শিরোনাম
চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিভেদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে বিএনপি। আর এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজন দেখছে না জামায়াতে ইসলামী। আর বিএনপির দাবিকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ উল্লেখ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনীতিতে সমতা ফিরবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি।


জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোলে, রাজনীতির ময়দানে নতুন করে আলোচনা বিএনপির নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে।


মির্জা ফখরুলের বক্তব্যের পর জবাব আসে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের পক্ষ থেকে। বিএনপির এমন দাবিকে আরেকটা ১/১১'র ইঙ্গিত বলছেন তারা।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এ সরকারকে নিরপেক্ষই বলছি। তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রশ্ন আসবে কেন?’


ছাত্রদের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের নতুন দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলছেন তারা।


তিনি বলেন, ‘এটা একদমই অযৌক্তিক একটা কথা। কেননা এ বাংলাদেশে ১/১১ এর মাধ্যমে সব থেকে নির্যাতিত দল হল বিএনপি। এখন ঘোষণাপত্রের কথা বলছে। কিন্তু এ ঘোষণাপত্রটা কিসের? এটা কি কোনো রাজনৈতিক দল গঠনের ঘোষণাপত্র? রাজনৈতিক দল গঠনের সঙ্গে যদি সরকারের সমপৃক্ততা থাকে তাহলে সরকার নিরপেক্ষতা হারাবেই।’


জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মনে করেছেন, এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজনীয়তা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে বিএনপির দাবিকে আরো সুস্পষ্ট করার আহ্বান তার।


জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তাদের এমন কোনো ভূমিকা আমার কাছে মনে হয় নি। যে আরেকটি নিরপেক্ষ সরকারের এ মুহূর্তে কোনো প্রয়োজন আছে। তারা যদি এ বিষয়টিতে খুব সিরিয়াস হয় তাহলে আমি মনে করি আরো স্পষ্টভাবে এ সরকারের নিরপেক্ষতা কোন কোন দিক থেকে প্রশ্নবোধক হচ্ছে সেটা পরিষ্কার হলেই আর বিভ্রান্তি হবে না। তবে জাতির কাছে এটা পরিষ্কার করা দরকার।’


বিএনপির এমন দাবিকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ বলছেন এই তরুণ নেতা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সমতা ফেরার দাবি তার।


জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘কোনো দলের পারপাস সার্ভ করার জন্য বা কোনো ধরণের রাজনীতিকে স্টাবলিশ করার জন্য বাংলাদেশে ২ হাজার মানুষ জীবন দেয় নাই। কমিশনগুলোর যে সংস্কার প্রতিবেদন এসেছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত। যাতে করে আমরা গণপরিষদের দিকে এগোতে পারি। সেখানে এগোতে পারলে একটা নতুন সংবিধান ‍পুনর্লিখন হবে। এর মাধ্যমে আমাদের জেন জি আদর করে যে বাংলাদেশ ২.০ বলে সেদিকে আমরা এগিয়ে যাব।’


এমন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই সহযোগী অধ্যাপক বলছেন, শিক্ষার্থীদের নতুন দলের সাথে সরকারের সম্পর্ক স্পষ্ট করা জরুরি। একইসাথে, সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কমাতে না পারলে নেতিবাচক প্রভাব পরতে পারে দেশের রাজনীতিতে।


রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, লোকমুখে এ প্রচার আছে, যারা সরকারে আছে তাদের সাথে হয়তো নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। যদি এটা প্রমাণ হয়ে যায় তখন শেখ হাসিনার মতো সমস্যা তৈরি হচ্ছে। বিএনপি এবং সরকার যদি একে অপরকে সহযোগিতা না করে, বিএনপি এবং সরকার যদি একে অন্যের কমপ্লিমেন্টারি না হয় তাহলে কারো জন্যই ভালো হবে না।’


তবে, রাজনীতির মাঠে নানা ধরনের বিরোধের মাঝেও, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে শেষপর্যন্ত ঐক্যবদ্ধ থাকার কথাই জানিয়েছে দলগুলো। 


আরও খবর




চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ধর্মমন্ত্রী

থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের

কসবায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘স্ট্যান্ডবাজি’ : চিফ প্রসিকিউটর

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা