শিরোনাম
কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি খোকসার গড়াই নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

অনিশ্চিত ভবিষ্যতের দিকে ১৪ দল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

হতাশা ও ক্ষোভের মধ্য দিয়ে চলতে থাকা ১৪ দল এখন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। গত নির্বাচনের পর এ জোটের কোনো তৎপরতা দৃশ্যমান হয়নি।

বিদ্যমান পরিস্থিতি জোটের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন ১৪ দলের নেতারা।  


১৪ দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আগামীতে ১৪ দলের জোটের অস্তিত্ব থাকবে কিনা এ প্রশ্নটি এখন সামনে চলে এসেছে। এ ব্যাপারে জোটের নেতাদের অনেকেই তেমন কোনো আশা দেখছেন না। এর জন্য তারা জোটের প্রধান দল ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করছেন। শুধু ১৪ দলের জোটই নয়, এ জোটভুক্ত দলগুলোর মধ্যেও যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অচিরেই কোনো কোনো দলের মধ্যে সংকট দেখা দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন।  


১৪ দলের নেতাদের মতে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকেই ১৪ দলের সংকট ও জোটের দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব তৈরি হয়। তাদের অভিযোগ, জোট সঙ্গীদের বিষয়ে আওয়ামী লীগের উদাসীনতা ও গুরুত্বহীন বিবেচনা করে উপেক্ষা করা থেকে এ দূরত্ব বাড়তে থাকে। আর এর মধ্য দিয়েই জোটের দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে হতাশা, ক্ষোভের জন্ম নেয়। এটা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির সময় আরও বড় আকার ধারণ করে। এতে জোট সঙ্গীদের হতাশা ও ক্ষোভ আরও বেড়েছে। আওয়ামী লীগের দূরত্ব রেখে চলা এবং জোট সঙ্গীদের হতাশা ও ক্ষোভ সব মিলিয়ে জোটকে অস্তিত্ব সংকটের দিকে নিয়ে গেছে বলে জানান নেতারা।


তবে এসব বিষয়ে প্রকাশ্যে কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না। নাম প্রকাশ না করার শর্তে ১৪ দলের এক নেতা জানান, যেহেতু জোটের অবস্থার উন্নতি বা জোটকে এগিয়ে নেওয়ার তেমন কোনো উদ্যোগ বা সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাই এ ব্যাপারে কেউ আগ বাড়িয়ে কথা বলে দায়ভার নিজের ওপর নিতে চায় না।


১৪ দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী ও জোটোর সদস্য সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ১৪ দলের এখন কোনো তৎপরতা নেই, স্থবির হয়ে আছে। সবাই হতাশার মধ্যে আছে। স্থবিরতা কবে কাটবে সেটাও জানি না।


এদিকে ১৪ দলের একাধিক সূত্র থেকে জানা যায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগ যে দূরত্ব দেখা যায় তা জোট পরবর্তী অন্য কোনো সময়ে দেখা যায়নি। বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় ২০০৫ সালে ১৪ দল গঠন হয়। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনসহ বেশ কিছু কর্মসূচিকে প্রাধান্য দিয়ে এ জোট যাত্রা শুরু করে। একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের অঙ্গীকারও ছিল এ জোটের। গত তিনটি নির্বাচন এবং প্রথম ও দ্বিতীয়বারের সরকারে জোট সঙ্গীরা থাকলেও তৃতীয় ও চতুর্থবারের (বর্তমান) সরকার আওয়ামী লীগ এককভাবে গঠন করে। জোটের রাজনীতিতে এ বিষয়টিকে স্বাভাবিক মনে করছেন না ১৪ দলের নেতারা। সর্বশেষ নির্বাচনে আসন ভাগাভাগিতে জোট সঙ্গীদের যে কয়টি আসন ছেড়ে দেওয়া হয় সেটাও তারা প্রত্যাশা করেননি। ২০১৮ সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ যে একলা চল নীতি গ্রহণ করেছে গত নির্বাচন এবং সরকার গঠনের পর সেটা আরও স্পষ্ট হয়েছে বলে ১৪ দলের ওই নেতারা মনে করছেন।


