শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

পোশাক খাতে অতি নির্ভরশীলতা বয়ে আনতে পারে মারাত্মক পরিণতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বর্তমানে দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৬ ভাগই অর্জিত হয় পোশাক খাত থেকে। দেশের তৈরি পোশাক যতটা এগিয়ে এসেছে তার ধারে কাছেও যেতে পারেনি অন্যান্য রপ্তানি পণ্য। এতে পোশাক খাতের উপর তৈরি হয়েছে একক নির্ভরশীলতা। অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাতের উপর অতি নির্ভরশীলতা ভবিষ্যতে বয়ে আনতে পারে মারাত্মক পরিণতি।


বাংলাদেশে পোশাক শিল্পের জয়যাত্রা শুরু আশির দশক থেকে। তখন কর্মসংস্থানের নিম্নহারের মাঝে স্বল্পশিক্ষিত লাখো নারী-পুরুষের বেকারত্ব ঘোচে। এর ফলে পোশাক শিল্প আবির্ভূত হয় অনন্য বাতিঘর হয়ে। সেই শিল্প দুই দশকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে এখন পরিণত হয়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে। তবে এ শিল্পের ওপর গেল কয়েকবছর ধরে মাঝে মাঝেই আসছে নানামুখী আঘাত ও বিপর্যয়।


বহুমুখী সংকটে বর্তমানে কঠিন সময় পার করছে পোশাক খাতের ৪৫ লাখ শ্রমিকের কর্মসংস্থান করা এবং গেল বছর ৫৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটি। ইউরোপ-আমেরিকা অঞ্চল থেকে রপ্তানি আয় যেমন কমছে, তেমনি নতুন রপ্তানি আদেশও কমছে। এমন পরিস্থিতির মধ্যে সম্প্রতি গণআন্দোলন এবং প্রধান প্রধান শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের নেতিবাচক প্রভাব।


এরমধ্যে নতুন সংকট হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের পোশাক খাতের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিযোগিতা- যার মধ্যে রয়েছে ভারতের নতুন করে এই পোশাক খাতে গুরুত্ব দেয়া। এতে তাদের বেড়েছে ক্রয়াদেশও।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী বলেন, ‘আমরা আরএমজিকে স্বয়ংসম্পূর্ণ ভেবে এভাবে কাজ করছি। তার যে ইনসেনটিভ ছিল সেগুলো ধীরে ধীরে উঠিয়ে নেয়ার একটা প্রকোপ চলছে। আমরা যখন সে প্রক্রিয় উঠিয়ে নেয়া শুরু করেছি ঠিক সে সময় ভারত সরকার বাজার দখলের জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। গত মাসের কথা বললে, বাংলাদেশের কথা চিন্তা করলে আমাদের অর্ডার কমে যাচ্ছে।’


রপ্তানি উন্নয়ন ব্যুরো'র তথ্য বলছে, গেল অর্থবছরের ১১ মাসে দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক থেকে আয় হয়েছে প্রায় ৪৩ হাজার ৮৫১ মিলিয়ন ডলার, এরপর রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য।


যেখান থেকে বছরে আয় হয়েছে প্রায় ৯শ ৬২ মিলিয়ন ডলার, কৃষিজাত পণ্য থেকে ৮শ ৪৭ মিলিয়ন ডলার, পাট ও পাটজাত পণ্য থেকে প্রায় ৭শ ৮৫ মিলিয়ন ডলার, হোম টেক্সটাইলে প্রায় ৭শ' ৭৭ মিলিয়ন ডলার, তুলা ও তুলাজাত পণ্য প্রায় ৫শ ০৩ মিলিয়ন ডলার, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টে প্রায় ৪শ ৮০ মিলিয়ন ডলার, পাদুকা শিল্পে প্রায় ৪শ ৬৪ মিলিয়ন মার্কিন ডলার, হিমায়িত মাছে প্রায় ৩শ ৪৫ মিলিয়ন ডলার।


পোশাক শিল্পে ভর করেই মূলত টিকে আছে দেশের অর্থনীতি। কিন্তু দেশ স্বাধীনের এত বছর পরও অর্থনীতি কেন শুধু তৈরি পোশাক নির্ভর? আর অন্যান্য শিল্পই বা কেন পারছে না গার্মেন্টসের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে? পোশাক খাত থেকে নির্ভরশীলতা কমাতে সরকারই বা কি ভাবছে?


বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটা বা দুইটার পণ্যের ওপর আমাদের যে নির্ভরশীলতা এটা আমাদের কমাতে হবে। আমরা সাতশো থেকে আটশোর মত পণ্য রপ্তানি করে থাকি। সবগুলো পটেনশিয়াল না। যেগুলো পটেনশিয়াল সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি।’


পোশাক খাত বাংলাদেশের জন্য সোনার ডিম পারা হাঁসের মতো। অর্থনীতিবিদরা বলছেন, দেশের সার্বিক অর্থনীতি থেকে ঝুঁকি কমাতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের কোনো বিকল্প নেই। এই খাতের উপর অতিনির্ভরতা ভবিষ্যতে দেশের পুরো অর্থনীতিকেই ফেলতে পারে গভীর সংকটে।


সংশ্লিষ্টরা বলছেন, তীব্র প্রতিযোগিতামূলক তৈরি পোশাক শিল্পের বৈশ্বিক বাজারে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে, সেখানে এই খাতের ওপর অতি-নির্ভরতা খুবই ঝুঁকিপূর্ণ। 


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প