
ফয়সাল আহমেদ, স্টাফ রিপোর্টার।
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিম সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর থানার সোনাকান্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনাকান্দর লোকসেডগামী সড়কে হারুন সিকদারের একটি বন্ধ মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে হালিম সরদারকে আটক করা হয়। পরে তার দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হালিম সরদারের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর এলাকায়। তার পিতা মৃত জলিল সরদার এবং মাতা হালিমা খাতুন।
এ ঘটনায় এসআই শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে খুন, মারামারি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার, অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




























