
মো কামরুল হোসেন সুমন,মনপুরা:
ভোলার মনপুরা উপজেলায় রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৬ যথাযথ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে।আজ (৩-অক্টোবর)রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৪ জন সদস্যর মধ্যে ১৩ জন সদস্য ব্যালেট পেপারের মাধ্যমে ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হন মো মেহেদী হাসান নিশান,সাধারণ সম্পাদক পদে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন মো কামরুল হোসেন সুমন।৩ বছরের জন্য নতুন এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার মনপুরা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।পরে এক সাধারণ সভায় উপস্থিত সকল সাংবাদিক ও সদস্যদের উপস্থিতিতে সিদ্ধান্তক্রমে ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
নবগঠিত পরিচালনার অন্যান্য কমিটিরা হলেন সাংগঠনিক সম্পাদক মো ওসমান গনি পাটোয়ারী,কোষাধ্যক্ষ মো মিজানুর রহমান।
কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মনপুরা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের নানা সমস্যা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন,মনপুরা সরকারি ডিগ্রি কলেজের ২জন প্রভাষক ও এডভোকেট নীলোৎপল দাস নিমাই।
এদিকে মনপুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির নির্বাচিত করায় এলাকার বিশিষ্ট সুধীজন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।





























