শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

রাজনীতিতে হঠাৎ ভারত প্রসঙ্গ, সরব বড় দুই দল!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে পার্শ্ববর্তী দেশ ভারতের হস্তক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য অনেক দিনের। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও এই আলোচনা ছিল তুঙ্গে। তবে ৭ জানুয়ারির নির্বাচনের পর এই প্রসঙ্গ অনেকটা চুপসে যায়। কিন্তু হঠাৎ করে দেশের রাজনীতিতে ভারত প্রসঙ্গ উঠে আসে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারত প্রসঙ্গটি সামনে এনেছেন।


বাংলাদেশের নির্বাচনের সময় ভারতের পাশে থাকা নিয়ে গতকাল শনিবার কথা বলেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে কাদের বলেন, ভারত পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি। অবশ্য সেতুমন্ত্রীর দাবি, নির্বাচনবিরোধীরা আন্দোলনে ব্যর্থ হয়ে ভারত নিয়ে অপ্রচার করেছে।



ঢাকেশ্বরী মন্দিরের ওই অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইন’ সমীচীন নয়। তিনি প্রশ্ন তুলে বলেন, 'ভারতবিরোধী মনোভাব কেন জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে?  যারা নির্বাচনে আসেনি, এটি তাদের অপপ্রচারের একটা ঢাল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন ভারত বিরোধিতায় লিপ্ত হয় একটি মহল। এখনো তারা সেটি করছে।’



তবে সেখানে সেতুমন্ত্রী দাবি করেন, প্রতিবেশি দেশ ভারত দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বরং পাশে ছিল।


কাদের বলেন, 'শত অপপ্রচারের মধ্যেও আমরা নির্বাচন করেছি। বলুক কেউ ভারত হস্তক্ষেপ করেছে? কেন হস্তক্ষেপ করবে? অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যে পরিমাণ ছোটাছুটি করেছে, আমরা সেই ভূমিকায় ভারতকে দেখিনি। ভারতের হাই কমিশনার এই ধরনের ভূমিকায় যাননি। ভারতের কথা ছিল, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ করবে, এতে অন্য কারও হস্তক্ষেপ করার অধিকার নাই। সত্যি বলতে কি ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়ার অনেক শক্তিধর দেশ এখানে অশুভ খেলা খেলতে চাইলেও সাহস পায়নি।'




আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পর ভারত ইস্যু নিয়ে কথা বলে বিএনপিও।


দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী ওবায়দুল কাদেরের বক্তব্যে সত্য খুঁজে পাওয়ার কথা জানিয়ে বলেন, 'ভারত নিয়ে ওবায়দুল কাদের সত্যি কথা বলেছেন। তার বক্তব্যে পরিষ্কার, ৭ জানুয়ারির নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করেছে। ভোটারশূন্য নির্বাচন করে এতো বড় কথা মানায় না। আজকে ওবায়দুল কাদেরের বক্তব্য- চুরির বক্তব্য।'


আওয়ামী লীগ-বিএনপির এমন বক্তব্য অবশ্য এখানেই থেমে থাকেনি। রোববার সকালেও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ভারত নিয়ে কথা বলেন ওবায়দুল কাদেরভ


সাংবাদিকদের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ নির্বাচনী বৈতরণী পার হয়েছে’। জবাবে ওবায়দুল কাদের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে আরও জোরালো বক্তব্য দেন।


সেতুমন্ত্রী বলেন, 'যখন দেশ-বিদেশে শত্রুতা, নির্বাচনবিরোধী ষড়যন্ত্র, তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি সে কথা বলেছি।'


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান