শিরোনাম
সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত! কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

অস্তিত্ব সংকটে-আতঙ্কে ১৪ দলের শরিকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শেখ হাসিনার সরকারের পতনের পর ভয়-আতঙ্ক আর অস্তিত্বহীন হয়ে পড়ার শঙ্কায় ভুগছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অন্তর্ভুক্ত দলগুলোর নেতারাও। আত্মরক্ষার পাশাপাশি নিজেদের দলের ভবিষ্যৎ কী হবে, অস্তিত্বে ফিরে আসা সম্ভব হবে কিনা বা কত দিনে সেটা সম্ভব হবে সেটাই এখন এই জোটের দলগুলোর নেতাদের প্রধান ভাবনা।


এই জোটের কয়েকটি দলের দুই চার জন কর্মীর সঙ্গে কথা বলে বোঝা যায়, জোটের প্রধান দল আওয়ামী লীগের বিপর্যয় ও অস্তিত্বহীন পরিস্থিতি তাদেরকেও ভয়, আতঙ্ক ও হতাশার মধ্যে নিয়ে গেছে। এই দলগুলোর নেতা কর্মীরা কেউ দলীয় কার্যালয়ে যান না।  


সরকার পতনের পর ১৪ দল ভুক্ত এ দলগুলোর নেতারাও নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ভয়ে আতঙ্কে আত্মগোপনে চলে গেছেন। কর্মীদের সঙ্গেও তাদের যোগাযোগ নেই। নেতা বা কর্মীরা কে কী অবস্থায় আছেন সে খবরও অনেকে নিতে পারছেন না। দলের রাজনীতি ও ভবিষ্যৎ কি তাও এই মুহূর্তে কেউ বলতে পারেন না। বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই দলগুলোর নেতারা কোনো কথাও বলছেন না।  


এ জোটেরর অন্তর্ভুক্ত একটি দলের শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আগেই জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করবেন না।  


তিনি কেমন আছেন জানতে চাইলে ওই নেতা বলেন, আমি ভালো আছি। এরপরই তিনি ফোনের সংযোগ কেটে দেন।  


১৪ দলের অন্তর্ভুক্ত আরেকটি দলের এক নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনিও কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি আত্মগোপনে রয়েছেন বলে পরোক্ষভাবে ইঙ্গিত দেন। দুই চারটা কথা মাঝে তিনি বলেন, আমরা তো আওয়ামী লীগের সঙ্গে জোটে ছিলাম। এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাদের যে অবস্থা, আমাদেরও সেই অবস্থা। দলের অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানান তিনি।


এদিকে গত ৭ আগস্ট বর্তমান পরিস্থিতি সম্পর্কে জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়। কামুল আহসান স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতা জাগরণের বিজয়কে অভিনন্দন।  


এ জোটের আরেক অন্যতম শরিক দল জাসদের পক্ষ থেকে এমন কোনো বিবৃতি বা বক্তব্য এখন পর্যন্ত পাওযা যায়নি।


দীর্ঘ দিন ধরেই একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকারে ছিল এই জোট। তবে একাদশ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকে এই জোটের দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়তে থাকে। এই অবস্থায় গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে ১৪ দল অংশ নিলেও আওয়ামী লীগের সঙ্গে অন্য দলগুলোর হতাশা, ক্ষোভ, অভিমান দেখা দেয়। এর মধ্য দিয়ে চলে আসছিল এ  জোট।  


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর আওয়ামী লীগের মতো এ জোট ভুক্ত দলগুলোও এখন অস্তিত্বহীন রয়ে পড়েছে।  


ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নুর আহমেদ বকুল বৃহস্পতিবার তার ফেববুক স্ট্যাটাসে লিখেছেন, সকল বিতর্ক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বাম প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হোন। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসছে।    


বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় ২০০৫ সালের জুন মাসে আওয়ামী লীগের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে গঠন হয় ১৪ দল। এই জোটে আসে গণফোরাম, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ, সাম্যবাদী দল,গণ আজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি। এই দলগুলোর অধিকাংশই ছিল বাম দলগুলোর জোট।  



 তৎকালীন বাম ফ্রন্ট ও ১১ বাম গণতান্ত্রিক দলগুলোর আরেকটি জোট ১১ দল। সিবিপি ও বাসদ এই দুটি জোটে থাকলেও ১৪ দলে যায়নি। এর কয়েক বছর পর ১৪ দলে আরও যুক্ত হয়, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন ও বাসদ (একটি অংশ)।  


এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বা দলটির সরকারের কোনো ব্যর্থতা থাকলে জোটের অংশীদার হিসেবে এ দলগুলোর ওপরও সে দায় আসে। আর এ কারণেই দলগুলোর মধ্যে হতাশা, আতঙ্ক ও অস্তিত্বহীনতার ভয় জেকে বসেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। 


আরও খবর




সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার

মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি

নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য সংগ্রহে বাধা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

মনপুরার চতুর পার্শ্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহাল চায় মনপুরাবাসী

পরিবেশ দিবসে ডুয়েটে র‍্যালি, বৃক্ষরোপণ ও আম বিতরণ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা