শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মশায় টেকা দায়, হেলদোল নেই সরকারের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীতে মশার উপদ্রব চরমে পৌঁছালেও হেলদোল নেই দুই সিটি করপোরেশনের। ফলে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের পিক সময় ধরা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার পরিবর্তন, দীর্ঘস্থায়ী বৃষ্টি ও তীব্র গরমের কারণে বেড়েছে সংক্রমণের সময়। কখনো তা মে-জুনে শুরু হয়ে চলছে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত।


মশক নিধনে ফগিংয়ে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে ডেঙ্গুসহ ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। যদিও সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর মশা কমেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণেও জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এ সময়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৮; মারা গেছেন চারজন।



বনশ্রীর এফ ব্লকের বাসিন্দা সুরাইয়া সুলতানা বলছিলেন, মশার যন্ত্রণায় সন্ধ্যার পর শিশুদের পড়ায় বসাতে পারছি না। উড়িয়ে নেবে মনে হয়। নড়াইখাল বদ্ধ জলাশয়। মশা বাড়লেও সরকারের কার্যক্রম নেই। ফগার দেখা যাচ্ছে কালেভদ্রে।


মিরপুরের বাসিন্দা তৌফিক হাসান বলেন, রাস্তায় দুই মিনিটি দাঁড়াতে পারি না। ঝাঁকে ঝাঁকে মশা এসে ঘিরে ধরে। মশকনিধনে কোনো কাজ করছে না সিটি করপোরেশন। আগে সপ্তাহে একবার মশার ওষুধ ছিটালেও, এখন মাসে একবারও হচ্ছে না।


তবে সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ওষুধ ছিটানোর পাশাপাশি ফগিং মেশিনে মশা মারা হচ্ছে। আবর্জনা, ডোবা, নালা পরিষ্কার হলে মশা আরও কমবে।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘টিমের তদারকিতে মশা অনেক কমেছে। এখন মনোযোগ কার্যকর ফগিংয়ে।’ উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী বলেন, ‘হটস্পট নির্দিষ্ট করে আমরা কাজ করছি। প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। মশা নিয়ন্ত্রণেই রয়েছে।’


গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে প্রশাসক নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম এবং শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত মশার উপদ্রব বেড়েছিল। এখন অনেক কমে গেছে। তারপরও ডাস্টবিন, সুয়ারেজ লাইন, খালগুলো পরিষ্কার করা হচ্ছে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, মশকনিধন আমাদের স্বাস্থ্য বিভাগের অধীন। নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে।



কর্মকর্তারা মশা কমার কথা বললেও বাস্তবে চিত্র ভিন্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও খ্যাতনামা কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার ঘনত্ব ৪০ শতাংশ বেড়েছে, যার প্রায় ৯০ শতাংশ কিউলেক্স প্রজাতির।


গবেষণায় বলা হয়, এক ঘণ্টায় পাঁচটি মশা কামড়াতে এলেই তা উদ্বেগজনক। সেখানে ঢাকায় ৮৫০টি মশা কামড়াতে আসে। রাজধানীর কামরাঙ্গীরচর, লালবাগ, শনিরআখড়া, শ্যামপুর, রায়েরবাজার, উত্তরা এবং সাভার এলাকায় লার্ভা ও পূর্ণবয়স্ক মশার ঘনত্ব বেশি। শাহবাগ ও পরীবাগে তুলনামূলক কম।


অধ্যাপক কবিরুল বাশার স্ট্রিমকে বলেছেন, ঢাকা শহরে আমরা ম্যালেরিয়ার বাহক মশা পাইনি। তবে ভবিষ্যতে ঢাকায় এটি হবে না, তা উড়িয়ে দেওয়া যায় না। এ বিষয়ে আরও গবেষণা দরকার।


শুধু ফগিংয়ে কাজ হবে না। বিজ্ঞানভিত্তিকভাবে সমন্বিত মশক ব্যবস্থাপনার প্রয়োগের ঘাটতি দূর করা না গেলে বিপদ অপেক্ষা করছে জানিয়ে অধ্যাপক কবিরুল বাশার বলেন, ম্যালেরিয়ার মশা এক রকম, তার প্রজনন ও নিয়ন্ত্রণ এক রকম। এডিসের ক্ষেত্রে ভিন্ন, কিউলেক্সের ক্ষেত্রে ভিন্ন। প্রতিটি মশার স্বভাব-আচরণের ওপর গবেষণা করে তার বিজ্ঞানভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা সারা বছর প্রয়োগ করতে হবে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেছেন, মশা নিয়ন্ত্রণ পুরো নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। আমাদের যেভাবে নগরায়ন হয়েছে, তা মূলত কংক্রিটনির্ভর। অতিরিক্ত কংক্রিটের বিপরীতে সবুজ ও জলাশয় হারিয়ে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে। সঙ্গে বৃদ্ধি পেয়েছে মশাও।


স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, পরীক্ষাগারে ওষুধের কার্যকারিতা ঠিক থাকলেও মাঠে প্রয়োগের পর কাঙ্ক্ষিত ফল মিলছে না। সকালে ডোবা, নালা-নর্দমা ও জমে থাকা পানিতে ওষুধ ছিটানো হচ্ছে। বিকেলে ফগিংয়ে দেখা যাচ্ছে, গায়ে ধোঁয়া না লাগলে মশা মরছে না।


তবে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমান বলেন, আমরা সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং বিকেলে বড় মশা নিধনে অ্যাডাল্টিসাইড দিই। এই ওষুধের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং খামারবাড়িতে পরীক্ষা করে শতভাগ কার্যকারিতা পেয়েছি।


ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হক বলেন, দরপত্রের মাধ্যমে ওষুধ কেনার সময় আমরা ফিল্ড, কেমিক্যাল ও বায়ো-এফিক্যাসি টেস্ট করি। নতুন প্রশাসকের অধীনে এই তিন টেস্টেই কার্যকর ফল মিলেছে।


এ ব্যাপারে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দায়িত্ব নেওয়ার পর ওষুধ পরীক্ষা করিয়েছি। বর্তমানে ম্যালাথিয়ন ব্যবহার হচ্ছে। এর কার্যকারিতা যাচাই করা হয়েছে। পাশাপাশি আরও উন্নত মানের ওষুধ কেনার পরিকল্পনা রয়েছে।


ঢাকায় ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। তবে রোগটি নিয়ন্ত্রণে প্রশাসন ও মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।


ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ডেঙ্গু মোকাবিলায় বছরব্যাপী পরিকল্পনা হয়। মশার ঘনত্ব নির্ণয়ে আগামী ২৬ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জরিপ শুরু হবে। জরিপের ফল অনুযায়ী মশকনিধন কার্যক্রম জোরদার করা হবে।


ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ঢাকা উত্তরে কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। এরপরও এখন ডেঙ্গু নিয়ে বেশি কাজ করা হচ্ছে।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক