শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

নির্বাচন ঘিরে বাড়তে পারে আওয়ামী কূটকৌশল, নতুন অস্থিরতার শঙ্কায় বিশ্লেষকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২০ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগ শূন্য নির্বাচনি মাঠে এবার একক খেলোয়ার হবে বিএনপি। আপাত দৃষ্টিতে সরল অংক এমন মনে হলেও, আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণটা এতো সহজভাবে দেখছেন না বিশ্লেষকরা। বরং তাদের অভিমত নির্বাচন ঘনিয়ে এলে অস্থিরতা ও জটিলতা বাড়তে পারে আরও। যার কারণ হবে, আওয়ামী লীগের সুযোগ সন্ধানী কৌশল ও ষড়যন্ত্র।


গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতাচ্যুতই হয়নি, অপাংক্তেয় নির্বাচনী দৌড়েও। এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির কার্যক্রম, স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন।


আলোচনা আছে ব্যালটে নৌকা প্রতীকের অনুপস্থিতি, ভোটের মাঠের সমীকরণে ফেলবে বড় প্রভাব। বলা হচ্ছে, এমন পরিস্থিতি অন্য দলের জন্যও সৃষ্টি করবে সুযোগ। বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, নির্যাতনে অংশ না নেয়া অপেক্ষাকৃত ভালো ইমেজের আওয়ামী লীগ সদস্যরা ভিড়তে পারবেন বিএনপির বন্দরে।




আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের চিহ্নিত দোষর না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি এবং রাজনৈতিকভাবে সমাজে অস্থিরতা সৃষ্টি করেনি তাদের তো বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই।


এদিকে অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের ওপর আস্থা রেখে এসেছে। পরিবর্তিত বাস্তবতা নতুন সমীকরণের মুখোমুখি করবে তাদের এমন কথা বলছেন নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।


আব্দুল আলীম বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, সেহেতু তার আর নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নাই। বাংলাদেশে যে ভোটের ইতিহাস, তাতে প্রত্যেক বড় বড় রাজনৈতিক দলের একটা রিজার্ভ ভোট আছে। আওয়ামী লীগেরও একটা রিজার্ভ ভোট আছে, যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে তাহলে এ ভোটগুলো ভাগ হয়ে যাবে।




অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও, সম্পূর্ণ নিষ্দ্ধি করা হয়নি। ফলে তারা তলে তলে কোনো একটা গোষ্টির সঙ্গে আঁতাত করতে পারে এবং একাধিক ঘোষ্টির সঙ্গেও আঁতাত করতে পারে। আমি অবাক হবো না তারা যদি জামায়াতে ইসলামীর সঙ্গেও আঁতাত করে। কারণ অতীতে এমন রেকর্ডও আছে।


তবে নির্বাচনে না থাকলেও সহিংতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে এবং অস্থিতিশীলতায় ইন্ধন যোগাতে, রাজপথে আওয়ামী লীগ তৎপর থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুব উল্লাহ। তার মতে, এসবের নমুনা এরই মধ্যে দৃশ্যমান।


প্রফেসর মাহবুব উল্লাহ আরও বলেন, সামনের দিনগুলোতে আমাদের রাজনীতিতে জটিলতা প্রকট আকার ধারণ করবে। কারণ তারা আগাত করবে আবার পালিয়ে যাবে, আবার আগাত করবে আবার পালিয়ে যাবে। সরাসরি মোকাবেলা তারা করবে না। এইভাবে তারা চাইবে প্রচলিত রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য। এবং অন্যান্য দলগুলোকেও কোণঠাসা করার জন্য।



আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার ও রাজপথে দলটিকে মোকাবেলার রাজনৈতিক কৌশল কি হয় তা সময়ই বলে দেবে।


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল