শিরোনাম
শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২ মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান পপি'র বিরুদ্ধে অপপ্রচার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৪ জুন ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৪ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে কটুক্তি ও মানহানির দাবি তুলে তার প্রতিবাদ জানিয়েছেন পবা উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান পপি খাতুন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।বিবৃতি পাঠানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে পপি খাতুন উল্লেখ করেন, সম্প্রতি জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’য়’ ‘রকেটের গতিতে বয়স বাড়িয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পপি’ ও আরেকটি পত্রিকা ‘কালবেলা’য়’ ‘ভাইস-চেয়ারম্যান হতে জন্ম নিলেন ৩ বার’ শিরোনামে প্রকাশিত সংবাদসহ ‘কালবেলা’ পত্রিকার সামাজিক মাধ্যমে আমাকে কেন্দ্র করে প্রকাশিত একটি সংবাদ ভিডিও আমার দৃষ্টিগোচর হয়েছে।যেহেতু আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, সেহেতু সংবাদগুলোতে জনগণের সামনে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত কটুক্তিমূলক, অপমানজনক, মানহানিকর ও সুস্পষ্টভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে আমার কাছে পরিলক্ষিত হয়েছে।

বিবৃতিতে পপি বলেন, প্রকাশিত সংবাদগুলো দুইটি আলাদা প্রতিষ্ঠানের পত্রিকায় প্রকাশিত হলেও দুই পত্রিকার সংবাদের তথ্য উপস্থাপনের ধরণ, বিভিন্ন অংশের বাক্য এবং শব্দ চয়ন পুরোপুরি সাদৃশ্যপূর্ণ হওয়ায় এটি অত্যন্ত পরিষ্কার, গণমাধ্যমের একটি স্বার্থান্বেষী মহল আমার নির্বাচনে পরাজিত প্রতিপক্ষের কিছু অংশের সঙ্গে ‘স্বার্থভিত্তিক’ আঁতাত করে সংবাদগুলো প্রকাশ করেছে।যা অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত।

বিবৃতিতে মহিলা ভাইস-চেয়ারম্যান দাবি করেন, আজকের পত্রিকা ও কালবেলায় প্রকাশিত সিন্ডিকেট সংবাদে আমি বয়স জালিয়াতি করে নির্বাচনে প্রার্থী হয়েছি বলে যে দাবি করা হয়েছে-তা কোনভাবেই সঠিক নয়।কারণ ‘জালিয়াতি’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়, আমি আমার নির্বাচন সংশ্লিষ্ট কোনো প্রক্রিয়ায় এমন কোনো কর্মকাণ্ড করিনি, যা উক্ত অর্থের দিকে নির্দেশ করে।সংবাদে বয়স বাড়ানোর পেছনের কারণ হিসেবে যে উদ্দেশ্যটিকে ফুটিয়ে তোলা হয়েছে, তাও সঠিক নয়।কারণ রাষ্ট্রের যে কোন নাগরিক, যদি তাঁর জন্ম তারিখ ভুল থাকে, তবে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী সে অবশ্যই তা সংশোধন করতে পারে।আমিও এই রাষ্ট্রেরই একজন নাগরিক।আমার অতিতের জন্মতারিখ ভুল থাকায় আমি প্রচলিত আইন অনুযায়ী যেসকল কাগজপত্র প্রদানের মাধ্যমে তারিখ সংশোধন করা যায়, সেসকল কাগজপত্র সঠিকভাবে প্রদান করেই বয়স সংশোধন করেছি।আমি যেসকল কাগজপত্র জমা দিয়েছি, ওই সকল কাগজপত্র প্রচলিত আইন অনুযায়ী সঠিক বলেই আমার বয়স সংশোধন করা হয়েছে।এর মধ্যে ভুয়া কাগজপত্র প্রদান ও এই কাজ সম্পন্ন করতে যে রাজনৈতিক চাপের কথা উক্ত সিন্ডিকেট সংবাদে উল্লেখ করা হয়েছে; তা মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত।অতএব আমি দেশের একজন নাগরিক হিসেবে আইন মেনে জন্মতারিখ ভুল থেকে সঠিক করিয়ে কি অপরাধ করেছি এবং কোন অর্থে এখানে ‘বয়স জালিয়াতি’র কথাটি দাবি করা হয়েছে, তা আমার বোধগম্য নয়।

বিবৃতিতে সংবাদের আরেকটি বিষয়ে আলোকপাত করে পপি বলেন, পুরো সংবাদকে একটি চটকদার খবরে পরিণত করতে আমার অতিতের ব্যক্তিগত কিছু বিষয়কে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়েছে।আমি মনে করি, সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণ করতে যে পরিমাণ কার্যকর তথ্য-উপাত্তের প্রয়োজন, তার বেশ ঘাটতি থাকায় ওই সাংবাদিক আমার ব্যক্তিগত এবং পারিবারিক তথ্যগুলোকে পুঁজি করেছেন।কারণ নির্দিষ্ট একটি শিরোনামের খবরে কখনোই তাঁরা আমার অনুমতির বাইরে আমার ব্যক্তিগত ও অপ্রাসঙ্গিক কোনো তথ্য এবং ছবি ব্যবহার করতে পারেন না।এটি আইনগত অপরাধও বটে।

পপি দাবি করেন, প্রকাশিত সংবাদে আমার বিষয়ে পবা উপজেলার সাধারণ জনগণ দাবি করে যাদের একতরফা বক্তব্য ‘নিরপেক্ষ’ দাবি করে চালিয়ে দেয়া হয়েছে; তাদের আমিসহ উপজেলার অনেকেই চেনেন।তারা গত নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থক।আমি তাদের পছন্দের প্রার্থীকে পরাজিত করে নির্বাচনে জয়ী হয়েছি।সুতরাং তাঁরা যেকোনো বিষয়ে আমার বিরুদ্ধে মতামত দেবে এটিই স্বাভাবিক।কিন্তু তাদের বক্তব্য পুরো উপজেলাবাসীর নামে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা কখনোই আমার পুরো উপজেলা ও জনগণের বক্তব্য নয়।কারণ তাঁরা সঠিক এবং সত্য জানেন।তাঁরা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন বলেই তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।

বিবৃতিতে পবা উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান তাকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদকে ‘সিন্ডিকেট নিউজ’ হিসেবে আখ্যায়িত করেন।একইসঙ্গে সংবাদে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন।

পপি বলেন,  সিন্ডিকেট খবরে আমাকে কটুক্তি, অনুমতি বহির্ভূত ব্যক্তিগত ছবি ও তথ্য প্রদর্শনসহ সম্মানহানি অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতির শেষ প্রান্তে উপজেলাবাসীকে উদ্দেশ্য করে পপি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল তাদের অসৎ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্রে অবতীর্ণ হয়েছে।তাদের কথায় কান দেবেন না।সঠিকটা জানবেন এবং সত্যের সঙ্গে থাকবেন।কোনো ষড়যন্ত্রই আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।সকল মিথ্যা ষড়যন্ত্র মোকাবেলা করে আপনাদের নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাবো।


আরও খবর




গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বাগাতিপাড়ায় ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফের অনৈতিকভাবে রেশনপণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ

মুরাদনগরে একাধিক মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেশীর বাধায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত কয়েকটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভবিষ্যতে সাংবাদিককে হুমকি না দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পেল শীর্ষ ইয়াবা কারবারী আজিজুল হক ভুট্টো গং

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা