
মাওলানা মোঃ ইউসুফ আলী
পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নাঙ্গলকোট উপজেলার কাশিপুর উত্তর-পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল ৪ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রব সাহেব।
প্রধান আলোচক ছিলেন ঢাকা দারুন্নাজাত কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক ছালেহী।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা শাহ আলম, হযরত মাওলানা ইয়াছিন, হযরত মাওলানা শহিদুল ইসলাম সহ স্থানীয় আলেম-ওলামা।
মাহফিলে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তুল মোদার্রেসিন এর সাধারণ সম্পাদক উক্ত মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা শরিফ মোঃ বেলাল হোসেন।
মাহফিল সঞ্চালনায় ছিলেন মোঃ ইফতেখার হোসাইন রাহাত।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





























