শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

অতি জরুরি সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দিন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

অতি জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 


অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, অতি জরুরি সংস্কার কাজ শেষ করে সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনাদের জায়গায় ফিরে যান। এ নির্বাচনে জনগণ যার ওপরে আস্থা রাখবে, যাদের ভোট দিল দেশের মানুষকে সম্মান করবে, দেশের মানুষকে ভালবাসবে তাকে ভোট দেবে। 



শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে নাটোর শহরে নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে  কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিবুর রহমান বলেন, দফায় দফায় এদেশের ক্ষমতায় বসে জনগণের আমানত তারা খেয়ানত করেছেন। ক্ষমতায় বসে তারা ক্ষমতার মালিক হয়েছেন। কমবেশি এই জাতিকে সবাই কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি সাড়ে ১৫ বছর কষ্ট দিয়েছে ফ্যাসিবাদ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। তারা আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক-যুবতী দিয়ে শেষ করেছে।


আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকার দেশের ১৮ কোটি মানুষের ওপর জুলুম করেছে। তারা দীর্ঘ সাড়ে ১৫ বছর বিভিন্ন দলের মানুষ ও দেশের মানুষকে খুন, গুম হত্যা করেছে। আমাদের দেশের কলিজার টুকরা সন্তানদের ওপর হাতুড়ি বাহিনী লেলিয়ে দিয়ে হত্যা করা হয়েছে। ২০০৬ সালে ক্ষমতায় আসার আগে লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে দেশের মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত জঘণ্য তা থেকে অনুমান করা যায়। এরপর ক্ষমতায় এসে একের পর এক দেশের নিরীহ মানুষদের হত্যা করেছে। শেষ দিন ৫ আগস্ট তারা হাজার হাজার মানুষকে গণহত্যা করে দেশ ছেড়ে পালালো। ৩৪ হাজার মানুষকে তারা পঙ্গু করেছে, গুলির আঘাতে তিনশোর মতো মানুষ বিছানায় রয়েছে। জীবনে তারা উঠে দাঁড়াতে পারবে না, চলতে পারবে না। জনগণের ট্যাক্স টাকায় কেনা অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। 


শহীদ আবু সাঈদ ও মুগ্ধকে নিয়ে স্মৃতিচারণে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার দেশের মানুষ আমায় খুন করবে না এ গভীর আত্মপ্রত্যয় নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তার বুকে তিনটা গুলি করে তাকে ফেলে দিলো রাজপথে। খুনের পর তার লাশ নিয়ে অনেক নাটক করা হয়েছিল। আন্দোলনের মাঝে হাতে পানি নিয়ে বলতেন, পানি লাগবে ভাই পানি। তাকেও গুলি করে শেষ করে দিলো। তাদের একটাই দোষ ছিলো তারা সব বৈষম্যের বিরুদ্ধে। তারা চাঁদাবাজের বিরুদ্ধে ছিল, দখলদার-দুর্নীতি, ঘুষের বিরুদ্ধে ছিল, তারা সুশাসনের বিরুদ্ধে ছিল। এ স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল। 



নির্বাচন নিয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচন তার জন্য যারা মানুষকে সম্মান করবে। নির্বাচন তার জন্য যারা দেশের মানুষকে ভালোবাসে। যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি আমানত। এ বিশ্বাস-আস্থা যাদের নেই, নির্বাচন তাদের কপালে নয়। ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈভাবে তিন তিনটি নির্বাচনে তাণ্ডব চালিয়েছে। তা দেশের মানুষ দেখেছে। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের আবার কীসের নির্বাচন।


ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই আগামী দিনে অতি জরুরি সংস্কার কাজ শেষ করে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাক। এ নির্বাচনে জনগণ যার ওপরে আস্থা রাখবে তাকে ভোট দেবে, যাদের ভোট দিল দেশের মানুষকে সম্মান করবে, দেশের মানুষকে ভালবাসবে। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবে না। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না। যেমনটি সাড়ে ১৫ বছরে হয়েছে।


কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"