শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

মান্দায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো কারাম উৎসব, মাতালেন আদিবাসী শিল্পীরা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মান্দা (নওগাঁ): উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়ে গেল আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’। অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের আবালবৃদ্ধবনিতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজেদের হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী নাচ, গান ও সংস্কৃতি পরিবেশনের মাধ্যমে পুরো প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ (মান্দা উপজেলা শাখা) এবং ভালাইন ইউনিয়ন আদিবাসী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে ভালাইন ইউনিয়নে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। উৎসবে স্থানীয় আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ঢাক, মাদল ও বাশির সুরে মেতে ওঠেন। একের পর এক পরিবেশন করেন নিজস্ব সংস্কৃতির সমবেত নাচ ও গান, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। আয়োজকরা জানান, কারাম মূলত আদিবাসী জনগোষ্ঠীর একটি অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। বংশপরম্পরায় নিজেদের ঐতিহ্য, রীতি-নীতি ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে টিকিয়ে রাখা এবং সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতেই প্রতি বছর এ উৎসবের আয়োজন করা হয়। এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন আদিবাসী সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসা: আতিয়া খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো :মকলেছুর রহমান মকে সিনিয়র সহসভাপতি মান্দা উপজেলা বিএনপি, মান্দা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল জলিল উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ও ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মতিন মাল, বৈদ্যপুর উচবিদ্যালয় এর সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম, ও প্রধান শিক্ষক জনক শফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি রক্ষা ও তাদের অধিকার বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। মান্দা উপজেলা নির্বাহী অফিসার বলেন কারাম উৎসব কেবল একটি পূজা নয়; এটি আমাদের পরিবেশ রক্ষা, পারস্পরিক সৌভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক ঐক্যের বার্তা দেয়। বর্তমান যুগে প্রকৃতি ধ্বংসের যে প্রতিযোগিতা চলছে, তা থেকে বাঁচতে কারাম উৎসবের প্রকৃতিপ্রেমের শিক্ষা আমাদের অত্যন্ত প্রয়োজন। আসুন, এই সুন্দর সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আমরা সবাই আদিবাসী ভাইবোনদের পাশে দাঁড়াই এবং তাদের উৎসবকে সফল করি। সবাইকে আবারও কারাম উংসব শুভেচ্ছা জানাই। উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি বলেন ক্যারম উংসব মাধ্যমে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে মনের কামনা-বাসনা পূরণের লক্ষ্যে প্রার্থনা করে থাকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। এছাড়া নিজেদের ভাষা ও সংস্কৃতি আন্দোলনের অংশ হিসেবে ১৯৯৬ সাল থেকে জাতীয় আদিবাসী পরিষদ এ পূজাকে ঘিরে নওগাঁসহ সমতলের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী সম্মেলনের আয়োজন করে আসছে। আপনাদের এই আয়োজন আমি যোগ দিতে পেরে আমি সত্যি আনন্দিত বোধ করছি সকলে ভাল থাকবেন গড় লাগি।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"