শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

নেতাকর্মীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত আওয়ামী লীগের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ‘মব’ জাস্টিসের নামে দলটির নেতাকর্মীদের পিটিয়ে হত্যা বা আহত করা হচ্ছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকের বাড়িঘর, চালানো হচ্ছে লুটপাট।


গত ৫ আগস্টের পর থেকে যেসব নেতাকর্মী নিহত বা আহত হয়েছেন, যাদের বাড়িঘর ভাঙচুর কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, সেসব নেতাদের তালিকা করবে আওয়ামী লীগ। দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এসব তথ্য জানিয়েছেন।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা বিভিন্নভাবে বলেছি সারাদেশে অসংখ্য নেতাকর্মী ক্ষত-বিক্ষত হয়েছেন, জীবন দিয়েছেন। সেই তালিকা আমাদের নেতাকর্মীরা প্রণয়ন করছেন। অনেকের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর তালিকা ও মামলা করার কথা বলা হয়েছে।


তিনি আরো বলেন, অভিযোগ আসছে থানা মামলা-জিডি নিচ্ছে না। যারা নেবেন তারা কোনো আগ্রহ বা প্রয়োজন দেখাচ্ছেন না। আমরা জিডি করা বা কোর্টের আশ্রয় নিতে না পারলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দেশবাসীর কাছে তুলে ধরবো।


নাছিম বলেন, আওয়ামী লীগের কাছে হিসাব-পরিসংখ্যান থাকবে। সেই পরিসংখ্যানের ভিত্তিতে আমরা নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দলের এ দুঃসময়ে নেতাকর্মীদের কষ্ট ও দুঃখ আমরা শেয়ার করতে চাচ্ছি। মানসিকভাবে তাদের পাশে থাকতে চাচ্ছি। আমাদের আন্তরিকতা, ভালোবাসা, মায়া বা মমতা দিয়ে আমরা নেতাকর্মীদের আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছি।


সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ ‘মান্থলং স্টেট-স্পন্সরড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ’ শীর্ষক একটি ভিজুয়াল নথি তৈরি করেছে। সেই নথি জাতিসংঘ, দূতাবাস, হাইকমিশন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। সেখানে আগস্ট মাসে আওয়ামী লীগের নেতা, সদস্য ও সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সহিংস ঘটনা এবং দমন-পীড়নের সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়েছে।


নথিতে বলা হয়, বিএনপি ও জামায়াতে ইসলামী বিরোধী দল, মত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সমন্বিতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের অনুরোধ, আপনারা গুরুত্ব সহকারে বিষয়টি অনুধাবন করবেন এবং এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।


নথিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। এমনকি হত্যা ও বাসস্থান লুটপাটের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেওয়ার তথ্যও তুলে ধরা হয়েছে।


এদিকে, গত ৫ আগস্ট থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সব ধরনের তথ্য যাচাই-বাছাই করার জন্য নেতাকর্মীদের বলা হয়েছে। দলীয় সব তথ্য ফেসবুক পেজ, ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার বিষয়টিও জানানো হয়েছে। এরপর থেকে দলটির সব তথ্য অনলাইন মাধ্যমগুলোতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে নেতাকর্মীদের নির্দেশনাও দেওয়া হচ্ছে।


গত ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়, ক্ষতিগ্রস্ত সবাই তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনাক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ জানান।


পোস্টে বলা হয়, আমরা সারাদেশ থেকে খবর পেয়েছি যে, বেশিরভাগ থানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হচ্ছে না। যেহেতু সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তাই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই। ক্ষতিগ্রস্ত সবাই, তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ এবং সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন।


আরেক পোস্টে বলা হয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা থানায় লিখিত অভিযোগ আকারে জমা দেওয়ার জরুরি নির্দেশনা দেওয়া হলো।


জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান দল এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।


অন্য এক ফেসবুক পোস্টে বলা হয়, এই দুঃসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ই-মেইল ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে। অনেকেই মামলা-হামলা ও গ্রেফতারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। দেশে বা প্রবাসে থেকে যারা দুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান, তারা ই-মেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার কাছে আমরা তথ্য সরবরাহ করবো।


অসহায় কর্মীদের যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পোস্টে বলা হয়, দেশে বা প্রবাসে থেকে যারা নিজ নিজ এলাকার কর্মীদের সহযোগিতা করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কারো ব্যক্তিগত ফোন নম্বর বা অন্য যেকোনো পরিচিতি শেয়ার করা থেকে বিরত থাকবো।


আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এবং তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা জানিয়ে আরো বলা হয়, আপনার বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি (জিডি) করুন। যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়, আমরা জাতিসংঘের তদন্ত দলের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো।


আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের এক কার্যনির্বাহী সদস্য বলেন, সারাদেশ থেকে অনলাইনে জুলাই ও আগস্ট মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি। এটি এখনো চলমান। জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনা ঘটছে। তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে একাধিক মিথ্যা মামলা।


আওয়ামী লীগের এই দুঃসময়ে নেতাকর্মীদের আরো বেশি ধৈর্য ও সহনশীল হওয়ার পরামর্শ দেন তিনি।


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল