শিরোনাম
রূপগঞ্জে বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্বের নামে পুনঃনামকরন করার প্রস্তাব নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পবায় দলিল রেজিস্ট্রিতে 'চাঁদা' আদায় ও হয়রানির : প্রতিকার চেয়ে নতুন সমিতির আত্মপ্রকাশ আখাউড়ায় ডোবায় পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু রূপগঞ্জে এনসিপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মুরাদনগরে অনুমোদনহীন ক্লিনিকের কার্যক্রম বন্ধ করলেন স্বাস্থ্য কর্মকর্তা আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
রবিবার ০৩ মে ২০২৬
রবিবার ০৩ মে ২০২৬

নিজেদের সংস্কারে গণবিপ্লবের প্রতিফলন চায় রাজনৈতিক দলগুলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাষ্ট্র সংস্কারে যেসব রাজনৈতিক দল তাড়া দিচ্ছে, নিজেদের সংস্কারে তারা কতটা কাজ করছে? বড় দলগুলো বলছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তাদের কর্মপরিকল্পনায়। অন্যদিকে, তরুণ ও নারীদের সম্পৃক্ততা বাড়াতে গুরুত্ব দিচ্ছে ছোট দলগুলো। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো তাদের পুরোনো ভাবনা না ছাড়লে, ভেস্তে যাবে রাষ্ট্র সংস্কার।


দুঃশাসন, ফ্যাসিবাদ, বিদেশি আগ্রাসন। ৫৩ বছর বয়সী বাংলাদেশ এতদিন সয়ে গেছে সবই। আর কত?


বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দল, মত নির্বিশেষে সকলের চাওয়া রাষ্ট্র সংস্থার। সে অনুযায়ী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে দেয়া হয় নানা প্রস্তাবনা। অন্তর্বর্তী সরকারও সংস্কার কমিশন গঠন করে।


তবে কি শুধুই রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করলে গণতন্ত্র ফিরে আসবে? নাকি সে সাথে দরকার রাজনৈতিক দলগুলোরও সংস্কার? জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থান পরবর্তী নিজেদের কতটা সংস্কার করেছে? এখন টেলিভিশনের পক্ষ থেকে প্রশ্ন ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কাছে।


তিনি বলেন, 'দলের সংস্কার বলতে এটা চলমান প্রক্রিয়া। জাতীয় সম্মেলনের মধ্যে দলের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের চাহিদা অনুযায়ী নেতা-কর্মীদের বিবেচনা করতে হয়। সেই হিসেবে আগামী জাতীয় সম্মেলনে আমাদের কিছু কিছু সংশোধনী, সংস্কার আসবে। এর মধ্যে আরও কিছু যদি সংস্কার করতে হয় যা জনগণের মধ্য থেকে আসে তাহলে সেটা আমরা গ্রহণ করবো।'


বিএনপির এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেন, গণবিপ্লবের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে দলের ভবিষ্যৎ পরিকল্পনায়।


সালাহউদ্দিন আহমেদ বলেন, 'এই যে বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সাম্যের ভিত্তিতে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে তখন মানুষের সর্বঅধিকার বাংলাদেশের সমস্ত মানুষ ভোগ করতে পারবে। সেটাই বৈষম্যহীন এবং সাম্যের বাংলাদেশ হবে। এই হচ্ছে গণবিপ্লবের অঙ্গীকার, অভিপ্রায়, ইচ্ছা। এটাকে বাস্তবায়ন করার জন্যই আমাদের রাজনীতি করে যেতে হবে।'


এদিকে জামায়াতে ইসলামি নিজেদের সংস্কার নিয়ে কী ভাবছে? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দলটির সংযোজন বিয়োজন হয়েছে কতটা?


বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, 'যেকোনো স্টেপ যদি আমরা সম্পন্ন করি, সেটা নিয়ে আমরা রিভিউ করি। সেখানে ভুল-ত্রুটি কী হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করি। সেই ভুলগুলোকে আমরা সংশোধনের উদ্দেশ্যে গ্রহণ করে নিই, সেটা যে লেভেল থেকেই আসুক। ভুল-ত্রুটি সংশোধনের এ সংস্কার পদ্ধতিও কিন্তু আমাদের দলের একটা বড় বৈশিষ্ট্য।'


সমাজে ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন হামিদুর রহমান আযাদ।


তিনি বলেন, 'আমাদের দেশের যে বিচার ব্যবস্থার স্বাধীনতা নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই, নিরাপত্তা নেই, মানবিক মর্যাদা নেই। এই কথাগুলো আমাদের এই সংস্কার প্রস্তাবেও আছে, ইস্তেহারেও আসবে। রুল অফ ল এর চেয়েও শক্তিশালী কথা হচ্ছে রুল অফ জাস্টিস। ন্যায় বিচারের যে শাসন। এর মধ্যেই কিন্তু রুল অফ ল একটা পার্ট।'


তুলনামূলক ছোট দলগুলো নিজেদের সংস্কার হিসেবে তরুণ ও নারীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে।


এবি পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মঞ্জু বলেন, 'অভ্যুত্থানের পর আমাদের পরিবর্তন হচ্ছে তরুণদের গুরুত্ব দেয়া, নারীদের আরও বেশি দলে অন্তর্ভুক্তি করা। এখন থেকে উৎসাহিত করছি যে ছাত্র, ছাত্রী, নারী ও তরুণদের আমাদের দলে কীভাবে নিয়ে আসা যায়। বেশি বেশি তাদের কমিটিতে ঢুকিয়ে তাদের হাতে নেতৃত্বটা কীভাবে দেয়া যায়।


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, 'তারুণ্যের এই নতুন চিন্তাভাবনাকে এগিয়ে নিতে অনেক মানুষ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যুক্ত হচ্ছে তাদের মতামত দিচ্ছে এবং গণঅধিকার পরিষদের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবে তাদের সকলের চিন্তা এবং মতামতের আলোকেই আগামীতে গণঅধিকার পরিষদের কর্মপন্থা নির্ধারিত হবে।'


বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক দলগুলো পুরোনো ভাবনা পরিহার না করলে, রাষ্ট্র সংস্কার ভেস্তে যাবে।


রাজনৈতিক বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম বলেন, 'আমাদের রাজনৈতিক দলগুলো আগের যে সনাতন ধারা, গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছিল, সেটি সেভাবে এখন আর হবে না। নতুন চিন্তায়, নতুন ধারায়, নতুন বাংলাদেশের চিন্তা করতে হবে। মুখে গণতন্ত্র বলায় যথেষ্ট নয়, বুকে গণতন্ত্র থাকতে হবে। আর বুকে গণতন্ত্র হলে তাকে তার কর্ম, আচার-আচরণ, ব্যবহারে প্রতিফলিত হবে।'


পেশিশক্তির প্রদর্শন নয় বরং মানুষের অধিকার রক্ষায় গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সব দলকে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। 


আরও খবর




কার ছায়ায় আটকে গোপাল বাবু মোড়? প্রশ্নের মুখে লামার উন্নয়ন

হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন, কৃষকের স্বপ্নভঙ্গ

রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল

মেহেরপুরে টিনের চালা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে মাহবুব মিয়ার উদ্যোগে ছাতা বিতরণ

রূপগঞ্জে বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্বের নামে পুনঃনামকরন করার প্রস্তাব

সিদ্ধিরগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান

ঢাকা বার অ্যাসোসিয়েশনে নির্বাচিত দৌলতপুরের মেহেদী হাসান, কেন্দ্রীয় যুবদলের শুভেচ্ছা

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন মধ্যনগরের চয়ন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মধ্যনগরের সোহাগ

চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই : ডিএসসিসি প্রশাসক

শুক্রবার ঢাকায় শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম

ভূগর্ভস্থের উপর চাপ কমাতে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানোর আহ্বান ফখরুলের

বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে যুবদলের মানববন্ধন ও স্মারকলিপি

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

হাসিনার এমপির মাধ্যমে ৫০০ কোটি টাকা অফার দেওয়া হয়েছিল: রিফাত রশিদ

প্রশ্নপত্র বিতরণে সরকারের জিরো টলারেন্স নীতি, অপপ্রচার রোধে সচেতনতা জরুরি: মাহদী আমিন