শিরোনাম
জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

পাম্পে কমেছে গাড়ির লাইন, কমেনি ভাড়া

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বন্দর নগরী চট্টগ্রামে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানায় স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ। সেইসঙ্গে পেট্রোল পাম্পগুলোতে কমেছে গাড়ির লাইন। তবে গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গণপরিবহনে দ্বিগুণ ভাড়া নেওয়া হয়েছে বলে জানালেন যাত্রীরা। তারা বলছেন, একবার ভাড়া বাড়লে আর কমে না। কমলে কবে কমবে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কমেছে গ্যাসের জন্য অপেক্ষায় থাকা যানবাহনের লাইন। তবে আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছে চট্টগ্রামে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 


কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটি বয়লার চালু হয়েছে। আরেকটি বয়লার থেকে কম গ্যাস আসতে শুরু করেছে। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। চট্টগ্রামে পাইপলাইনেও গ্যাসের চাপ বেড়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।


বৃহস্পতিবার নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে আগের কয়েক দিনের মতো যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়নি। চালকরা স্বাভাবিক সময়েই গ্যাস নিতে পেরেছেন। নগরের মুরাদপুর-খাগড়াছড়ি সড়কের সংগীত মোড়ে অবস্থিত এমআইবি সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে দেখা গেছে, বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে গত সপ্তাহের মতো ছিল না কোনও চাপ। ৮ থেকে ১০টি গাড়ি লাইনে ছিল।


এমআইবি সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা মো. বোরহান উদ্দিন  বলেন, ‘বুধবার রাত সাড়ে ৮টা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সরবরাহ স্বাভাবিক ছিল। গাড়ি আসার সঙ্গে সঙ্গে গ্যাস পাচ্ছে। মাঝেমধ্যে ৮ থেকে ১০টি গাড়ি থাকলেও অনেক সময় একটি গাড়িও লাইনে ছিল না। আসা মাত্রই গাড়িগুলো গ্যাস পেয়েছে।’



নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া


এদিকে, গত এক সপ্তাহ ধরে গ্যাস সংকটের অজুহাতে গণপরিবহনে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও একই ভাড়া নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া আদায় নিয়ে যানবাহনগুলোতে চালক-হেলপারদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটছে।


যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের ৩ নম্বর রোডের মিনি বাসগুলোতে নির্ধারিত ভাড়া পাঁচ টাকা হলেও গ্যাস সংকটের অজুহাতে ১০ টাকা নেওয়া হচ্ছে। যা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আদায় করা হয়েছিল। একইভাবে এই রুটে চলাচল করা টেম্পুগুলো পাঁচ টাকার ভাড়া ১০ টাকা নেওয়া হচ্ছে।


বহদ্দারহাট এলাকার বাসিন্দা নুরুল আমিন বলেন, ‘আমি মুরাদপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় টেম্পুতে আতুরার ডিপো গেলাম। ১০ টাকা ভাড়া নিয়েছে। অথচ নির্ধারিত ভাড়া পাঁচ টাকা। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও গাড়ির চালকরা দ্বিগুণ ভাড়াই নিচ্ছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি দেখার জন্য সরকারের কোনও সংস্থা কাজ করছে না। এ কারণে যানবাহনগুলো ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। কবে এই ভাড়া কমবে, আমরা জানি না।’


নগরের খুলশী ফিলিং স্টেশনের মালিক মো. হাসান চৌধুরী বলেন, ‘আমাদের স্টেশনে গ্যাস সরবরাহ বেড়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি। বুধবার রাত সাড়ে ৮টা থেকে আমার স্টেশনে গ্যাস সরবরাহ শুরু হয়ে ১১টা পর্যন্ত ছিল। মাঝখানে বন্ধ থাকার পর বৃহস্পতিবার বেলা ২টা থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। যা বৃহস্পতিবার রাতেও সচল ছিল। স্টেশনে গাড়ির কোনও চাপ নেই। স্বাভাবিক অবস্থা।’ 


ভাড়া দ্বিগুণ নেওয়ার কথা স্বীকার করেছেন মালিক সমিতি নেতা


তবে চট্টগ্রাম সিএনজি অটোরিকশা-অটো টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী  বলেন, ‘চট্টগ্রামে অর্ধশতাধিক সিএনজি ফিলিং স্টেশন আছে। এর মধ্যে কিছু স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে। সেখানেও চাপ কম। বাকি স্টেশনগুলোতে দিনে মাত্র কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। গত পাঁচ দিন ধরে গ্যাসচালিত সিএনজি, টেম্পোসহ অন্যান্য যানবাহনের চালকরা গ্যাস নিতে খুব কষ্ট পাচ্ছেন। স্টেশনের সামনে চালকদের রাত্রিযাপন করতে হচ্ছে। অনেক গাড়ি গ্যাস সংকটে বের করা যাচ্ছে না। যেগুলো সড়কে নেমেছে সেগুলো পাঁচ টাকার ভাড়া ১০ টাকা আদায় করছে। এতে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে অতিরিক্ত ভাড়া আদায় হবে না। এটি সাময়িক নেওয়া হচ্ছে।’


গত সপ্তাহের মতো ছিল না কোনও চাপ। ৮ থেকে ১০টি গাড়ি লাইনে ছিলগত সপ্তাহের মতো ছিল না কোনও চাপ। ৮ থেকে ১০টি গাড়ি লাইনে ছিল


পুরোপুরি সচল হতে আরও কিছুদিন লাগবে


চট্টগ্রামে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন  বলেন, ‘মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাসের সংকট দেখা দেয়। তবে বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বেড়েছে। চট্টগ্রামে রেশনিং করে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। পরিস্থিতি উন্নতি হতে আরও কিছুদিন সময় লাগবে।’


রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপক (কক্সবাজার) মোহাম্মদ ইমতিয়াজ কামাল চৌধুরী  বলেন, ‘বুধবার রাত আড়াইটা থেকে এলএনজি টার্মিনালে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। এখানে দুটি বয়লারের যেটি ভালো আছে, সেটি থেকে ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। অপরটির ত্রুটি সারানোর পর আজ ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে। পর্যায়ক্রমে এই বয়লার থেকেও গ্যাস সরবরাহ বাড়বে। দুটি বয়লারের গ্যাস এলে সরবরাহ স্বাভাবিক হবে।’


গত ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। এর প্রভাব পড়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে।


চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫ কোটি ঘনফুট। কিন্তু গত কয়েক দিনে সরবরাহ নেমে এসেছিল ১৯ থেকে ২০ কোটি ঘনফুটে। ফলে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক গ্যাসের ঘাটতি নিয়ে সরবরাহ চালাতে হচ্ছিল।


আরও খবর




জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে