সংসারে প্রায় দেড় বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। দু'জনে সম্পর্ক করে বিয়ে করেছিল। একটি স'মিলের গাছ বহনের মহিন্দ্র টাক্টরের চালক হিসেবে কাজ করতো হিমেল। বাবা-মার সাথে না থেকে ভাড়া বাসায় স্ত্রী সন্তানসহ বসবাস করতো। সাংসারিক মনোমানিল্যের জেরে দু'জনের বেশ দুরত্ব সৃষ্টি হয়েছিল। মায়মুনা মাসখানেক ধরেই পিতার বাড়িতে অবস্থান করছিল। মায়মুনার মা প্রবাসে থাকে। বাবা ঢাকায় কাজ করে। নিহত হিমেলের মায়ের দাবি মায়মুনাকে সংসারে ফেরানোর জন্য থানায় অভিযোগও করেছিল হিমেল। তারপরেও সে সংসারে ফিরছিলোনা। বউকে ফিরিয়ে নেওয়ার জন্য শ্বশুরবাড়িতে অনেক আকুতি মিনতিও করেছিল সে। তার আশঙ্কা ছিল স্ত্রী মায়মুনাকে শাশুরির মতো প্রবাসে পাঠিয়ে দেওয়া হতে পারে। এদিকে স্ত্রী মায়মুনার দাবি ঘটনার দিন কোনো ঝামেলা হয়নি। শিশু কন্যাকে দশ হাজার টাকা থেকে এক হাজার টাকাও দিয়ে গেছিল হিমেল। স্ত্রীর দাবি হিমেল নেশাপানি করতো। আর এজন্যই সে স্বামীর সংসারো ফিরছিলোনা। তবে হিমেলের মায়ের দাবি তার ছেলে কখনো নেশাপানি করতো না। অভাবের সংসারে মানসিকভাবে টর্চার করা হতো হিমেলকে। সহ্য করতে না পেরেই আত্মহত্যা করে সে।এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, "এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহের পোস্টমর্টেম করা হয়েছে। পরিবারের অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।"


আরও খবর




কালিহাতীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও কেঁচো সার বিতরণ

বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ

জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কালিহাতীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও কেঁচো সার বিতরণ

বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ

জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত