শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

নেতৃত্বের অসুস্থতা-অনুপস্থিতিতেও থেমে নেই নির্বাচনি কার্যক্রম; দলের ভরসা তারেক রহমানই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতেও থেমে নেই বিএনপির নির্বাচনি প্রচার কার্যক্রম। এমন প্রেক্ষাপটে জুবাইদা রহমানকে সামনে রেখে প্রচার-প্রচরণায় নামলে ভোটের মাঠে বিশেষ সুবিধা পাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনি বৈতরণী পার করার কথা বলছে বিএনপি।


বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ডা. জুবাইদা রহমান যখন ৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসেন তার একদিন আগেই আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি।


পূর্বঘোষিত ২৩৭ আসনসহ মোট ২৭২ আসনের প্রার্থীরা নির্বাচন সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পারকালে হঠাৎ খালেদা জিয়ার অসুস্থতা কিছুটা স্থবিরতা ঘটায় প্রচারণায়। চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হলেও তারেক রহমানের দেশে আসা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।


খালেদা জিয়া যখন হাসপাতালে চিকিৎসাধীন, দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বিদেশে এমন প্রেক্ষাপটে জুবাইদা রহমানকে ঘিরে নির্বাচনি প্রচারণার কথা ভাবছে কিনা বিএনপি? প্রশ্ন ছিলো দলটির এ নীতি-নির্ধারকদের কাছে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘তারেক সাহেবের অনুপস্থিতিতে উনাকে এনেছে এই সমীকরণ করাটা ঠিক হবে না।।উনি এসেছেন উনার শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করার জন্য। এখানে রাজনীতির কোনো সমীকরণ নেই। উনি আসার পরে আমাদের মূল নেতারা অনেক উৎসাহী হয়েছে। কিন্তু উনি রাজনীতিতে আপাতত নেই।’



তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন এমন পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব জিয়া পরিবারের সদস্য হিসেবে জুবাইদা রহমানকে সামনে রাখলে নির্বাচনী প্রচারণায় তার প্রভাব পড়বে। সেক্ষেত্রে কাল-বিলম্ব না করে জুবাইদা রহমানকে রাজনৈতিক পরিসরে সক্রিয় করার পরামর্শ তার।


রাজনৈতিক বিশ্লেষক ড. কাজী মারুফুল ইসলাম বলেন, ‘উনার কাছে তো কোনো ম্যাজিক লন্ঠন নেই যে রাতারাতি এসে সব বদলে দেয়ার মত ম্যাজিক তার কাছে নেই। অর্থাৎ তাকে সক্রিয় হওয়ার জন্য তার নেতৃত্ব পরিসর করতে হবে। এখন এই পরিসরটা বাকি অল্প সময়ে যদি করতে পারে তাহলে তার একটা প্রভাব অবশ্যই থাকবে। যদি সেটা তাদের পরিকল্পনায় থেকে থেকে থাকে তাহলে কালকে থেকে না বরং আজকে থেকেই তা শুরু করা। সেটার জন্য সময় নষ্ট করলে আর গুছিয়ে ওঠার সময় পাওয়া যাবে না।’


বিএনপি জুবাইদা রহমানকে ঘিরে নির্বাচনি ভাবনা ভাবছে কিনা জানতে চাইলে স্থায়ী কমিটির এ সদস্য বলেন চলতি মাসেই দেশ ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার করবে বিএনপি।


ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘তারেক সাহেব আসবেন, ইলেকশনের নেতৃত্ব দিবেন। উনি খুব দ্রুত আসছেন। নির্দিষ্ট করে বলতে পারি এ মাসেই উনি আসবেন। প্রচার টিম তারেক সাহেবে অধীনে কাজ করছে এবং অতি দ্রুতই ডিসেম্বর শেষ হওয়ার আগেই এসব জিনিস দেখা যাবে।’


এখন দেখার বিষয় তফসিল ঘোষণার পর কবে নাগাদ দেশে ফিরে দলের হাল ধরেন তারেক রহমান। নাকি জুবাইদা রহমানই হবেন এবার বিএনপির নির্বাচনি প্রচারণায় জিয়া পরিবারের প্রধান মুখ। 


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির