
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর নবগঠিত কমিটির পরিচিতি সভা, প্রশিক্ষণ কর্মশালা ও মাসিক তালীমি জলসা ১৫ অক্টোবর বৃহস্পতিবার নাঙ্গলকোট খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রশিক্ষণ এবং দ্বীনি শিক্ষা ও আদর্শিক তরিকা চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত অতিথি আলেম-ওলামা ও সংগঠনের নেতৃবৃন্দ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুমিল্লা জেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা ডক্টর রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুহাদ্দিস আবদুল কাদের, কুমিল্লা জেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর প্রচার সম্পাদক সূফী জয়নাল আবেদীন সহ প্রমুখ।
নাঙ্গলকোট উপজেলা নবগঠিত বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর পরিচিতি অনুষ্ঠানে কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আবুল হাসেম, সভাপতি আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক,তালিম তরিকত সম্পাদক আলহাজ্ব মাওলানা সূফি আবদুল গনী, দপ্তর সম্পাদক মাস্টার গোলাম সরওয়ার, সদস্য সাংবাদিক মাওলানা মোঃ ইউসুফ আলী সহ কমিটির প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
এছাড়ও অনুষ্ঠানে সংগঠনের জেলা, বিভিন্ন উপজেলা, নাঙ্গলকোট পৌরসভা ও নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
শেষে নব গঠিত কমিটি, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।





