সূত্রগুলো আরও জানায়, নির্বাচন এবং সরকার গঠনের পর প্রায় দুই মাস পেরিয়ে যেতে চললে জোটের কোনো বৈঠক বা আওয়ামী লীগের সঙ্গে জোট সঙ্গীদের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। জোটের দলগুলো তাদের বক্তব্য তুলে ধরারও কোনো সুযোগ পায়নি। এ বিষয়টিতেও জোটের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তবে সার্বিক পরিস্থিতিতে জোটের মধ্যে অনিশ্চয়তা তৈরি হলেও ১৪ দলের প্রয়োজনীয়তা এখনও আছে বলে জোট নেতাদের কেউ কেউ মনে করেন। আওয়ামী লীগের সঙ্গে জোট নেতাদের বৈঠক হলে জোটের সমস্যা-সম্ভাবনার বিষয়টি স্পষ্ট হবে বলে তাদের ধারণা।


এ বিষয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু  বলেন, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু জানিয়েছেন কিছুদিনের মধ্যে জোটের সভা হবে। এরপর ১৪ দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আমাদের সভা হবে। এ দুটি সভার পর আমরা ১৪ দলের পরবর্তী পরিকল্পনা কী তা ঠিক করবো। যে উদ্দেশে ১৪ দল গঠন হয়েছিল তার কিছু কাজ হয়েছে, কিছু কাজ এখনও বাকি আছে। অতএব ১৪ দলের প্রাসঙ্গিকতা এখনও আছে বলে আমি মনে করি।


এ বিষয়ে কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক অসিত বরণ রায়  বলেন, নির্বাচন ও সরকার গঠনের পর প্রধানমন্ত্রীকে ১৪ দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়নি। প্রধানমন্ত্রীর সময় পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দল নেতাদের দেখা হওয়ার সম্ভাবনা আছে, তবে এখনও কোনো কিছু জানানো হয়নি। আমরা অপেক্ষা করছি, দেখা যাক কী হয়।  


এদিকে এ জোটের কোনো কোনো দলের নেতারা মনে করছেন, ১৪ দলের বর্তমান যে অবস্থা এভাবে চলতে থাকলে জোটভুক্ত দলগুলো রাজনৈতিক ও সাংগঠনিকভাবে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। ১৪ দল যখন গঠন হয় তখন এ দলগুলো রাজনৈতিকভাবে কম বেশি তৎপর ছিল। বাম ফ্রন্ট ও ১১ দল নামে দুটি জোটে থেকে এ দলগুলো আন্দোলন-সংগ্রাম গড়ে তোলে ও রাজনীতিতে সক্রিয় থাকে। তাছাড়া প্রতিটি দল কম বেশি নিজস্ব কর্মসূচি নিয়ে রাজনীতিতে তৎপর ছিল। এখন এ দলগুলোর দুয়েকটি ছাড়া অধিকাংশেরই কোনো তৎপরতা নেই, নিষ্ক্রিয় হয়ে পড়েছে। যেসব দলের সাংগঠনিক ক্ষমতা আছে সে দলগুলোও কর্মসূচির অভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। এতে দলের অভ্যন্তরীণ সংকট দেখা দিচ্ছে। নেতৃত্বের প্রতি কর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। অতীতে ১৪ দলভুক্ত কয়েকটি দল একাধিক ভাঙনের মুখোমুখিও হয়েছে। আগামীতে কোনো কোনো দলের মধ্যে এমন সংকটও দেখা দেখা দিতে পারে। পরিবর্তন আসতে পারে বর্তমান নেতৃত্বেরও। আগামী ৬ মাসের মধ্যে ১৪ দলের জোটে সংকট, কোনো কোনো দলে সংকট, নেতৃত্বের পরিবর্তন এ রকম ঘটনার মতো কিছু ঘটনা ঘটে যেতে পারে বলে এ জোটের দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। 


আরও খবর




কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, নমুনা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত বাবা

মাতামুহুরীর রামপুরে মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাত ঠেকাতে গিয়ে যুবক আশঙ্কাজনক

রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন রোটাবর্ষের যাত্রা শুরু

উন্নয়নের ছোঁয়ায় বদলাবে জীবন,তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে সরকারি সহায়তা

গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

কুমিল্লার বাঙ্গরাসহ নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা