শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

রাজনীতিতে জোট গঠনে সক্রিয় ছোট-বড় দল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগস্টের পর ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। তুলনামূলক ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে। সাথে দাবি সম্মানজনক অংশীদারিত্ব। অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছু ছাড় দিয়ে হলেও ক্ষমতার মসনদে বসা। এমনকি ছাত্রদের আসন্ন নতুন দলও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি।


দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা, সমাবেশ শুরু করেছে। সমর্থন বাড়ানোর চেষ্টায় মাঠের লড়াইয়ে প্রতিযোগিতায় দলগুলো।


শুধু ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা নয় বরং ভিন্ন মতাদর্শের দলগুলো নিজেদের মধ্যেও বোঝাপড়ার কাজটা সারছেন। সমমনা কিংবা জোটভুক্ত দল ছাড়াও তুলনায় ছোট দলগুলোর সাথে চা চক্রে মিলিত হচ্ছেন গোলটেবিলে। জোট নিয়ে কি আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে?


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘অতীতে যে রাজনৈতিক কালচার ছিল প্রতিহিংসা, প্রতিশোধ নেয়া, একে অপরকে আঘাত করা এসব থেকে আমরা এখন বের হয়ে আসতে চাচ্ছি। আমরা রাজনীতিতে গুণগত পরির্বতন চাচ্ছি। দেশকে পরিবর্তন করতে চাচ্ছি। সেটা একক দলের পক্ষে সম্ভব না সবাইকে মিলেই করতে হবে।’


সম্প্রতি প্রায় সব দলের সাথে একাধিক বৈঠক করেছে ইসলামপন্থি দল খেলাফত মজলিস। একসময়ের 'জোটচ্যুত' দলটি কী ভাবছে এবার?


খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আমরা কথা বলেছি কিন্তু এইটার সিদ্ধান্ত এখনো হয়নি। আগের মতো একটা সিট দুটা সিট দিয়ে বিদায় করে দেয়া সেটা এবার হবে না।’


গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী এবং ছোট দলগুলোর সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় গেলে বেকায়দায় পড়তে পারে বলে মনে করছে গণঅধিকার পরিষদ।


গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেন, ‘আগামীতে যারা সরকার গঠন করবে তাদের প্রতি যদি রাজনৈতিক দলগুলোর বড় অংশের সার্পোট না থাকে তাহলে তাদেরও সরকার চালাতে হিমশিম খেতে হবে। এখনকার শুধু সংকট না নির্বাচন পরবর্তী নানা ধরনের সংকট তৈরি হবে।’


ছোট দলগুলোর গুরুত্ব বাড়ছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এবার ভোটের মাঠে এর প্রভাব দেখা যাবে।


এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রাজপথের চেয়ে রাজনীতি পার্লামেন্টে নিয়ে যাওয়া। সেখানেই সকল ধরনের ডিবেট হবে। এই কারণে নতুন গঠিত হওয়া দল তাদের এই কারণে গুরুত্ব বেড়ে যাচ্ছে।’


এদিকে গণতন্ত্রের পক্ষের ও ফ্যাসিবাদবিরোধী যেকোনো দলের সাথে জোট করতে প্রস্তুত জামায়াতে ইসলামী।


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটা ঐক্য, একটা সমঝোতা, একটা জোটবদ্ধ নির্বাচনের আকাঙ্ক্ষা, আগ্রহ, আকুতি যেন বেড়েছে। এমন একটা পরিবেশ হলে আমরাও দেখা গেল কোনো দলের জোটে চলে গিয়েছি।’


নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে সব দলকে গুরুত্ব দেয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বলেন, শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি।


হাফিজ বলেন, ‘বিএনপির সাথে নির্বাচনে জোট বদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেটি নিশ্চয় আমাদের দল বিবেচনা করবে। সব দলের প্রতি আমাদের সমান সুদৃষ্টি থাকবে। আমরা সবাইকে রাজনীতির মাঠে ওয়েলকাম করি। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে আমরা অন্যদলের সাথে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে চাই।’ 


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির